17100)://151977)18301.৬%01-0])7055.05010) আরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে প্রাচীনকালের সত্য বিরোধী ও সত্য অস্বীকারকারীদের ধ্বংস হয়ে যাওয়া সম্পর্কে, যারা শেষ পর্যন্ত ধরাপৃষ্ঠ থেকে নিঃশেষ হয়ে গেছে। তাই বলা হচ্ছে, 'এ ব্যক্তি হচ্ছে পৃববর্তী সতর্ককারীদের মতই একজন সতর্ককারী। কেয়ামত আগতপ্রায়, কিন্তু কখন এটা বাস্তবে সংঘটিত হবে) আল্লাহ তায়ালা ব্যতীত তা অন্য কেউ প্রকাশ করতে পারে না। সেই জন্যেই কি তোমরা এ ব্যাপারে আশ্চর্যবোধ করছ এবং হাসি-বিদ্রপ করছো, আর ভয়াবহতা বুঝতে না পারার কারণে কাদছ না? বরং তোমরা কি কৌতুক করছো? সেময় থাকতেই সাবধান হও) আল্লাহর কাছে অবনত মাথায় ঝুঁকে পড়ো এবং নিরংকুশভাবে তারই আনুগত্য করো ।” এইভাবেই সুরাটির সূচনা ও পরিসমাপ্তির কথাগুলোর মধ্যে যে অবিচ্ছেদ্য যোগসূত্র রয়েছে তা সর্ব সাধারণের বোধগম্য হয়ে ফুটে উঠেছে। আকফসীব | “কসম নক্ষত্রের যখন তা ডুবে যায়, তোমাদের সাথী পথভ্রষ্ট হয়নি বা সঠিক পথ পরিত্যাগও করেনি । আর সে মনগড়া কোনো কথাও বলে না, যা বলে তা তো ওহী যাতার ওপর অবতীর্ণ হয় অবশ্যই সে তার রব-এর মহান নিদর্শনগুলো দেখেছে ।' সূরার শুরুতে যে প্রাকৃতিক দৃশ্যাবলী পেশ করা হয়েছে, শুভ্র সমুজ্বল সে সুন্দর শোভাসাগরে কিছু সময় অবগাহন করার সময় আমরা কম্পিত হৃদয়ে অনুভব করি যে, মোহাম্মদ (স.) এমনই স্নিগ্ধ পরিবেশে জিবরাঈল (আ.)-এর সাক্ষাত যখন পেয়েছিলেন তখন তার হৃদয় কেমন ভাবাবেগে পূর্ণ হয়েছিলো । আমরা কল্পনার চোখে যেন দেখতে পাচ্ছি সেই আলোকময় পাখাগুলো যা ঝাপটা মেরে এ মহান ফেরেশতাকে উর্ধাকাশের দিকে নিয়ে যাচ্ছিলো । আমরা শুনতে পাচ্ছি ধীরগতিতে তালে তালে উ্থিত সে পাখার মৃদু মধুর ধ্বনি। একইভাবে আরও যেন শুনতে পাচ্ছি সে উড্ডয়নের শব্দ কখনও অস্পষ্ট আবার কখনও খুবই স্পষ্টভাবে । পেয়ারা নবী মোহাম্মদ (স.)-এর সাথে আমরাও যেন চোখ বন্ধ করে সেই মনোরম দৃশ্য অবলোকন করছি, যেন পর্দাটা সরে গেলেই উর্ধাকাশের সেই মহান দৃশ্য দৃষ্টিপটে ভেসে উঠবে। শোনা যাবে, দেখাও যাবে এবং সে দৃশ্য যেন দীর্ঘদিন হৃদয়ের পর্দায় অঙ্লান রয়ে যাবে। এই সেই দৃশ্য যা প্রিয় নবী সে.)-এর স্বচ্ছ হৃদয়পটে বিশেষভাবে অংকিত হয়েছিলো । অবশ্য আল্লাহ পাক তীর বান্দাহদের প্রতি অনেক মেহেরবানী করেছেন এবং এসব দৃশ্যেগুলোর জীবন্ত ছবি তাদের সামনে তুলে ধরে তাদেরকে সঞ্জীবিত করে তুলেছেন, তাদের অন্তরের সন্দেহ ও দুশ্চিন্তার কলুষ-কালিমাকে ঘুচিয়ে দিয়েছেন । উর্ধাকাশের স্বচ্ছতার মতই তাদের অন্তরের গগনে স্বচ্ছতা এনে দিয়েছেন । তাদেরকে ধীরে ধীরে এবং এক এক পা করে এমনভাবে বিভিন্ন দৃশ্য ও অবস্থার মধ্য দিয়ে তার রহস্য-ভান্ডারের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন যে অবশেষে তাদের মন পরিপূর্ণ সন্দেহমুক্ত হয়ে গিয়েছে ও এমনভাবে সে দৃশ্য মযবুত হয়ে গিয়েছে যেন তারা নিজ চোখে সে রহস্য ভান্ডারকে দেখতে পেয়েছে। আল্লাহর শপথ বাক্ত | তাই, এই সঞ্জীবনী গুণটিই হচ্ছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে তারকার কসম খাওয়া, “কসম তারকার যখন তা অন্তমিত হয় ।' আর তারকার চমকানো, পতন বা নিকটে আসা এগুলো সবই জিবরাঈল (আ.)-এর উর্ধাকাশে গমনের সাথে সামঞ্জস্যশীল । “আর সে উর্ধাকাশে প্রতিভাত হলো, তারপর নিকটতর হলো এবং নেমে এলো এত কাছে যেন মাত্র দুটি ধনুকের মধ্যকার ব্যবধানের মতই দূরত্ রয়ে গেল, বা তার থেকেও নিকটে চলে এলো । তারপর আন্মাহর বান্দার নিকটে পেশ
— صفحة ٢٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.