17100)://151977)18301.৬%01-0])7055.05010) এসব কিছুর মধ্যে আসল গুরুতৃপূর্ণ জিনিসটি হচ্ছে ওহী । এই ওহীর বিষয়টিকে গুরুত্ববহ করে তোলার জন্যে এত সব আয়োজন, যাতে করে ওহীর সত্যতা ও বাস্তবতা মানুষের অন্তরকে গভীরভাবে স্পর্শ করতে পারে ও সর্বপ্রকার সন্দেহ-মুক্ত করে দিতে পারে । আনতে পারে নিশ্চিত বিশ্বাস, স্থাপন করতে পারে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। আল্লাহ পাককে বলিষ্ঠভাবে জানা ও চেনার পথ সহজ হয়ে যায়। তিনি যে সদা সর্বদা তার অনুগত বান্দাদের সাথেই আছেন এই অনুভূতি জোরদার হয় এবং তার কাছেই যে সকলকে অবশেষে ফিরে যেতে হবে, তার বাস্তবতা সুপ্রশস্তভাবে যেন মানুষের বোধগম্য হয়। এই সুনিশ্চিত বিশ্বাস নিয়েই তোমাদের সেই সংগী | দ্বীন-ইসলামের দাওয়াত নিয়ে সমাজের বুকে দীড়াচ্ছেন যাকে তোমরা উপেক্ষা করছ, তার কথার সত্যতাকে অস্বীকার করছো এবং ওহীর সত্যতা সম্পর্কে নানা প্রকার সন্দেহ আরোপ করছ। অথচ তিনি তোমাদের সেই সংগী যাকে তোমরা এ পর্যন্ত জেনেছো, চিনেছ এবং তার যাবতীয় অবস্থা তোমাদের নিশ্চিতভাবে জানা রয়েছে । এমন তো নয় যে, তিনি তোমাদের মধ্যে একজন আগন্তুক, যার কারণে তীকে অচেনা, অজানা মনে করতে পারো এবং অবহেলা করতে পারো । তাই তার রব-প্রতিপালক তার সত্যতা ঘোষণা করছেন এবং তার সত্যতা সম্পর্কে কসম দিয়ে কথা বলছেন, আর কেমনভাবে তিনি তীর কাছে ওহী পাঠালেন তার বর্ণনা পেশ করছেন। এ মহান আমানত তিনি কোন্ পাত্রে দান করছেন, কাকে দিচ্ছেন তিনি এতবড় গুরুতৃপূর্ণ দায়িতৃ, কিভাবেই বা তার সাথে সাক্ষাত করলেন এবং কোথায় বা দেখলেন তাকে-এসব কিছুর বিশদ বর্ণনা আল্লাহ পাক পেশ করছেন। এই হচ্ছে অতি নিশ্চিত সে বিষয়টি যার দিকে মোহাম্মদ সে.) দাওয়াত দিচ্ছেন। এখন এসব ব্যক্তি তাদের বাপ-দাদাদের আমল থেকে যেসব দেব-দেবীর পূজা করতো তার সপক্ষে তারা কোন্ যুক্তি-প্রমাণ পেশ করছে? কোন্ যুক্তির ভিত্তিতে তারা লাত, ওযযা ও মানাতের পূজা করে চলেছে? তাদের এসব মাবৃদের পূজা করার পক্ষে তাদের কাছে কি দলীল বা যুক্তি-প্রমাণ আছে? এবং কোন্ ক্ষমতার ওপর ভরসা করে এসব অলীক ধ্যান-ধারণাকে তারা জিইয়ে রেখেছে? এই সব বিষয়ের ওপরই এ সূরার দ্বিতীয় অধ্যায়ে আলোচনা এসেছে। াত,.মানাত ওযযান্ন ক্বর্দ্প এরশাদ হচ্ছে “ভেবে দেখেছো কি তোমরা লাত ও ওযযা সম্পর্কে এবং তৃতীয় আর একজন, আর প্রকৃতপক্ষে ওদের কোন (সঠিক) জ্ঞান নেই, নিছক ধারণা-কল্পনার বশবর্তী ওরা কাজ করে। আর প্রকৃতপক্ষে সত্য পথ-প্রাপ্তির ব্যাপারে নিছক ধারণা-কল্পনা তাদেরকে কোনো সাহায্য করে না।' 'লাত' ছিলো তাদের মনগড়া খোদার একজন এবং তার মূর্তি তায়েফ নগরীতে অবস্থিত একটি সাদা পাথরে খোদাই করা ছিলো । এই পাথরের মূর্তির ওপর একটি ঘর নির্মিত ছিলো যেখানে এর সেবায়েতরা, অবস্থান করতো। এর আশেপাশের এলাকায় বাস করতো এই দেবী মূর্তির ভক্ত সাকীফ-গোত্র ও তার অনুসারীরা । কোরায়েশ ছাড়া আরবের অন্যান্য গোত্রের তুলনায় এরা নিজেদেরকে মর্যাদাবান মনে করতো, কারণ কোরায়েশদের কাছে ছিলো ইবরাহীম (আ.)-এর নির্মিত পবিত্র কা'বা শরীফ। সাকীফ গোত্রের লোকেরা মনে করতো মহান আন্মাহ নামের স্ত্রীলি্গ 'লাত' এবং এজন্যেই এই দেবীমূর্তি তাদের কাছে ছিলো পৃজনীয়। মক্কা ও তায়েফ নগরীদয়ের মধ্যবর্তী একস্থানে ওযযা নামক এক বৃক্ষ অবস্থিত ছিলো। এক্স | ৮৮৫০০১১১১১/১১৯১৯৬/৮১৪১৫১৫১৪১৪০-০৪
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।