17100)://151977)18301.৬%01-0])7055.05010) বিশেষভাবে এ দেবতার পূজা করতো । যেমন ওহুদ যুদ্ধের দিন আবু সুফিয়ান জোর গলায় বলেছিলো, “আমাদের কাছে রয়েছে মহান উযযা, তোমাদের কাছে তো এরকম কোনো ওযযা নেই" । একথার জওয়াবে রসূলুল্লাহ (স.) বলেছিলেন, €হে মুসলমানগণ) তোমরাও বলো, “আল্লাহ আমাদের মওলা, তোমাদের কোনো মওলা নেই।" এই ওষযাকে তারা তাদের দেবী মনে করতো । আবার মক্কা ও মদীনার মধ্যবর্তী “মুসাল্লাল' নামক স্থানে কাদীদ গোত্রের মধ্যে মানাত দেবীর মূর্তি স্থাপিত ছিলো যাকে জাহেলিয়াতের যুগে খুযায়া, আওস ও খাযরাজ গোত্রসমূহ পূজা করতো। এখান থেকেই কা'বা ঘরের হজ্জ করার জন্যে তারা রওয়ানা হতো । আরব উপদ্বীপে তৎকালীন আরব গোত্রসমূহ এই ধরনের আরও বহু দেব-দেবীর উপাসনা করতো, কিন্তু সেগুলোর মধ্যে ওপরে বর্ণিত লাত, ওযা ও মালীতি-এই তিল মুর্তি ছিলো প্রধান। সুর্তভি ০কনেশতাদেক্ অপ্তীক লক্ষ ওদের ধারণা ছিলো এসকল দেবী-ূর্তি হচ্ছে ফেরেশতাদের প্রতীক, যাদেরকে আরবরা নারী মনে করতো এবং তারা ওদেরকে আল্লাহর কন্যা-সন্তান বলে অভিহিত করতো । আর এই কারণেই তারা মূল মালিক আল্লাহ রব্বুল আলামীনকে বাদ দিয়ে তাদের পূজা করতো । অবশেষে অধিকাং আরববাসীর কাছে এই প্রতীকগুলোই মূল মাবৃদের স্থান দখল করে নিলো । শুধুমাত্র অতি নগণ্য এক ছোট্ট দল এক আল্লাহর বন্দেগীতে নিজেদেরকে মশগুল রেখেছিলো । তাই, আশ্চর্যের সাথে জিজ্ঞাসাবোধক বাক্যে আল্লাহ পাক তিন খোদা-এর পূজা করা সম্পর্কে বলছেন, “তোমরা কি ভেবে দেখেছো লাত ও ওযযা সম্পর্কে? তৃতীয় আর একজন মানাত সম্পর্কেও? প্রশ্নের সূচনাতেই আরববাসীর এ নিরর্থক কাজের প্রতি বিস্বয় প্রকাশ পেয়েছে যে শব্দে তা হচ্ছে “তোমরা কি ভেবে দেখেছো"? কথার মধ্যে তৃতীয় আর এক ব্যক্তি “মানাত' সম্পর্কেও বিন্বয় প্রকাশ করা হয়েছে। ওদের কথাকে ঘৃণীভরে ওদের মুখের ওপর ছুঁড়ে মেরে আল্লাহ পাক বলছেন, কি আশ্চর্য, কন্যা সন্তান? কত অদ্ভূত বেইনসাফীপূর্ণ বন্টন তাদের! ্ ংগক্রমে এখানে জানানো হচ্ছে যে, ফেরেশতাদেরকে আল্লাহ তায়ালার কন্যা-সন্তান জ্ঞানে আরবরা তাদের নারীমূর্তি তৈরী করে সেগুলোর পূজা করতো । তাদের একটু লজ্জাও লাগতো না মে, আল্লাহ রব্বুল আলামীনকে সর্বশক্তিমান জানা ও মানা সত্বেও তীর জন্যে তারা পছন্দ করলো ফেরেশতা-কন্যা-সন্তান অথচ সেইসব কন্যা-সম্তান তাদের ঘরে পয়দা হলে তাদের মুখ কালো হয়ে যেত এবং তাদের অধিকাংশকে তারা জীবন্ত প্রোথিত করতো! প্রকৃতপক্ষে মূর্খ নাদানের দল আল্লাহর জন্যে কন্যা সন্তান হওয়ার এইসব উদ্ভট কথা বলে আসলে তারা যে কী বুঝাতে চায় তা তারা নিজেরাও জানতো না। এই জন্যেই আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তায়ালা তাদেরকে তাদের এই অলীক ও যুক্তিবুদ্ধিহীন ধারণার ওপর পাকড়াও করছেন। তাই অত্যন্ত তাচ্ছিল্য ভরে তাদের ও তাদের মাবৃদ এ মূর্তিগুলো সম্পর্কে বলতে গিয়ে বলছেন, “কি ব্যাপার, তোমাদের জন্যে তোমরা পছন্দ করলে বেটা ছেলে, আর তার জন্যে পছন্দ করলে কন্যা সন্তান? না, আল্লাহ ও তোমাদের নিজেদের মধ্যে এই বন্টননীতি বড়ই যুলুমপূর্ণ ও বেইনসাফীতে ভরা!-এই কথাটিই আয়াতে ব্যক্ত হয়েছে।
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।