Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 এই ধরনের কথা বলাচ্ছেন। তারা যদি তাদের বুঝ শক্তিকে কাজে লাগাতো, তাহলে নিশ্চয়ই তারা জানতে পারতো যে, অবশ্যই এটা মানুষের তৈরী করা কোনো কথা নয় এবং একথাও চিন্তা করতো, যে কথাটি তিনি বহন করে নিয়ে এসেছেন তিনি' সেই মহান ব্যক্তি যিনি পরম সত্যবাদী এবং বিশ্বস্ত বলে খ্যাত। এরপর অবতীর্ণ এই মহাগ্রন্থ যে আল্লাহর বাণী তা বুঝা সে হঠকারীদের পক্ষে আর সন্ভবই রইল না, আর এই কারণে আল্লাহ তায়ালা এমন এক যুক্তিপূর্ণ কথা বললেন যার ওপর আর কোনো তর্কই করা চলে না, “ঠিক আছে, ওদের দাবীতে ওরা যদি সত্যবাদীই হয়ে থাকে, তাহলে তৈরী করে নিয়ে আসুক না এমনই কিছু কথা!' কোরআন করীমে বারবার এই চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু এ নাফরমানরা কোরআনকে শুধু পরাজিতই করতে চেয়েছে এবং বরাবরই কোরআনকে ছোট করে রাখতে চেয়েছে। এহেন আচরণকারী ব্যক্তিরা কেয়ামত পর্যন্ত এমন ধিকৃত আচরণই করতে থাকবে । কোন আনেন কিছু গোল আহত অবশ্যই কোরআনুল করীমের মধ্যে বিশেষ কিছু গোপন রহস্য রয়েছে। তারাই সে রহস্য বুঝতে পারে, যারা-এর মধ্যে অবস্থিত আশ্চর্যজনক স্থানগুলোর ব্যাপারে তর্ক করার পূর্বে শুরু থেকেই এই মহান কালাম সম্পর্কে ভিন্ন ধরনের খেয়াল করে এসেছে । কোরআনের প্রতিটি লাইন সম্পর্কে বিশেষভাবে তারা তাদের চিন্তাশক্তি প্রয়োগ করে। এটা তারা বুঝে যে, কোরআনের যে বাহ্যিক অর্থ মানুষের জ্ঞানে আসে তার উর্ধে-আরও কিছু তাৎপর্য অন্তর্নিহিত আছে। কোরআনের মধ্যে এমন একটি দিক আছে-যা সে ব্যক্তির কানে ফৌটায় ফৌটায় মধু ঝরায় যে ব্যক্তি মনোনিবেশ সহকারে কোরআন শোনে । অমিয় সে বাণীর সুধা কারও কারও কানে স্পষ্টভাবে পৌছে যায়, আর কারও কারও কাছে তা অস্পষ্টই থেকে যায়, কিন্তু বাস্তবে তো এ সুধা ও তার মিষ্টতা সর্বক্ষণ আছেই। এই অমিয় বাণী অনুভূতির মধ্যে প্রবেশ করে কোনো সুনির্দিষ্ট উৎসের খবর জানায়, এখন প্রশ্ন হচ্ছে সে অমিয় সুধা কি? বাহ্যিক এই বাক্যাবলী, না এর মধ্যে অবস্থিত অন্য কোনো গোপন রহস্যঃ না সেই সব চিত্র এবং ছায়া যা দিগন্তব্যাপী ছড়িয়ে রয়েছে! অথবা এ জিনিসগতলো কি কোরআনের মধ্যে উপস্থাপিত বিশেষ কোনো বিষয় যা মানুষের রংগীন ভাষা যথাযথভাবে প্রকাশ করতে পারে না? না এগুলো সবই সামষ্টিক কিছু উপাদান? না মানুষের মধ্যে নিহিত সীমা-সংখ্যার আওতার বাইরের কোনো অজানা রহস্য? মূলত এসব হচ্ছে এমন সব রহস্য যা কোরআনের সকল আয়াতের মধ্যেই নিবদ্ধ রয়েছে। এসব রহস্য তারাই বুঝতে পারে যারা জীবনের শুরু থেকে কোরআন বুঝতে চায়। এরপর কোরআনে বর্ণিত তথ্যাবলীর ভিত্তিতে সব কিছু গভীরভাবে চিন্তা করে, পর্যবেক্ষণ করে এবং এর ফলে বহু অজানা রহস্যের দ্বার তাদের সামনে উদঘাটিত হতে থাকে । পূর্ণাঙ্গ ও সঠিক চিন্তা তো সেইটিই যা মানুষের হৃদয়-মন ও তাকে যুক্তি-বুদ্ধি থেকে বেরিয়ে আসে । মানুষের সৃষ্টি কেন, এ সকল সৃষ্টির উদ্দেশ্যই বা কি এবং কি সে মহাসত্য যা প্রতিষ্ঠা করতে গিয়ে দুনিয়া জাহানের সকল কিছুকে সৃষ্টি করা হয়েছে-একথা জানার জন্যই মানুষের মধ্যে চিন্তা শক্তি জাগানো হয়েছে। এ চিন্তাশক্তির মধ্যে প্রথম সেই সত্যটি সম্পর্কে চেতনা দেয়া হয়েছে যা অন্য সকল সত্যের উৎস, আর তা হচ্ছে আল্লাহর বাস্তবতা সম্পর্কে চিন্তা-ধারণা । এ চিন্তাশক্তিকে পূর্ণাঙ্গ ও সঠিক খাতে প্রবাহিত করা ও মানুষের বোধগম্য করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয়েছে তা হচ্ছে মানুষের স্বভাব-প্রকৃতির কাছে আবেদন পেশ করা । এ এমন

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।