Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 সূরার শেষ আয়াতটিতে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে যে, তিনি যেন ধৈর্যধারণ করেন ও কাফেরদেরকে আযাব দেয়ার জন্যে তাড়াহুড়ো না করেন। কারণ তাদের তো একটা ক্ষুদ্র মেয়াদ পর্যন্তই অবকাশ দেয়া হয়েছে। এ মেয়াদটুকু শেষ হওয়া মাত্রই তারা আযাব ও ধ্বংসের শিকার হবে । বলা হয়েছে, দৃঢ় প্রতিষ্ঠ ও সাহসী নবীরা যেরূপ ধৈর্যধারণ করেছে, তুমিও তদ্রপ ধৈর্যধারণ করো ।' (আয়াত ৩৫) এবার এই চারটি পর্বের আয়াতগুলোর বিস্তারিত তাফসীর নিয়ে আলোচনা পেশ করছি। তাফসীর “হা মীম, এ কেতাব মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ আল্লাহর পক্ষ থেকে নাধিল হয়েছে। আমি আকাশ, পৃথিবী ও এ দু"য়ের মধ্যবর্তাঁ যা কিছুই সৃষ্টি করেছি, একমাত্র সত্যের ভিত্তিতে ও নির্দিষ্ট মেয়াদের জন্যেই সৃষ্টি করেছি। কিন্তু কাফেরদেরকে যে ব্যাপারে সতর্ক করা হয়েছে, তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় ।" সূরার শুরুর দুটো অক্ষর হচ্ছে প্রথম সুরেলা সুললিত আবেদন। এটা আসলে আরবদের ভাষায় ব্যবহৃত আরবী বর্ণমালার সাথে এই বর্ণমালা দিয়ে লেখা এই কেতাবের ঘনিষ্ঠতা সম্পর্কে ইংগিত দেয়। এ ধরনের প্রতীকী উচ্চারণ বা বাকধারা মানবীয় ভাষায় সম্পূর্ণ অভিনব ও নযীরবিহীন। এই নযীরবিহীন বাকধারার ব্যবহার মূলত এই সাক্ষ্য বহন করে যে, এ কেতাব কোনো মানুষের রচনা নয় বরং মহাবিজ্ঞ ও মহাপ্রতাপশালী আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া বাণী । অনুরূপভাবে এ দ্বারা এ কথাও বুঝানো হচ্ছে যে, আল্লাহর রচিত ও তার কাছ থেকে নাধিল করা এই গ্রন্থ এবং আল্লাহর সৃজিত দৃশ্যমান ও হৃদয় দ্বারা উপলব্ধ এই মহাবিশ্বরূপী গ্রন্থখানি পরস্পর অবিচ্ছেদ্য ওতপ্রোতভাবে জড়িত। উভয় গ্রন্থ আগাগোড়া সত্যের ওপর ও বিচক্ষণ ব্যবস্থাপনার ওপর প্রতিষ্ঠিত। এদিকে মহাপ্রাজ্ঞ ও মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ হতে এ কেতাবের অবতরণ সর্বোচ্চ শক্তিমত্তা নিপুণতম ব্যবস্থাপনা ও বিচক্ষণতম প্রজ্ঞা দক্ষতা ও কর্মকুশলতার পরিচায়ক। অপরদিকে আকাশ পৃথিবী ও তার মাঝখানে বিরাজমান যাবতীয় বস্তুর সৃষ্টিও সর্বাধিক নিখুঁত নির্ভুল ও সঠিক কাজ।' শুধু তাই নয়, এটা অত্যন্ত সুক্ষ, নিপুণ ও ভারসাম্যপূর্ণ কাজ। “নির্দিষ্ট মেয়াদ পর্য্ত' অর্থাৎ আল্লাহর সৃজনকুশলতা ও তার মহৎ উদ্দেশ্য যাতে সফল ও কার্যকর হয় সে জন্যে এ মহাবিশ্ব একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল থাকবে। তকোন্তআনন ও সুষ্টিজগত আল্লাহর এই উভয় গ্রন্থ অর্থাৎ কোরআন ও সৃষ্টিজগত উন্মুক্ত ও প্রকাশ্য। দুটোই দেখা যায় ও শোনা যায়। দুটোই আল্লাহর অসীম ক্ষমতা, নিপুণ কর্মকুশলতা ও প্রজ্ঞা, তার সুদক্ষ শাসন ও ব্যবস্থাপনা এবং সুষম পরিকল্পনার জাজ্ল্যমান প্রমাণ। বিশ্বপ্রকৃতিরূপী গ্রন্থখানি কোরআনরূপী গ্রন্থের সত্যতার সাক্ষ্য দেয় এবং তাতে যে হুশিয়ারী ও সুসংবাদ রয়েছে তার যথার্থতা প্রতিপন্ন করে। আল্লাহ তায়ালা এ প্রসংগে বলেন, "যারা কুফরী করেছে, তারা যেসব বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে, সে ব্যাপারে মুখ ফিরিয়ে নেয়। এখানে আল্লাহর নাধিল করা গ্রন্থ কোরআন ও দৃশ্যমান গ্রন্থ বিশ্বপ্রকৃতির প্রতি ইধগিত করে উভয় গ্রন্থের শিক্ষা ও হুশিয়ারীর প্রতি কাফেরদের অবজ্ঞা ও অবহেলায় বিশ্বয় প্রকাশ করা হয়েছে। মানুষের কাছে নাধিল করা এই পঠিত গ্রন্থ আল কোরআন বলে, আল্লাহ তায়ালা এক ও | অদ্বিতীয়, তিনি বিশ্বজগতের প্রতিটি জিনিসের মনিব ও প্রভু । কেননা তিনি প্রতিটি জিনিসের আর্টা, প্রতিটি জিনিসের শাসক ও পরিচালক এবং প্রতিটি জিনিসের পরিকল্পক, নিয়ন্তা ও ভাগ্যবিধাতা।

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।