Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 এই শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ্‌ তায়ালা বলেন, “তারাই হচ্ছে সেসব লোক, যাদের সর্বোত্তম কাজগুলো আমি গ্রহণ করি। আয়াত ১৬) অপর নমুনাটা হলো মা ও বাবার অবাধ্য হওয়া । সে আল্লাহরও অবাধ্য এবং সে আখেরাতকেও অস্বীকার করে । এই শ্রেণীর মানুষের প্রতি তার মা ও বাবা বিরক্ত অসস্তুষ্ট থাকে । এই শ্রেণীটা সম্পর্কেই আল্লাহ তায়ালা বলেন, এরাই হচ্ছে সেইসব লোক, যাদের ওপর আল্লাহর উক্তি সত্য প্রমাণিত হয়েছে...... তারা ক্ষতিগ্রস্ত । এই শ্রেণীর লোকদের ভয়াবহ পরিণতি সম্বলিত একটা ত্রিত দৃশ্য দেখিয়ে এই পর্বটার ইতি টানা হয়েছে। সে দৃশ্যটা হলো, “যেদিন কাফেরদেরকে আগুনের সামনে হাযির করা হবে । বলা হবে, তোমরা তো তোমাদের সমস্ত উত্তম উপকরণগুলো পার্থিব জীবনেই শেষ ও উপভোগ করে এসেছো । তাই আজ তো তোমরা শুধু অপমানজনক আযাবই ভোগ করবে... । (আয়াত ২০) তৃতীয় পর্বে আদ জাতির ধ্বংসলীলা দেখানো হয়েছে। তাদের সতর্ককারী নবীকে প্রত্যাখ্যান করেই তাদেরকে ধ্বংস হতে হয়েছিলো । এই কাহিনীর কেবল একটা অংশই এখানে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, তাদের কাছে পানিবিহীন বাতাস ও মেঘ ভেসে আসছিলো । তারা তা থেকে জীবন ও বৃষ্টির প্রত্যাশী করছিলো । অথচ তা তাদের কাছে নিয়ে এসেছিলো সর্বাত্মক ধ্রংস ও তাদের ঈন্সিত আযাব । (আয়াত ২৪, ২৫) এই ধ্বংসবজ্ঞের ইতিহাস বর্ণনা করে আন্মাহ তায়ালা আরবের কাফেরদেরকে বুঝাতে চেয়েছেন যে, আশ্দ জাতি এদের চেয়েও অনেক বেশী শক্তিশালী ও বিস্তশালী ছিলো, তথাপি তারা আল্লাহর আযাব থেকে বাচতে পারেনি । (আয়াত ২৬) পর্বের শেষ ভাগে মক্কার পার্খববর্তী জনপদগ্ডলোর আযাবে ধ্বংস হয়ে যাওয়া, তাদের তথাকথিত দেবদেবীর তাদের সাহায্যে অক্ষম হওয়া এবং তাদের মিথ্যাচারের মুখোশ উন্মোচিত হওয়ার বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। কেননা এ দ্বারা আরবের বর্তমান মোশরেকরা সচেতন হবে ও হেদায়াত লাভ করবে বলে আশা করা যায়। চতুর্থ পর্বে রয়েছে একদল জনের কোরআনের সংস্পর্শে আসার কাহিনী । আল্লাহ তায়ালা তাদেরকে কোরআন শুনতে রসূল (সে.)-এর কাছে পাঠিয়েছিলেন। তারা সেখানে গিয়ে কোরআন শুনে এতোই অভিভূত হলো যে, কোরআনকে সত্য বলে বিশ্বাস করা ছাড়া তাদের আর গত্যত্তর থাকলো না। তারা বলতে বাধ্য হলো যে, “এ কোরআন পূর্ববর্তী কেতাবকে সত্য বলে, সত্যের দিকে পথ প্রদর্শন করে এবং সঠিক পথে পরিচালিত করে ।” এরপর তারা স্বজাতির লোকদের কাছে ফিরে গিয়ে তাদেরকেও সতর্ক করে ও ঈমানের দাওয়াত দেয়। তারা বলে, হে আমাদের জনগণ, আল্লাহর পক্ষ থেকে যিনি দাওয়াত দিচ্ছেন তার কথা শোনো ও তার প্রতি ঈমান আনো। এই জ্বিন দলটি তাদের স্বজাতির লোকদের কাছে গিয়ে যে বক্তৃতা দিয়েছে, তা ৩১, ৩২ ও ৩৩ নং আয়াত জুড়ে বিস্তৃত রয়েছে। ৩৩ নং আয়াতে প্রকৃতির উনুক্ত গ্রন্থের বর্ণনা দেয়া হয়েছে, যা প্রথম সৃষ্টি ও ও পুনসৃষ্টি উভয় কাজেই আল্লাহর ক্ষমতা সুস্পষ্টভাবে ব্যক্ত করে। এই পর্যায়ে কাফেরদেরকে দোযখের সামনে উপস্থাপনের দৃশ্যটা দেখিয়ে মক্কার কাফেরদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। তখন দোযখ সামনে দেখে তারা স্বীকার করবে যে, দোযখ সত্য | অথচ দুনিয়ায় থাকাকালে তারা তা স্বীকার করতো না, কিন্তু সেদিন দোযখকে স্বচক্ষে দেখে সত্য বলে স্বীকার করায় কোনো লাভ হবে না। বিলাল ১৯তম ও

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।