Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 ভি কোনো সংশয়ই রইলো না। জিবরাঈল (আ.)-কে তার নিজ আসল মূর্তিতে রসূল (স.) শুধু এই একবারই দেখেছিলেন এমন নয়, আরও একবার এই আসল চেহারায় দেখার কাজ সংঘটিত হয়েছিলো । তাই এরশাদ . “আর তাকে সে অবশ্যই দেখেছে আর একবার, সেদরাতুল মোনতাহার নিকটে, যার কাছে | রয়েছে জান্নাতুল মা”ওয়া (চিরস্থায়ী বাসস্থানের বাগিচা), সে সময়ে সেই গাছটিকে জিবরাঈল (আ.)-এর অবয়ব পুরোপুরিভাবে ঢেকে ফেলেছিলো। এ দৃশ্য সে (মোহাম্মদ) স্থির দৃষ্টি দিয়ে দেখেছে, তার নযর সরেও যায়নি এবং অতিরিক্ত কিছুও সে দেখেনি। সেদিন সে তার 'রব"-এর বহু বিরাট বিরাট নিদর্শন দেখেছে। এই দেখার ঘটনা ঘটে ইস্রা কিংবা মেরাজ-এর রাতে-এটিই বিশ্বস্ত রেওয়ায়াতসমূহের কথা মোহাম্মদ (স.)-সে দিনও তীর খুব কাছাকাছি পৌছে যান। সে দিনও তিনি তার সেই অবয়ব ও চেহারা নিয়ে “সেদরাতুল মোনতাহার' কাছে অবস্থান করছিলেন, যে চেহারায় আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। সেদরা শব্দটি বলতে একটি গাছকে বুঝায়, আর সেদ্রাতুল মোনতাহা বলতে সেই গাছটিকে বুঝায় যেখানে এসে মেরাজ-এর সফরের একপর্যায় শেষ হয়ে গিয়েছিলো । এরই নিকটে অবস্থিত জান্নাতুল মা”ওয়া, অথবা বলা যায় এখানে এসেই মে'রাজ (আরোহণ কাজ) সমাপ্ত হয়েছিলো, অথবা বলা যায় এ পর্যন্ত এসে জিবরাঈল (আ.)-এর মোহাম্মদ সে.)-কে সংগ দান করার কাজটি শেষ হয়েছিলো । এখানে তিনি পেছনে থেকে গিয়েছিলেন এবং মোহাম্মদ সে.) একাই পরবর্তী পর্যায়ের দিকে আরোহণ করেছিলেন, যা তীকে তার রব-এর আরশ-এর আরও আরও নিকটতর করে দিয়েছিলো । এ সকল অবস্থা আল্লাহ তায়ালার রহস্যরাজির মধ্যে বিশেষ বিশেষ রহস্য যা বুদ্ধি ও জ্ঞানের বাইরে। কিন্তু আল্লাহ তায়ালা তার সম্মানিত বান্দা মোহাম্মদ (স.)-কে তা প্রত্যক্ষ করিয়েছিলেন । এর বেশী আমাদেরকে কিছু জানানো হয়নি এবং এ সবের আরও বিস্তারিত অবস্থা আমাদের পক্ষে জানার আর কোনো উপায়ও নেই। এর থেকে বেশী জানা আমাদের শক্তিরও বাইরে । মানুষ ও ফেরেশতাকুলের সৃষ্টিকর্তা সর্বজ্ঞ ও আল্লাহ তায়ালাই এ সম্পর্কে বলতে পারেন, যেহেতু মানুষ ও ফেরেশতাদের বৈশিষ্ট্যসমূহ একমাত্র তিনিই জানেন। আরও বেশী গুরুত্ব ও বিশ্বাসের দৃঢ়তা জন্মানোর উদ্দেশ্যে সেদরাতুল মোনতাহার কাছে যে ঘটনা সংঘটিত হয়েছিলো তার দিকে কিছু ইংগিত করা হয়েছে। এরশাদ হচ্ছে, “যখন সে ঢেকে ফেললো পুরোপুরিভাবে সেই গাছটিকে।' এর বিস্তারিত আর কোনো বর্ণনা দেয়া হয়নি বা কোনো সীমাও নির্ধারণ করা হয়নি । এ বিষয়ক বিবরণ ও সীমা নির্ধারণ সম্পর্কিত যে কথাগুলো এসেছে তা এর বিরাটতৃ ও গুরুত্ব তুলে ধরার জন্যেই বলা হয়েছে মাত্র । তবে এসব কিছু যে নিরেট সত্য সঠিক এবং সন্দেহাতীত বাস্তবতা তা বলার অপেক্ষা রাখে না। এরশাদ |. হচ্ছে, (এ মহাদৃশ্য দেখতে দেখতে তীর) দৃষ্টি সরে যায়নি বা বিভ্রান্তও হয়নি'-এসময় প্রিয় নবী | (স.)-এর চোখে কোনো ধাধা লাগেনি বা তার দৃষ্টি ফিরেও আসেনি, বরং এ ছিলো খোলা চোখের স্পষ্ট এবং সুনিশ্চিত দেখা, যার মধ্যে কোনো সন্দেহ-সংশয়ের অবকাশ নেই । মোহাম্মাদুর রসূলুলাহ (স.) সেখানে তাঁর রব-এর বহু বিরাট বিরাট নিদর্শন নিজ চোখে দেখেছিলেন । খোলা রি হারামি উরি ভগ্ন বারের জিরা মিরর রাকা পারিনি! বিজলাজ্ল ১৯ তম ৩৪

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।