Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 কাছে মনে হয়েছে। আসলে সবর বা আল্লাহর ওপর ভরসা করে দৃঢ়তা অবলম্বন করে নিজ দায়িত্ব পালন করার মানসিকতাই মহান সম্মানের অধিকারী হওয়ার উপায় হয়। তাই পুনরায় আল্লাহ “পরিপূর্ণ দৃঢ়তার সাথে তোমার পরওয়ারদেগারের পক্ষ থেকে আসা ফায়সালার জন্য অপেক্ষা করতে থাক। অবশ্যই তুমি আমার সাহায্যের মধ্যে রয়েছ ।' কী চমৎকার এ ব্যাখ্যা-বিশ্লেষণ। আল্লাহ পাকের কথাগুলো কেমন ছবির মতো হৃদয়গ্রাহী হয়ে এখানে ফুটে উঠেছে আর তাকদীর সম্পর্কিত কথাগুলোকে কী সুন্দরভাবে গ্রহণযোগ্য করে তোলা হয়েছে। রসূলুল্লাহ সে.)-কে সম্বোধন করতে গিয়ে আল্লাহ তায়ালা তাকে যে মর্যাদা দিয়েছেন, তা দুনিয়ায় আর কেউ কখনও পায়নি। তীর প্রতি মর্ধাদাসূচক এই যে বিশেষ এক তুলনাহীন ভাষা তিনি ব্যবহার করেছেন, তা এখানেই শুধু সীমাবদ্ধ নয়, বরং কোরআনের সর্বত্র এই ধরনের সম্মানজনক ভাষা ও বর্ণনাভংগি তার জন্য প্রয়োগ করা হয়েছে। এমনকি আরও বিভিন্ন জায়গায় সাদৃশ্য দেখাতে গিয়েও এএকই সম্মানজনক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। মূসা (আ.)-কে বলা হয়েছে, “আমি তোমাকে পছন্দ করেছি। সুতরাং যে ওহী পাঠানো হচ্ছে তা খেয়াল করে শোনো ।' আরও বলা হয়েছে, “আমি তোমার ওপর আমার মহব্বত বর্ষণ করলাম । আর এমন এক বিশেষ ব্যবস্থা নিলাম যাতে করে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও ।' আরও বলা হয়েছে, “আর তোমাকে আমি গড়ে তুললাম আমার নিজের প্রয়োজনে ।" উপরোক্ত এ সকল কথা অবশ্যই অত্যন্ত উচু মর্যাদার অর্থ ব্যক্ত করছে। কিন্তু মোহাম্মদ (স.)-এর জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে তা লক্ষ্য করুন, “আমি বলছি, তুমি আমার চোখে চোখে আছ।” এ কথায় এক বিশেষ সম্মানসূচক অর্থ বুঝা যাচ্ছে এবং এ কথায় এক বিশেষ মহব্বত প্রকাশ পাচ্ছে। এ শব্দগুলো অদ্বিতীয় এক ভঙ্গিমায় ব্যবহৃত হয়েছে, অন্যান্য যে কোনো বর্ণনা-পদ্ধতি থেকে অনেক বেশী মোলায়েম, আরও বেশী স্নেহপূর্ণ। এ এমন বিশেষ পদ্ধতি আল্লাহ তায়ালা তীর প্রিয়তম নবীর জন্য ব্যবহার করেছেন, যার অর্থ করার মতো ভাষা মানুষ কোনো দিন তৈরী করতে পারেনি । সুতরাং “আমরা আল্লাহ পাকের রহমতের ছায়াতলে রয়েছি' একথার যে অর্থ সাধারণভাবে গৃহীত হয়ে রয়েছে, সেই দিকে ইধ্গিত করেই ক্ষান্ত হওয়া শ্রেয় মনে করছি এবং এই যে কেতাব “ফী যিলালিল কোরআন" এর মধ্যে প্রদত্ত এই ব্যাখ্যাই হণ করছি। এই মহব্বত প্রকাশের সাথে সাথে এ সূরাটির মধ্যে আল্লাহর সাথে মানুষের স্থায়ী সম্পর্ক গড়ে তোলার জন্য যে পদ্ধতি জানানো হয়েছে তাও লক্ষ্যণীয়। এরশাদ হচ্ছে, "আর তাসবীহ করো তোমার রব-এর প্রশংসার সাথে যখনই তুমি ঘুম থেকে জেগে ওঠো এবং তারাগুলো ডুবে যাওয়ার পরও তার নামের তাসবীহ পড়ো ।' আজকের প্রেক্ষাপটে এ আয়াতের শেষ অংশটুকুর অর্থ দাড়ায়, তীর তাসবীহ করো রাতে যখন তোমার ঘুম ভেংগে যায়, রাতের প্রথম অংশে এবং ফজরের নামাযের সময়, যখন তারাগুলো ডুবে যায় । এইভাবে যদি আল্লাহর হুকুম পালন করা হয়, তাহলে তীর কথায় যথাযথভাবে কান দেয়া হবে বলে আল্লাহ তায়ালা মেনে নেবেন । আর তাসবীহ পাঠ করা, অর্থাৎ সোবহানাল্লাহ পড়ে সৃষ্ট বস্তুর যাবতীয় সীমাবদ্ধতা থেকে তিনি মুক্ত-একথার ঘোষণা দান করা। এইভাবে উল্লিখিত সময়গুলোতে বিশেষ করে এবং সাধারণভাবে অন্যান্য সময় আল্লাহর তাসবীহ পাঠ করার মাধ্যমে তার মহব্বতকে আকর্ষণ করা হয়, তার সাথে গোপন সম্পর্ক বিনিময় করা সম্ভব হয় এবং তীর সাথে বিশেষ আন্তরিকতা গড়ে ওঠে।

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।