Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 এরপর ভ্রান্ত ও সীমা অতিক্রমকারী মানুষের মর্ধাদাকে আর এক দফা নামাতে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর বাণীর উৎসমূলে পৌছানোর মতো কোনো উপায় তাদের কাছে আছে কি? “তাদের কাছে কোনো সিঁড়ি আছে নাকি, যা বেয়ে ওপরে উঠে গিয়ে তারা আল্লাহ রব্বুল আলামীনের কথা শুনে আসতে পারে? বেশ, তা যদি থেকেই তাকে, তাহলে সে ব্যক্তি তাদের এই দাবীর পক্ষে কোনো যুক্তি বা স্পষ্ট দলীল-প্রমাণ হাযির করুক না কেন? মোহাম্মদ (স.) সম্পর্কে আল্লাহ তায়ালা তাদেরকে বলছেন, সে তো একজন রসূল (বোর্তাবাহক) মাত্র তার কাছে ওহী পাঠানো হয় এবং এই কোরআন তীর কাছে উর্ধাকাশ থেকে নেমে আসে। অথচ যে বিষয়ে আল্লাহ তায়ালা নিজেই কথা বলছেন, সেই বিষয়টিকেই তারা মিথ্যা বলে দাবী করছে? তাহলে তাদের কাছে কোনো সিঁড়ি আছে নাকি, যা বেয়ে ওপরে উঠে গিয়ে তারা নিজেরা মূল সত্যটি জেনে আসতে পারে এবং তারা যদি আরও জেনে আসতে পারে যে, মোহাম্মদ (স.)-এর কাছে কোনো ওহী আসে না, বরং তিনি যা বলছেন তা সঠিক নয়, সত্য অন্য কিছুঃ এরশাদ হচ্ছে, “বেশ তো সে ব্যক্তিরা (তাদের দাবীর পক্ষে) স্পষ্ট কোনো দলীল-প্রমাণ হাযির করুক না কেন।' অর্থাৎ কোনো এমন মযবুত দলীল তারা পেশ করুক, যার দ্বারা তাদের কথা সত্য প্রমাণিত হয়। একথার মধ্যে কোরআনের ক্ষমতার প্রতি ইংগিত করা হয়েছে। আল কোরআনের আয়াতসমূহে যে সব যুক্তি-প্রমাণ পেশ করা হয়েছে তা খন্ডন করার সাধ্য কারও নেই । অথচ তারা সে যুক্তি-প্রমাণের দিকে খেয়াল না করে অহংকারে মত্ত এবং নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠায় সদাসর্বদা ব্যস্ত। সকতিশ্পয় বাজে মম্ভবে্তর জবাব এরপর আলোচনা আসছে পাক-পবিভ্র আল্লাহ তায়ালা সম্পর্কে তারা যেসব এলোমেলো ও লাগামহীন কথার্বাতা বলতো সে বিষয়ে ফেরেশতাদের সম্পর্কে তারা বলতো যে, তারা সব আল্লাহর কন্যা সন্তান-এ বিষয়ে তাদের প্রতি সরাসরি ইর্থগিত করে বলা হচ্ছে, হা, যত কন্যা সন্তান সব তার, আর যত পুত্র সন্তান সবই তোমাদের? অথচ আরবের সাধারণ অবস্থা ছিলো এই যে, তারা ছেলেদের তুলনায় মেয়ে হওয়াকে তাদের জন্য তুচ্ছ ও অপমানজনক মনে করতো । মেয়েদেরকে তারা এত বেশী ছোট জানতে যে, কারও ঘরে কন্যা সন্তান জন্গ্রহণ করেছে জানতে পাবার সাথে সাথে রাগে-দুঃখে তার মুখ কালো হয়ে যেতো। এতদসত্ত্ব্ও ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলতে তারা এতটুকু লজ্জাবোধ করতো না। এজন্যই আল্লাহ তায়ালা অত্যন্ত কঠোরভাবে তাদের প্রচলিত রীতির বিরুদ্ধে আল্লাহর কন্যা সন্তান দাবীর সমালোচনা করেছেন। মূলত এ ছিলো এমন এক দাবী যার পেছনে কোনো যুক্তি ছিলো না। ্বীলেল্স দাওয়াত হবে নিপক্ষার্থ অপরদিকে সত্য সঠিক পথের দিকে নবীর আহবানকে বড়ই কষ্টকর এক বোঝা বলে তারা মনে করতো । অথচ নিছক নবুয়তের দায়িত্ব পালন করার উদ্দেশ্য ছাড়া এই আহবানে তার নিজের যে কিছুমাত্র স্বার্থ ছিলো না একথা তারা ভালভাবেই বুঝতো । কারণ একাজের জন্য তিনি কখনও তাদের কাছে কোনো মজুরী বা প্রতিদান চাননি । এ দায়িত্ব পালনের কাজ করতে গিয়ে তিনি যে সকল মানুষের কল্যাণ কামনাই করতেন তা বুঝা খুবই সহজ ছিলো । যে কথাগুলো ওদের কাছে নবী (স.) পেশ করছিলেন তার দ্বারা তিনি যে তাদের কল্যাণই কামনা করতেন তা এইভাবে বুঝা যায় যে, তিনি তাদের বাপ-দাদাদের আমলের প্রচলিত ধর্মের বিরুদ্ধে তখন কথা বলেছেন যখন তাদেরকে সে জীবন বিধানের দিকে আহ্বান করার মতো কেউই ছিলো না। তাই আল্লাহ তায়ালা এরশাদ করছেন, ২ সুরা আত তুল |

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।