Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) তারপর দেখা যায় শ্বাস-রোধকারী এক আশ্চর্য আবেগ ছড়িয়ে রয়েছে সূরাটির সর্বত্র। এই আবেগের চিহগুলো পরিস্ফুট হয়ে রয়েছে নীচে বর্ণিত অধ্যায়গুলোতে যা পাঠকের হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করে তাকে উজ্জীবিত করে তোলে তার অস্তিত্বে অণুপরমাণুগুলোর মধ্যে এক প্রকম্পন সৃষ্টি হয়, সে ভাবের আবেগে উদ্বেলিত হয়ে উঠে এবং আল্লাহর ডাকে সাড়া দেয়ার জন্যে প্রস্তুত হয়ে যায়। সূরাটির আলোচ্য বিষয় তাই যা অন্যান্য মক্কী সূরার মধ্যে বর্তমান, অর্থাৎ ঈমান-আকীদার মূল বিষয়গুলো, ওহী, আল্লাহ তায়ালার একতৃ এবং আখেরাত । আরও নির্দিষ্ট করে বললে বলা যায় যে, ওহীর সত্যতা সম্পর্কে গভীর বিশ্বাস জন্মানো এবং শেরেক ও-এর অলীক ধারণা-কল্পনার অসারতা প্রমাণের জন্যে এ সুরাটির মধ্যে বিস্তারিত বিবরণ পেশ করা হয়েছে। সুরাটির প্রথমাংশে আলোচ্য বিষয়ের লক্ষ্য হচ্ছে ওহীর প্রকৃতি ও তাৎপর্য পেশ করা এবং এ বিষয়ের পক্ষে সাক্ষ্য বহনকারী বিভিন্ন প্রমাণের মধ্যে দুটি প্রমাণ হাযির করে ওহীর সত্যতা ও বাস্তবতা তুলে ধরা । এ বিষয়ে রসূল (স.) এবং জিবরাঈল (আ.)-এর সাথে সাক্ষাত, তাকে খোলা চোখে সুবিস্তীর্ণ ময়দানে বাস্তবে প্রত্যক্ষ করা এবং মহান আন্মাহ তায়ালার পক্ষ থেকে আগত আয়াতসমূহ দ্বারা তার সাক্ষ্যদানও এ সূরার মধ্যে পেশ করা হয়েছে। দ্বিতীয় অংশে মোশরেকদের দাবী করা দেব-দেবী লাত, উযযা ও মানাত এবং ফেরেশতাকুল সম্পর্কে তাদের কাল্পনিক ধারণা সম্পর্কে বিবরণ পেশ করা হয়েছে। বর্ণনা করা হয়েছে তাদের ] আল্লাহর কন্যা হওয়া সম্পর্কে কল্পকাহিনীর কথা এবং নিছক ধারণা ও অনুমানের ভিত্তিতে গড়ে উঠা বিশ্বাসকে দৃঢ়ভাবে ধারণ করার কথা । অথচ অনুমান সত্যপ্রাপ্তির পথে মোটেই সহায়ক নয়। পাশাপাশি এ কথাও তুলে ধরা হয়েছে যে, “আমাদের মধ্যে আল্লাহর রসূল সে.) বর্তমান রয়েছেন, যিনি তাদেরকে সেই জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্যে আহবান করে যাচ্ছেন যার দিকে তিনি পরিপূর্ণ দৃঢ়তা, চাক্ষুষ সাক্ষ্য ও পূর্ণ বিশ্বীস নিয়ে এ পর্যস্ত ডেকে এসেছেন।" সুরার তৃতীয় অংশে রসূলুল্লাহ (স.)-কে বিশেষভাবে পার্থিব সেইসব বিষয়গুলো এড়িয়ে চলতে চলা হয়েছে যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় এবং শুধু দুনিয়ার জীবন নিয়ে ব্যত্ত হওয়ার জন্যে উদ্বুদ্ধ করে এবং এমন সব বাধায় লাগিয়ে দেয় যার কল্যাণকারিতা সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই । আখেরাত ও আখেরাতের জীবনে মানুষের অতীত কার্যকলাপের যে প্রতিদান দেয়া হবে সে সম্পর্কে তাকে ইংগিত দেয়া হয়েছে। জানানো হয়েছে যে, তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা তাদের সৃষ্টির দিন ও পৃথিবীতে প্রেরণের দিন থেকেই অবগত এবং তখন থেকেই সবার অবস্থা আল্লাহ তায়ালা জানেন, জানেন তাদেরকে তখনও যখন তারা মায়ের পেটে ভ্রণ হিসাবে অবস্থান করে। তারা নিজেরা নিজেদের সম্পর্কে যেটুকু জানে তার থেকেও বেশী তিনি তাদেরকে জানেন । সুতরাং এই জ্ঞানের ভিত্তিতেই তিনি তাদের হিসাব-নিকাশ নেবেন ও প্রতিদান দেবেন, কোনো আন্দায-অনুমানের ভিত্তিতে নয় । আর এইভাবে অবশেষে তাদের কাজের যথাযথ ফল তাদেরকে ভোগ করতে হবে। সূরার চতুর্থ ও শেষ অংশে, আকীদা-বিশ্বাসের ভিত্তি কি, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে, আল্লাহ তায়ালার পক্ষ থেকে বার্তাবাহক আগমনের সূচনা থেকে নিয়ে এক এক করে তার অনুসারী বৃদ্ধি পাওয়া, সৃক্্ভাবে প্রতিটি কাজের হিসাব গ্রহণ, ইনসাফের সাথে প্রতিদান দেয়ার ব্যবস্থা এবং সৃষ্টির পরিসমাপ্তি ঘটিয়ে স্বাধীনভাবে তাদের সকল কাজ নিয়ে আন্মাহ তায়ালার দরবারে হাধির হওয়া ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা এসেছে। এসব কিছুর সাথে

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।