17100)://151977)18301.৬%01-0])7055.050100 করলো সেই কথাগুলো যা আল্লাহ তায়ালা নিজে তাকে দিয়েছিলেন ।” এমনিভাবে প্রথম দৃষ্টিপাতের পর থেকে নিয়ে সে দৃশ্য, তার সঞ্চালন, তার ছায়া ও তার বাস্তব কাজের মধ্যে পরিপূর্ণ সামঞ্জস্য বুঝা যায়। “কসম তারকার যখন তা অস্তমিত হয়।' তারকার এই কসম খাওয়ার বিভিন ব্যাখ্যা দেয়া হয়েছে, তবে সব থেকে গ্রহণযোগ্য যে ব্যাখ্যাটি আমাদের বুঝে আসে, তা হচ্ছে তারকা বলতে “শে"রা” নামক তারাটিকে বুঝানো হয়েছে । কোনো কোনো আরব যার পূজা করতো এবং এই সুরার মধ্যে পরবর্তী এক জায়গায় “শে*রা*র উন্লেখও এসেছে; যেমন বলা হয়েছে “আর তিনিই শে"রার রব ।” প্রাচীন কালে “শে+রা” তারাটিকে মহা সৌভাগ্যের প্রতীক মনে করা হতো । আর প্রাচীন মিসরীয়রা শে"রার তলদেশ দিয়ে গমন করতে পারাকে প্রচুর সম্পদশালী হওয়ার পূর্বাভাস মনে করতো । এ কারণে তাক লাগিয়ে থাকতো তারা শে*রা-কে খুঁজে পাওয়ার জন্যে এবং এর নড়া-চড়া প্রত্যক্ষ করার জন্যে বিস্তর সময় ব্যয় করতো । ইরান ও আরবের প্রাচীন লোকদের মধ্যে সমভাবে এই নক্ষত্রের মূল্যায়ন করা হতো । সুতরাং, আলোচ্য সুরার মধ্যে তারকা বলতে এই তারাটিকেই বুঝানো হয়েছে বলে অধিকাংশ লোকের ধারণা । এখানে ভালোবাসার প্রতীক বুঝাতে গিয়ে এই তারাটিই অধিক প্রাসংগিক যার দিকে আমরাও ইর্থগিত করেছি। অপর আর একটি অর্থ হচ্ছে, উজ্জীবিত করা, কারণ তারা বলতে প্রায়ই অত্যন্ত বিরাট এমন এক জিনিসকে বুঝায় যা নড়াচড়া করে বা স্থান পরিবর্তন করে, সুতরাং কোনো স্থানের সাথে বিজড়িত সঞ্ধারণশীল কোনো জিনিস উপাস্য হতে পারে না। মাবুদ বা উপাস্য মহান সেই সত্তা যিনি স্থান-কালের সীমার উর্ধে বিরাজমান স্থায়ী শক্তি। আরব সাধারণ ও তৎকালীন পৃথিবীর সভ্য জাতিসমূহের কাছে সৌভাগ্যের প্রতীকরূপে বিবেচিত এই তারার কসম খেয়ে বলতে চাওয়া হয়েছে যে, নবী (স.) সেই সৌভাগ্যের প্রতীক যিনি তারার প্রভুর তরফ থেকে প্রেরিত এবং তিনি প্রেরিত হয়েছেন ওহী নিয়ে যা তিনি তাদের কাছে পেশ করছেন । এরশাদ হচ্ছে, ওহী আগামনেল মাধ্যম “তোমাদের সাথী পথহারা হয়নি এবং কোনো ভুল পথও গ্রহণ করেনি, আর সে খেয়াল-খুশী মতো বা মনগড়া কোনো কথাও বলছে না । সে যা বলছে, তাতো সেই ওহী যা তার কাছে পাঠানো হয়েছে। অতএব, তোমাদের সংগী (যাকে তোমরা সর্বদাই ধারে-কাছে দেখতে পাও) সঠিক পথের পথিক, কোনো ভুল পথে চালিত সে নয়। সে হেদায়াতপ্রাপ্ত, সে ইচ্ছা করে কোনো ভুল পথে চলছে না । আন্তরিকতাপূর্ণ ও নিষ্ঠাবান সে, কোনো স্বার্থপর ব্যক্তি সে নয়। সে সত্য-প্রচারক এবং সত্যকে মহাসত্য সৃষ্টিকর্তার কাছ থেকে সে পেয়েছে। সে ধারণা-কল্পনার ভিত্তিতে কথা বলার মানুষ নয়। তৈরী করে কোনো কথাও সে বলছে না বা নিজে কোনো কথার উদ্ভতাবকও নয়। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক হিসেবে কথা বলার সময় কোনো মনগড়া কথা বোড়িয়ে বা কমিয়ে) সে বলে না। যা সে বলে তা তো সেই ওহী যা তার কাছে প্রেরণ করা হয় এবং একজন সত্যবাদী ও আমানতদার হিসেবেই সে তোমাদের কাছে আল্লাহর বাণী পৌছে দেয়। এই ওহী সুপরিচিত । এর বহনকারী ওহীর আগমন পথকে স্থির ও সুনির্দিষ্ট ভাবে জানেন । সে আগমন-পথ তার নিজ চোখে দেখা । রসূলুল্লাহ (স.) নিজ চর্ম চোখে এবং অন্তরের চোখ দিয়েও
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।