17100)://151977)18301.৬%01-0])7055.05010) “তুমি কি তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করার বিনিময়ে কিছু প্রতিদান চাইছো, যার কারণে তারা এটাকে জরিমানার বিরাট এক বোঝা মনে করে নিয়েছে? অর্থাৎ, তুমি যে কথাগুলো তাদেরকে বলছো তার প্রতিদান হিসাবে তাদের কাছে কিছু চাইলে সেটাকে তারা জরিমানার বোঝা মনে করতো । কিন্তু বাস্তবে তো কোনো বিনিময় চাওয়ার প্রশ্নই আসে না, তাহলে জরিমানা আদায় করার প্রশ্ন আসবে কেমন করে । নবীর সাথে এইভাবে ব্যবহার করা এবং তাকে এই ধারণা দেয়া যে, তীর প্রদত্ত দাওয়াত যেন জরিমানার বিরাট এক বোঝা এক মহা যুলুম নয় কি? তালা কি গায়েব জানে এরপর, আবারও আল্লাহ তায়ালা লোকদেরকে তাদের অস্তিত্বে গুরুত্ব এবং গোটা সৃষ্টির মধ্যে তাদের মর্যাদার কথা স্মরণ করাচ্ছেন। আল্লাহ তায়ালা সৃষ্টির সকল বস্তুকে তাদের অনুগত করে দিয়েছেন_এটা তীরই নিজস্ব আইন অনুযায়ী করেছেন বলেই সব কিছু এক নির্দিষ্ট মাত্রায় মানুষের পদানত হয়ে যায়। সৃষ্টির কিছু রহস্য তাদের কাছে উদঘাটন করেছেন এবং নির্দিষ্ট সে সীমার বাইরে অনেক কিছু তাদের নযরের ও বোধগম্যের বাইরে রেখেছেন, যা একমাত্র সৃষ্টির মালিক আল্লাহ তায়ালাই জানেন। কিছু রহস্য এমনও আছে, যা মানুষ ছাড়া আল্লাহর অন্য কোনো বান্দাহ জানে না, এ বিষয়ে মানুষ ইচ্ছা করলেও তীর সে জ্ঞান হাসিল করতে পারবে না। সে তো তারই বান্দাহ! তীর ইচ্ছা ছাড়া কোনো বান্দাহ কোনো কিছু জানতে পারে না। এরশাদ হচ্ছে, “ওদের কি গায়বের কোনো খবর আছে, যা তারা লিখে রাখছে? অথচ তারা জানে যে গায়বের কোনো খবর তারা জানে না এবং গায়বের জ্ঞান লাভ করার মতো কোনো ক্ষমতাও তাদের নেই। গায়বের রেজিষ্টারে তারা কিছু লিখে রাখতেও সক্ষম নয়, সে পুস্তকে একমাত্র আল্লাহ তায়ালা তীর বান্দাহর ভাগ্যে যা দান করতে চান, তা লিখে রাখেন। কে আছে এমন যে গায়বের খবর রাখতে পারে, জানতে পারে সে কথা যা আল্লাহ তায়ালা নির্ধারণ করো রেখেছেন এবং সেই ব্যবস্থা যা তিনি পরিচালনা করছেন? একমাত্র তিনিই সকল ব্যবস্থা ঠিক করে রাখার মালিক এবং তিনিই সর্বকালের সকল চক্রান্তকারীর যাবতীয় চক্রান্তকে. নস্যাৎ করে দিতে পারেন। সুতরাং যারা গায়বের খবর রাখে না, বা তার রেজিষ্টারে কিছু লিখতে পারে না, তাদের কি করার ক্ষমতা আছে? হে রসূল, তোমার বিরুদ্ধে ওরা যেসব ষড়যন্ত্র করছে এবং তোমাকে বিপদে ইচ্ছামতো তারা করতে পারবে। এ জন্যই তো ওরা বলছে, এ ব্যক্তি নিছক একজন কবি বৈ-ভিন্ন কিছু নয়, আমরা ওর জন্য মৃত্যু-কঠিন কোনো দুর্ঘটনার অপেক্ষা করছি! আল্লাহ তায়ালা ওদের 'ওরা কি কিছু চক্রান্ত করতে চাইছে? অতপর ওদের জানা দরকার, কুফরী যারা করেছে তারাই ষড়যন্ত্রের শিকার হবে।' এ অবিশ্বাসী ও সত্যের দুশমনদেরকেই গায়বের মালিক সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সেই শাস্তি দ্বারা পাকড়াও করবেন, যা তাদের জন্য তিনি ঠিক করে রেখে দিয়েছেন। তাদের ওপরেই নেমে আসবে আন্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি এবং তার ফায়সালা এবং আল্লাহ তায়ালা সর্বোত্তম ব্যবস্থা গ্রহণকারী ।
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।