Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) 'আল্লাহ তায়ালা ছাড়া ওদের পক্ষে (কাজ করার মতো) অন্য কোনো সার্বভৌম মালিক আছে নাকি? যারা ওদেরকে রক্ষা করবে, মুরবৰী বা বন্ধুর মতো সাহায্য করতে দরদতরা দিল নিয়ে এগিয়ে আসবে এবং আল্লাহর ক্রোধ থেকে ওদেরকে বাঁচাবে? আল্লাহ তায়ালা সকল প্রকার শরীক গ্রহণ করা থেকে মহা পবিত্র, তিনি পবিত্র তাদের থেকে যাদেরকে ওরা তীর সাহায্যকারী মনে করে।” আল্লাহ রব্বুল আলামীন এ ব্যাধিপ্রস্ত মোশরেকদের ভুল ও রোগগ্রস্ত চিন্তা-ভাবনার উর্ধে সর্বশক্তিমান মহাসত্তা । | আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার ক্ষমতা যাবতীয় দুর্বলতার উর্ধে থাকার কথা ঘোষণার সাথে সাথে এবং রসূল (স.) ও দ্বীন ইসলামের ওপর আঘাতের জওয়াব দান করার পর এ প্রসংগ শেষ করা হচ্ছে। এখানে নাফরমানদের ওপর যে কঠিন আযাব নেমে আসবে তারও বিশদ বিবরণ দেয়া হয়েছে। এ আলোচনায় সকল সন্দেহ-সংশয়ের জট খুলে গেছে। তাদের প্রত্যেক কুটতর্ককে খন্ডন করা হয়েছে। অবশেষে সমগ্র জাতি স্পষ্ট সত্যের মুখোমুখি হওয়ার সুযোগ লাভ করেছে । তাদের কাছে ইসলামের বাইরে থাকার মতো অজুহাত অথবা পেশ করার মতো কোনো দলীল আর | অবশিষ্ট থাকেনি । কিন্তু অন্তরের অন্ধ যারা তারা তখনও সুস্পষ্ট সত্যের বিরুদ্ধে নানাপ্রকার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল এবং সুদূরপ্রসারী আরও বিভিন্ন সন্দেহ সৃষ্টি করার প্রয়াসে মেতেছিলো। এরশাদ হচ্ছে, “আকাশ থেকে কোনো কিছুর টুকরা পড়লে তারা বলে উঠতো, এ তো হচ্ছে এক খন্ড জমাট মেঘখন্ড' | অর্থাৎ আকাশ থেকে আযাব হিসাবে ধ্বংসাত্বক কোনো পাথর বৃষ্টি হতে দেখলেও তারা বলতো, এত জমাট মেঘ খন্ড, এর মধ্যে পানি ও সঞ্জাবনী শক্তি রয়েছে, এতে ভয়ের কি আছে! সত্যের বিরুদ্ধাচরণের উদ্দেশ্যেই তারা এসব বলতো যাতে সত্যের দিকে কেউ এগিয়ে না আসে । যদিও এসময়ে তাদের মাথার ওপর তরবারি ঝুলছিলো। যেমন তাদের নিজেদের কথাতেই প্রকাশ পেয়েছে। এই সময় ওদের নিজেদের কথা বলতে গিয়ে সম্ভবত আদ জাতির পরিণতির দিকে ইংগিত করা হয়েছে, যেহেতু এ ঘটনা সাধারণভাবে তাদের মধ্যে জানাজানি ছিলো । তারা নিজেরা এ আদ জাতির কথা বলাবলি করতো । এ জাতির ওপর যখন গযব ও ধ্বংসের বার্তা বহনকারী মেঘ নেমে আসছিলো, তখনও ওরা বলছিলো, “এত মনোরম মেঘমালা (আমাদের ওপর) বারিবর্ষণ করার জন্যই নেমে আসছে ।” কোথা গেলো তাদের এ আযাব প্রতিরোধ শক্তি? “বরং, এ তো হচ্ছে সেই আযাব যার জন্য তোমরা বড়ই ব্যস্ত হয়ে পড়েছিলে । এছিলো এক প্রচন্ড বায়ুপ্রবাহ, যার মধ্যে কঠিন আযাব ছিলো যা তার রব-এর নির্দেশে সব কিছুকে মিসমার করে এক ধ্বংসস্তূপে পরিণত করেছিলো । ঘমোশবেকদের ধবঘস অনিবার্ধ মোশরেকদের মাথার ওপর ধ্বংস ও বিপর্যয়ের সংকেত দীড়িয়ে থাকা সত্ত্বেও তারা সত্যের বিরুদ্ধে যে দৌরাত্ম্য প্রদর্শন করে চলেছিলো, যে. হিংসা-বিদ্বেষ ও অহংকার দেখাচ্ছিল, এখানে ছবির মতো তার বিবরণ দান করার পর রসূলুল্লাহ (সে.)-কে সম্বোধন করে আল্লাহ তায়ালা তাদের ব্যাপারে সর্বপ্রকার হস্তক্ষেপ বন্ধ করার জন্য নির্দেশ দিচ্ছেন। সেই দিনের জন্য তাদেরকে ছেড়ে দিতে বলছেন যার বর্ণনা ইতিমধ্যে পেশ করা হয়েছে এবং এ সূরার শুরুতেও যার উল্লেখ করা হয়েছে এবং সেই আযাবের কথা উল্লিখিত হয়েছে যা তাদের জন্য অপেক্ষা করছে। আর নবী (স.)-কে আল্লাহ যে মান-মর্যাদা দিয়েছেন, নিজ হাতে পরিচালনা করেছেন এবং সর্বাবস্থায় তার তত্বীবধান করেছেন তা স্মরণ রেখে তার ফায়সালা আসা পর্যস্ত একটু ধৈর্য ধরার জন্য উপদেশ দিচ্ছেন। তাকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি আল্লাহ পাকের কৃতিত্ব কথা উল্লেখ করে ঘুম থেকে উঠার সময়, রাতের এক অংশে এবং তারকারাজি ডুবে যাওয়ার পর অর্থাৎ শেষ রাতে বেশী বেশী তার পবিত্রতার কথা ঘোষণা করেন৷ একথা বেশী বেশী স্মরণ করেন যে তিনি সকল সীমাবদ্ধতার উর্ধে। তাই এরশাদ হচ্ছে,

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।