17100)://151977)18301.৬%01-0])7055.05010) “অতএব, ওদেরকে ছেড়ে দাও সেই দিনের জন্য যেদিন তাদের ওপর এসে পড়বে এক বজ্বকঠিন “শব্দের' আযাব । যেদিন তাদের কোনো চক্রান্ত তাদের এতটুকু উপকারে আসবে না। আর তাদেরকে কোনো দিক থেকে কোনো সাহায্যই করা হবে না। আর মানুষের ওপর যারা অতীতে অত্যাচার করেছে, তাদেরকে তো এই আযাব ছাড়াও অন্য আরও অনেক আযাব দেয়া হবে, যা তাদের অধিকাংশই জানে না। আর তুমি তোমার রব-এর ফায়সালার অপেক্ষা করো। জেনে রাখ, তুমি আমার সরাসরি সাহায্যের মধ্যে আছ আর যখনই তুমি ঘুম থেকে ওঠো আমার নামের তাসবীহ জপতে থাকবে এবং আমি যে যাবতীয় দুর্বলতামুক্ত তা স্মরণ করতে থাকবে । রাতের একটি অংশে এবং তারাগুলো ডুবে যাওয়ার পরও আমার কথা স্মরণ করে আমার প্রশংসা করবে। ও মোশরেকদেরকে আক্রমণ করতে গিয়ে যে নতুন আর একটি অধ্যায় শুরু করা হচ্ছে তার সূচনা করা হচ্ছে এই ভয়াবহ দিনের ভীষণ ভীতিজনক অবস্থার ভয় দেখিয়ে, যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, যার ফলে তারা বেহুশ হয়ে পড়ে যাবে-সে ভীষণ অবস্থার পরই কবর থেকে সবাই উঠে হাশরের মাঠ জমা হয়ে যাবে। সেদিন কারও কোনো তদ্বীর কাজে লাগবে না এবং কোনো সাহায্যকারী মেদিন কাউকে সাহায্য করতে পারবে না। আজকে তারা নানাপ্রকার ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে এবং বিভিন্ন প্রকার তদ্বীর করলেও করতে পারে, কিন্তু সেদিন কোনো ষড়যন্ত্র এবং কোনো তদ্বীর তাদের কোনো কাজে লাগবে না। অবশ্য একথাও সত্য যে, এ চূড়ান্ত আযাব আসার আগেও কিছু শাস্তি তাদের জন্য রয়েছে, যা তাদেরকে সবার স্মরণের বাইরে নিক্ষেপ করবে। কিন্তু তাদের অধিকাংশই এ বিষয়ে জানে না। নবীকে মিথ্যাবাদী বলে দোষারোপকারী ও সেইসব যালেম যারা দীর্ঘদিন ধরে মুসলমানদের পেছনে লেগে থেকেছে, তাদের সম্পর্কে সর্বশেষ এই কঠিন ও প্রচন্ড তিরস্কারের কথা উচ্চারণের পর এ প্রসংগ শেষ করা হচ্ছে। সংগে সংগে শাস্তি না দিয়ে এই কঠিন দিনের অপেক্ষা করার প্রয়োজন ছিলো এই যে, তারা যেন অত্যাচারের মাত্রা পূর্ণ করে সে ভয়ানক দিনের দিকে এগিয়ে যেতে পারে, যে দিনের কঠিন আযাব কাছে ও দূরে, সকল দিক থেকে চূড়ান্তভাবে তাদেরকে পাকড়াও করবে । সবলে নিদেশি আযাবের বর্ণনা শেষ করে আল্লাহ তায়ালা তীর সেই প্রিয় নবীর দিকে মনোযোগ দিচ্ছেন যাঁকে দীর্ঘ দিন ধরে যালেমরা কষ্ট দিয়ে আসছিলো । তারা তাকে এই বলে দোষারোপ করে আসছিলো যে, আল কোরআন তার নিজের রচনা করা কথা । এ কারণেই আন্মাহ তায়ালা তাকে এই সব দুঃখ-কষ্টের মধ্যে সবর করার জন্য বিশেষভাবে উপদেশ দিচ্ছেন, তীকে মিথ্যাবাদী আখ্যা দেয়ার জন্য এবং শারীরিক ও মানসিক নানাপ্রকার নির্যাতন করার জন্য সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তায়ালা বলছেন যে তীকে এসব প্রতিকূল অবস্থার মধ্যে আরও দঢ়ুতার সাথে তীর দাওয়াতী কাজ চালিয়ে যেতে হবে। তারা দাওয়াত গ্রহণ করুক আর না-ই করুক, তারা নিজ নিজ অপরাধের শান্তি পাক আর না-ই পাক, এসব ব্যাপার আল্লাহর ওপর ছেড়ে দিতে হবে । তিনি যা চাইবেন তা-ই করবেন। এরশাদ হচ্ছে, "অতপর তুমি সবর কর এবং তোমার রব-এর পক্ষ থেকে আসা ফায়সালার জন্য অপেক্ষা করতে থাক।' তবে সবর করার জন্য উৎসাহিত করতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা পাক পরওয়ারদেগারের পক্ষ থেকে যেমন সম্মানজনক, তেমনই স্নেহসিঞ্িত এবং এমন মহব্বত ভরা যা তার দুর্গম পথের যাবতীয় কষ্টকে মুছে দিয়েছে। এর ফলে সবর করা বড়ই প্রিয় বস্তু বলে তার
— صفحة ٢٥٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.