Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) তীকে বিশেষভাবে নসীহত করছেন। কেননা তিনি তা নিজেই সাক্ষী যে, মোহাম্মদ (স.) তার প্রতিপালকের করুণা-ধন্য। যার কারণে তার ওপর আন্দায-অনুমানভিত্তিক জ্যোতির্বিদ্যা চর্চা করা বা পাগলামিতে পেয়ে বসার মতো অবস্থা কিছুতেই আসতে পারে না। শ্রিক্স নবীর ওপর কবিয়াল হবার অনপবাদ এরপর আল্লাহ তায়ালা তাদের যে কথা, “তিনি একজন কবি'-একে ঘৃণাভরে খন্ডন করছেন। তিনি বলছেন, ওরা কি বলছে, “সে একজন কবি, যার জন্য মৃত্যুকঠিন কোন দুর্ঘটনা আমরা কামনা করি।' এ কথা তো ওরা নিজেরা প্রিয় নবী (স.)-কে বলেছে, আবার ওরা একে অপরকে বলেছে, একটু ধৈর্য ধর এবং যা বলেছো তার ওপর টিকে থাকো, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না আসে, ব্যস মৃত্যু এসে গেলেই আমরা বেঁচে গেলাম । আমাদের জানে স্বস্তি এসে গেলো । এজন্যই ত ওরা নবী (স.)-এর মৃত্যুকে তাদের সান্ত্বনার বিষয় বলে মনে করতো, আর এরই কারণে আল্লাহ রব্বুল ইযযত এ হতভাগাদেরকে সন্ত্রস্ত করার উদ্দেশ্যে রসূলুল্লাহ (স.)-কে বিশেষভাবে নির্দেশ দিচ্ছেন এবং বলছেন, “বলো, €হে রসূল), অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে আপেক্ষমান হয়ে আছি।" আর শীঘ্বই তোমরা জানতে পারবে শেষ পরিণতিতে কার কি অবস্থা হবে, আর এই অপেক্ষা করায় কে সাহায্য-প্রাপ্ত হবে আর কে বিজয় লাভ করবে। কোরায়শ নেতারা খুবই ধৈর্যশীল ও বড়ই বুদ্ধিমান বলে পরিচিত ছিলো এবং তাদের লোকজনকে খুবই বুদ্ধিমান বলে আখ্যায়িত করতো অথবা বলতো তারা বিস্তর বুদ্ধির অধিকারী । একথা দ্বারা তারা ইংগিতে বুঝাতে চাইতো যে, তারা গুরুত্ৃপূর্ণ যে কোনো কাজ করার ব্যাপারে অত্যন্ত বুদ্ধিমত্তা ও কৌশলের সাথে কাজ করে। তাই আল্লাহ তায়ালা অত্যন্ত কঠোরভাবে তাদের ধিক্কার দিচ্ছেন, কেননা ইসলাম সম্পর্কে তারা যে দৃষ্টিভংগি পোষণ করতো তার মধ্যে কোনো কৌশল, প্রজ্ঞা বা বুদ্ধির লক্ষণ ছিলো না। এজন্য এ মোশরেকদেরকে লক্ষ্য করে আল্লাহ তায়ালা অত্যন্ত ঘৃণা ভরে বলছেন, মোহাম্মদ (স.)-কে কি এই সমস্ত নিকৃষ্ট গুণের অধিকারী বলে আখ্যায়িত করা যায়, আর তার রেসালাত সম্পর্কে ওরা যে দৃষ্টিতংগি রাখে তা-ই কি তাদের প্রজ্ঞা ও বুদ্ধির পরিচয় বহনকারী? না তারা বিদ্রোহী, যালেম, তারা যুক্তি-বুদ্ধির কোনো মূল্যই প্রকৃতপক্ষে দেয় না। এরশাদ হচ্ছে, “তাদের যুক্তি-বুদ্ধি কি তাদেরকে এইসব বাজে কথা বলতে বলে, না এই আচরণ করতে শেখায়? না, আসলে তারা এক বিদ্রোহী জাতি!" ওপরের দুটি প্রশ্নের প্রথমটি হচ্ছে, এক তীব্র দংশনকারী প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটির মধ্যে মারাত্মক মিথ্যা দোষারোপ করার কথা রয়েছে। এইভাবে রসূলুল্লাহ (স.)-এর বিরুদ্ধে তাদের লম্বা কথা বলার অভ্যাস অত্যাধিক বেড়ে গিয়েছিলো । তারা বহু মনগড়া কথা তৈরী করে বলতে থাকলো । তাই এখানে আল্লাহ তায়ালা ঘৃণার সাথে তাদেরকে জিজ্ঞাসা করছেন, “ওরা কি বলে, “সে (মোহাম্মদ) নিজে (কোরআন) রচনা করে বলছে? তার মানে ওরা এটা বলতে চায়, যে কথা সে বলছে তা সাধারণভাবে মানুষের পক্ষে বলা সম্ভব নয়। এই কারণেই তো আল্লাহ তায়ালা ঘৃণার সাথে ওদের কথাটি উদ্ধৃত করতে গিয়ে বলছেন, “ওরা কি বলে নাকি সে নিজে রচনা করে করে বলছে? সাথে সাথে এই আজব কথাটি বলার কারণও আল্লাহঞ্তায়ালা উল্লেখ করছেন, “বরং আসল ব্যাপার হচ্ছে, তারা কিছুতেই ঈমান আনবে না। এরই কারণে আল্লাহ তায়ালাও তাদের অন্তরকে ঈমানের চেতনা থেকে বঞ্চিত করে দিয়েছেন। ঈমানের তাৎপর্য যাতে তারা না জানতে পারে তার জন্য তিনিই তো তাদের মুখ দিয়ে

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।