17100)://151977)18301.৬%01-0])7055.05010) বৈশিষ্টমন্ডিত আবেদন যা গোটা মানবমন্ডলীর কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। এ আবেদন মানুষের অন্তরকে সবদিক থেকে ফিরিয়ে নিয়ে আসে এবং এ আবেদনের কারণে তার মধ্যে অন্য কোনো কথা প্রবেশ করতে পারে না। এ আবেদন সকল দিক থেকে মানুষের মনকে ফিরিয়ে এনে আল্লাহমুখী বানিয়ে দেয় এবং সকল রহস্য বুঝার জন্য উদ্ুদ্ধ করে । মানুষকে সব কিছুর সাথে সম্পর্ক স্থাপন করতে, সবার সাথে ভারসাম্য রক্ষা করে চলতে এবং জীবনের সকল দিক ও বিভাগের সাথে পরিপূর্ণ যোগাযোগ রক্ষা করে চলতে । অবশ্য এসব সম্পর্ক-সম্বন্ধ মহান সেই উৎসমূল আল্লাহ রব্বুল আলামীন-এর সম্পর্কের ভিত্তিতেই গড়ে উঠে। এ ব্যাপারে একজন মোমেন কোনো মানুষের কাজের সাথে স্বাধীনভাবে সম্পর্ক স্থাপন করবে না। যেহেতু মানুষের চিন্তা-ভাবনাপ্রসূত কর্মকান্ড কোনো বিশেষ এক জায়গায় স্থির থাকে না বা জীবনের সকল দিককে পরিচালনা করারও যোগ্যতা রাখে না। মানুষ এমন কোনো ভারসাম্যপূর্ণ পদক্ষেপ নিতে পারে না যার মধ্যে কোনো বাড়াবাড়ি বা ক্রটি-বিচ্যুতি নাই এবং এমন কোনো পন্থাও সে উদ্ভাবন করতে পারে না যা সব দিক দিয়ে ভাল। এ কথাও সে বলতে পারে না যে চূড়ান্ত কোনো প্রান্তিক সীমারেখার হাতছানি থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারবে । এ কথাও সে বলতে পারে না যে পূর্ণ নিয়ম-শৃঙ্খলা মত সে নিজে চলতে ও সব কিছুকে চালাতে পারবে । এমন কোনো মৌলিক বিষয় বা তার শাখা-প্রশাখা নিখুতভাবে সে গড়ে তুলতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি দেখা দেবে না সে বিষয়ের উপাদানসমূহের মধ্যে পারস্পরিক বিরোধ লাগবে না বা কোনো সংঘর্ষও লাগবে না-এ ধরনের কোনো নিশ্চয়তাও সে দিতে পারে না। এগুলো তো হচ্ছে প্রকাশ্য ও বাহ্যিক জিনিস এবং এইগুলোর মতো অন্যান্য আরও ইন্দ্িয়গ্রাহ্য জিনিস রয়েছে। এসবের সাথে আরও অনেক গোপন তথ্য রয়েছে যার কোনোটাকেই অস্বীকার যায় না। এই সব ইন্রিয়গ্রাহ্য ও রহস্যময় বিষয়ের অনেকগুলো এই পাক কালামের মধ্যে বর্ণিত হয়েছে যাতে সর্ব যুগের চাহিদা পূরণ করা যায় এবং সকল শ্রেণীর মানুষের মন মুগ্ধ হয়। এ হচ্ছে এমন একটি বিষয় যাকে মানুষের অন্তর ও অনুধাবনশক্তি শ্রদ্ধা করে, আর এই কারণেই এ নিয়ে সে বেশী মাথা ঘামায় না। সে সম্মান করে সেই শক্তিকে যা সে তার সমস্ত বুঝশক্তি দিয়ে গভীরভাবে বুঝতে পারে । এই মযবুত বুঝশক্তি বা হৃদয়কে আল-কোরআন “কালবুন সালীম* অর্থাৎ আনুগত্য ভরা প্রশান্ত মন বলে অভিহিত করেছে “অতএব-(বিরোধী সে মোশরেকরা) এই রকমই কিছু কথা নিয়ে আসুক না কেন-যদি “কোরআন মোহাম্মদ-এর মনগড়া” তাদের এই দাবীকে তারা সত্য বলে মনে করে! সমালুষ্ব নিজেহ্ তো এক ব্রহস্ত ৃ নীচের প্রশ্নগুলো হচ্ছে তাদের অস্তিত্বে রহস্য ও তার তাৎপর্য সম্পর্কে। তারা নিজেরা, অর্থাৎ তাদের নিজেদের অস্তিতুই তো রহস্যময় । এ এমন এক সত্য যা কেউই অস্বীকার করতে পারে না। আর মানুষের জীবন ও অস্তিত্ যে কি আশ্চর্যভাবে নির্মিত তার ব্যাখ্যা আল কোরআন ছাড়া আর কেউই দিতে পারে না। তাদের অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি তাদের থেকে যোগ্য ও অধিক মান-মর্যাদাসম্পন্ন । তিনিই মহান আল্লাহ, তিনি বরাবরই যিন্দা আছেন এবং তিনিই স্বয়ংসম্পূর্ণ, আর বাকি সবাই সৃষ্টজীব। এ বিষয় এরশাদ হচ্ছে, “তারা কি এমনি এমনিই সৃষ্টি হয়ে গেছে, অথবা তারা নিজেরাই কি নিজেদের সৃষ্টিকর্তা?" কোনো জিনিসের সাহায্য ছাড়া নিজে নিজেই সৃষ্টি হয়ে যাওয়া-এ এমন একটি কথা, যা প্রথমত প্রত্যেক মানুষের মধ্যে অবস্থিত যুক্তিবুদ্ধি কিছুতেই স্বীকার করে না এবং এ বিষয়ে বেশী
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।