Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) দেখেছেন সে পথকে । আর এই কারণেই তিনি কোনো ধারণা-কল্পনার বশবর্তী হননি অথবা কোনো ধোকাবাজির মধ্যে নেই, এরশাদ হচ্ছে, “তাকে শিক্ষা দিয়েছে অত্যন্ত শক্তিধর এক ব্যক্তি (ফেরেশতা), যে জবরদস্ত শক্তির অধিকারী ।” তারপর নিজ দায়িত্ পালনে সে সুপ্রতিষ্ঠিত, আর সুউচ্চ দিগন্তে আবির্ভূত। তারপর সে নিকটবর্তী হলো এবং নেমে এলো অতি কাছে। এতো কাছে যেন দুটি ধনুককে মুখোমুখি স্থাপন করলে অথবা মুখোমুখি ধরলে ধনুক দুটির পিঠ বা কাঠের মধ্যে যে ব্যবধান থাকে সেই ব্যবধানের মধ্যে সে জিবরাঈল (আ.) এসে গেলো, অথবা এর থেকে আরও কাছে এসে গেল । তারপর সে আল্লাহ তায়ালার বান্দার কাছে সেই ওহী পেশ করলো যা আল্লাহ তায়ালা নিজে তাকে দিয়েছিলেন । রসূলের অন্তর যা দেখেছে এবং অনুভব করেছে সে বিষয়ে সে কোনো মিথ্যা কথা বলেনি, তোমরা কি সেই বিষয়ে কোনো তর্ক-বিতর্কে লিপ্ত হতে চাও যা সে তোর চর্ম চোখ) দেখেছে? আর “দারুণ শক্তিশালী” বলতে জিবরাঈল (আ.)-কেই বুঝানো হয়েছে। তিনি তার সাথী মোহাম্মদ (স.)-কে সেই জিনিসটিই শিখিয়েছেন যা মোহাম্মদ (স.) তোমাদের পৌছে দিয়েছেন। এটিই হচ্ছে সেই সুনির্দিষ্ট পথ এবং মহান পথ পরিক্রমা যার সৃক্ষ্তা রসূল (স.)-এর নিজ চোখে দেখা । আর নিজ চোখে প্রত্যক্ষ করার এ কাজ ওহী নাযিল হওয়ার সূচনালগ্নেই সংঘটিত হয়েছিলো যখন মোহাম্মদ (স.) জিবরাঈল (আ.)-কে সেই আসল মুর্তিতে দেখেছিলেন যেভাবে আল্লাহ তায়ালা তাকে সৃষ্টি করেছেন। তার প্রকান্ড সেই অবয়ব দিগন্তব্যাপী ছেয়েছিলো। তারপর তিনি ক্রমান্বয়ে নিকটবর্তী হতে হতে একেবারে তীর মোহাম্মদ (স.)-এর কাছে এসে গেলেন। এতটা কাছে এলেন যেন মুখোমুখি রাখা দুটি ধনুকের দূরত্‌ মাত্র রয়ে গেল তাদের মধ্যে অথবা এই দূরত্ব থেকেও আরও বেশী কাছে এসে গেলেন । আসলে চরম নৈকট্য বুঝাতে গিয়েই এই উদাহরণটি পেশ করা হয়েছে। তারপর সে মহান ফেরেশতা আল্লাহর বান্দার কাছে সেই ওহী পেশ করলেন যা আল্লাহ তায়ালা তাকে পৌছে দেয়ার জন্যে দান করেছিলেন । এ বর্ণনাভধগিতে সংক্ষিপ্ত কথায় ওহীর গুরুত্ব, এর বাহকের বিশালত্ ও ভয়াবহতা যুগপৎতভাবে তুলে ধরা হয়েছে। ঝস্তুল €-১ জিবনরাহজলকে নিজেব্ €চাখে দেশ্েেছেন জিবরাঈল (আ.)-কে চাক্ষুষ প্রত্যক্ষ করার এই সৌভাগ্য সংঘটিত হয়েছে যেমন কাছ থেকে, তেমনি দূর থেকেও । তাই এই ওহীর মধ্যে একাধারে বার্তা, শিক্ষা, বাস্তবতা প্রত্যক্ষ করা এবং বিশ্বাসের দৃঢ়তা পাওয়া যায়। এ এমন একটি অবস্থা যার মধ্যে কোনো সন্দেহ-সংশয় বা মিথ্যা হওয়ার আশংকা বা তর্ক-বিতর্ক করার কোনো সুযোগ নেই। তাই এরশাদ হয়েছে, “অন্তর মিথ্যা বলেনি সেই বিষয়ে যা সে নিজের চোখে দেখেছে । এমতাবস্থায় তোমরা কি তার সাথে ঝগড়া করতে চাও সে ব্যাপারে যা সে নিজের চোখে দেখেছে? চোখের দেখা ভুল হলেও হতে পারে, কিন্তু অন্তরের চোখে দেখা (গভীরভাবে দেখার বাস্তবতা উপলব্ধি করা), আরও বেশী বাস্তব এবং আরও বেশী দৃঢ় । তিনি নিজ চোখে দেখলেন, তারপর তার কাছে এই দেখাটা নিশ্চিত হয়ে গেল এবং তার অন্তরে নিশ্চিত বিশ্বাস জন্মে গেল যে, তিনিই সেই ফেরেশতা যিনি তার রব-এর দূত হিসেবে তার কাছে ওহী বহন করে নিয়ে এসেছেন। সে ফেরেশতা এসেছেন তার কাছে আল্লাহর কথাগুলো তাকে শেখাতে এবং সে কথাগুলোকে তার মাধ্যমে মানবমন্ডলীর কাছে পৌছে দিতে । বর্ণনা ধারার এ পর্যায়ে এসে যাবতীয় তর্ক-বিতর্ক ও ওহীর সত্যতা সম্পর্কে ঝগড়া-ঝাটির সকল সুযোগ খতম হয়ে গেল। মনের নিশ্চিন্ততা ও অন্তরের

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।