Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 বা কম তর্ক-বিতর্কের প্রয়োজন নেই। অন্য প্রশ্ন, সে নিজেই নিজের সৃষ্টিকর্তা। এটা এমনই এক বিষয়, যা সে নিজে বা অন্য কোনো সৃষ্টজীব কোনো দিন দাবী করেনি। নিজে নিজে সৃষ্টি হওয়া এবং নিজেই নিজের সৃষ্টিকর্তা হওয়া-এই দুইটির কোনোটাই যুক্তি-তর্কে যদি না টেকে, তাহলে আল কোরআন যে সত্য পেশ করেছে তা গ্রহণ করা ছাড়া আর কোনোই উপায় থাকে না, আর আল কোরআনে পেশ করা সে সত্য হচ্ছে সব কিছু একমাত্র আল্লাহরই সৃষ্টি । সে মহান স্রষ্টার সাথে (সাহায্য করার বা এ কাজের) অংশীদার বলতে আর কেউ নেই । মূল ঘটনা যখন এই তখন তার এই সৃষ্টির প্রতিপালন ও তাদের আনুগত্য লাভের যোগ্যতা ও অধিকারও আর কারও নেই। এ যুক্তিটা যেমন স্পষ্ট, তেমনই সুদূরপ্রসারী । ও পৃথিবী সৃষ্টির ০মীলিক দর্শন এরপর তাদের সামনে রয়েছে গোটা আকাশমন্ডলী ও বিশাল এ পৃথিবীর অস্তিত্ব। ওরাই কি এসব কিছুকে সৃষ্টি করেছে? একথার জওয়াব একমাত্র এটিই যে, না, মানুষ নিজেকে যেমন সৃষ্টি করতে অক্ষম, তেমনি অন্য কাউকে বা অন্য কিছুকে সৃষ্টি করার ক্ষমতা তার নেই। এরশাদ হচ্ছে, “তারা কি আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছে? না, বরং তারা নিজেরাই একথা স্থিরভাবে, বিশ্বাস করে না। তারা নিজেরা বা কোনো যুক্তি-বুদ্ধিই একথা বলার অধিকার রাখে না। তারা একথাও কেউ বলে না যে, আকাশ -মন্ডলী ও পৃথিবী নিজেদেরকে নিজেরাই সৃষ্টি করেছে, অথবা কোনো স্রষ্টা ছাড়া এমনি এমনিই সৃষ্টি হয়ে গেছে, আর তারা কেউ একথাও দাবী করে না যে তারাই এ আসমান-যমীনকে সৃষ্টি করেছে। বিশাল এ সৃষ্টি দীড়িয়ে আছে সবার সামনে তার সকল রহস্যরাজি নিয়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কে এ সবের স্রষ্টা? আর ইতিপূর্বেও যখনই তাদেরকে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তারা বলেছে, আন্লাহ। কিন্তু এ মহাসত্যের ওপর তাদের ঈমান এতটা স্পষ্ট নয় যে, তাদের অন্তরের ওপর দৃঢ়ভাবে এর ছাপ পড়তে পারে এবং তাদের এ বিশ্বাসকে গভীর বিশ্বাসের রূপ দিতে পারে, “বরং সত্যিকারে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না ।” এরপর তাদের মর্যাদাকে আর এক স্তর নামিয়ে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ তাদের নিজেদের অথবা আকাশমন্ডলী ও পৃথিবীর সৃজনী ক্ষমতার নীচে অন্য কোনো ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, ওরা কি আল্লাহ পাকের সম্পদ ও অর্থভান্ডারের মধ্যে কোনো কিছুর ওপর মালিকানার দাবী রাখে নাকি? ইচ্ছা করলেই কি তারা এগুলো সব করতে পারে, বা ইচ্ছামত কি এগুলোকে ছেড়ে দিতে পারে, অথবা এগুলোর কোনো ক্ষতি বা উপকার তারা করতে পারে কি? এরশাদ হচ্ছে, “তাদের কাছে কি তোমার রব-এর কোনো ভান্ডার রয়েছে, না তারাই এগুলোর তত্বাবধায়ক?' আর যদি তা না হয় এবং এ দাবীও যদি তারা না করে, তাহলে এগুলোর মালিক কে, আর কেই বা এসব কিছুকে পরিচালনা করছে ? এ বিষয়ে আল কোরআন জওয়াব দিচ্ছে, নিশ্চয়ই আন্মাহ তায়ালা এগুলো প্রয়োজন মতো কজা করেন, আবার ছাড়তে চাইলে ছেড়ে দেন। এগুলোকে তিনি চালান এবং এগুলোর মধ্যে পরিবর্তন-পরিবর্ধনের কাজও একমাত্র তিনিই করেন। সৃষ্টির মধ্যে কোনো কিছুকে পাকড়াও করা, টিল দেয়া, নিয়ন্ত্রণ করা বা পরিচালনা করার ক্ষমতা ও অধিকার অন্য কারও আছে- একথা প্রত্যাখ্যান করার পর একথা স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, এসব কিছুর মালিক হওয়ার অধিকার একমাত্র আল্লাহ্‌র- এইটিই গোটা সৃষ্টি-পরিচালনার | একমাত্র ব্যাখ্যা । সম্ভব ন্দ্লন্] বিশাল ১৯তম ৩২

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।