Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) ঘ্ক্ষিও্ত আল্লোচলা আলোচ্য সূরাটির প্রধান অংশ মনে হয় কবিতা আকারে নাযিল হয়েছে। এর প্রতিটি ছত্রের মধ্যকার চমৎকার ছন্দ ও শব্দাবলীর পারস্পরিক মিল পাঠকের মনে প্রাণ মাতানো এমন এক ঝংকার তোলে, যা যে কোনো সংগীতের মুর্ছনাকে হার মানায় । সংগীতের এই ধ্বনি সূরাটির সর্বত্র যদিও এক মনোমুগ্ধকর আবেগের পরশ বুলিয়ে দেয়, তবুও সূরাটির মূল প্রতিপাদ্য বিষয় মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠে, পাঠককে তা সচেতন করে তোলে । তার হৃদয়-কমলে ভাবের আবেগ সৃষ্টির জন্যে এবং আলোচ্য বিষয়টির গুরুত্ব বাড়ানোর উদ্দেশ্যে কখনও কখনও সমার্থবোধক শব্দের সংযোজন করা হয়েছে, অথবা কখনও পংক্তির শেষে চমৎকার মিল দেখানো হয়েছে। এইভাবে কোরআনের বর্ণনা পদ্ধতি অনুসারে মূল উদ্দেশ্যকে অতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে; যেমন বলা হয়েছে, “তোমরা কি লাত ও ওযযাকে দেখোনি, দেখোনি কি মানাত নামীয় তৃতীয় আরো একজনকে? যদি বলা হতো “মানাতাল্‌ উখরা', তাহলে ছন্দ পতন ঘটতো । আবার যদি বলা হতো “অ-মানাতাস্‌ সালেছাতা” তাহলেও লাইনের শেষে মিল থাকতো না। আর যেহেতু যে কোনো বাক্যের প্রত্যেকটি শব্দের নিজস্ব একটি মূল্যমান রয়েছে, তাই অর্থের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেকটি বাক্যের প্রতিটি শব্দের শেষে যেমন মিল রাখা হয়েছে, তেমনি ছন্দ পতন না ঘটে সেদিকেও খেয়াল রাখা হয়েছে। এমনই পরবর্তী দুটি আয়াতের ছন্দের সাথে মিল রাখতে গিয়ে মাঝে আর একটি শব্দ “ইযান' ব্যবহার করা হয়েছে। দেখে মনে হচ্ছে শুধু ছন্দ ঠিক রাখার জন্যেই 'ইযান' শব্দটি বসানো জরুরী মনে করা হয়েছে, | কারণ এ শব্দটি ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ হয়। এইভাবে কথাকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্যে ছন্দের মিল-এর দিকে বিশেষভাবে খেয়াল দেয়া হয়েছে। এখানে এই সুরের মুঙ্ছনার দুটি উল্লেখযোগ্য দিক লক্ষ্য করা যায়। একটি হচ্ছে এর বর্ণনাভংগি, যা পাঠকের অন্তরে ভাবের এক তরংগ সৃষ্টি করে এবং রব্বুল আলামীনের সাথে তার নিবিড় সম্পর্কের কথা জানায়, বিশেষ করে সূরাটির প্রথম ও শেষ ভাগে এ বৈশিষ্ট্য স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। প্রথম ভাগের ছন্দময় কথাগুলো পাঠকের হৃদয়কে এমন আবেগমুগ্ধ করে যে, সে যেন সাগরের ঢেউয়ের তালে তালে নাচতে থাকে এবং প্রেমাস্পদের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা তার মধ্যে এক মধুময় কম্পন সৃষ্টি করে। দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত কথাগুলো বান্দা ও প্রভুর মধ্যে সম্পর্কের যুক্তিপূর্ণ কথাগুলোকে তুলে ধরে । আর এই দুটি অধ্যায়ের মাঝের কথাগুলো আবেগ ও যুক্তির মধ্যে এক সেতুবন্ধ হিসেবে কাজ করে। সৃষ্টি রহস্যের বাস্তব চিত্র এবং অজানা-অচেনা অথচ গভীর ও আকর্ষণীয় এক মধুময় সম্পর্কের আবেগ যেন এক মায়াময় ছায়া যা পাঠকের হৃদয়পটে নূরানী আলোর এক শুভ্র সমুজ্বল ছটা ছড়িয়ে দেয় এবং ভক্তের হৃদয়কে প্রভুর অস্তিত্বাহী আদিগন্তব্যাপী রহস্যরাজির সাথে গভীরভাবে পরিচয় করিয়ে দেয়। সৃষ্টির উন্মুক্ত অঙ্গনে সঞ্চরণশীল বিশ্বস্ত বার্তাবাহক জিবরাঈল (আ.) সে রহস্যজাল ভেদ করে সম্মানিত রসূল (স.)-এর কাছে আল্লাহর বাণী বহন করে হাযির হয়েছেন তা | আর বুঝতে কষ্ট হয় না। সৃষ্টি রহস্যের দৃশ্য-অদৃশ্য ছবি সঞ্চরণশীল গ্রহ-উপগ্রহ ও তারকারাজি, ইন্দ্রিয়গাহ্য বিষয়াদি এবং আত্মিকভাবে অনুভব করার মতো বিষয়সমূহ সব কিছুই পরস্পর এক অবিচ্ছেদ্য সুতায় গাথা রয়েছে । আলোচ্য সূরার চমৎকার ছন্দময় আয়াতগুলোর সুরের ঝংকারে এ সত্যটি ধরা পড়ে ।

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।