Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) আর, এইভাবে বুঝা যায় এবং এ রহস্যের দ্বার খুলে যায় যে, এই নেক লোকদের দোয়া আল্লাহ তায়ালা কেন কবুল করেন এবং তাদেরকে তার নেয়ামতের ভান্ডার দান করেন। আলোচ্য এ সুরাতে প্রথমে কেন আযাবের কষাঘাত সম্পর্কে বলা হয়েছে আর কেনই বা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে প্রচুর নেয়ামতের ঘোষণা দান করা হয়েছে এবং কেনইবা সর্বপ্রকার উপায়ে তাদের অনুভূতিতে প্রকৃত সত্য বিষয়ের চেতনা দান করা হয়েছে তা পরিষ্কার হয়ে গেলো । বর্তমান প্রসংগে এসে তাই অত্যন্ত দ্রুতগতিতে ও তাৎক্ষণিকভাবে বান্দার সামনে সকল অবস্থার বাস্তব চিত্র এঁকে দেয়া হয়েছে। এর ফলে বান্দাহর সামনে বহু তথ্য উদঘাটিত হয়েছে, তার পরপরই আবার তার অন্তরের গোপন কোনে নানাপ্রকার সন্দেহ-সংশয় উকি-ঝুঁকি মারা শুরু করেছে এবং এমন সীমাবদ্ধতার বেড়াজালে সে জড়িয়ে গেছে যেখান থেকে বেরিয়ে আসা বড়ই কঠিন । তাই আল্লাহ তায়ালা তাকে সেই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসার পথ বাতলাতে গিয়ে এরশাদ করছেন, “অতপর উপদেশ দাও এবং স্মরণ করাও তাদেরকে তুমি তো আর কোনো জ্যোতিবিদ বা গনক নও আর কোনো পাগলও তুমি নও আর কোনো পাগলও তুমি নও যে, যা মনে আসবে তাই (আযাব থেকে রক্ষে পাওয়ার জন্যে) আমরা আগেও আল্লাহ কোনো নিদর্শন মনে না করে) বলবে এ তো হচ্ছে, পুঞ্জিভূত একখন্ড মেঘ মাত্র! আয়াত ২৮-৪৪) রসূলের ওপর মানুষকে শুধু স্মরণ করিয়ে দেয়ার দায়িত্ব “ফা-যাক্কের'-এ শব্দটি রসূলুল্লাহ (স.)-কে সম্বোধন করে বলা হয়েছে যাতে করে তার উপদেশদানের কারণে তারা প্রিয় নবী (স.)-এর সাথে বেয়াদবী করতে না পারে এবং তাকে মিথ্যা দোষারোপ না করে। আবার তারা একথাও কোনো সময় বলেছে, “সে একজন গনক বা জ্যোতিবিদ, কখনও বলেছে পাগল । অবশ্য এ দুটি কথা তাদের কাছে একইরকম বলে মনে হয়, যেহেতু জ্যোতবিদরা শয়তানের কাছ থেকে কিছু কথা আহরণ করে । আর শয়তানও এই সুযোগে মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়, যার কারণে তার মধ্যে কিছু পাগলামি দেখা দেয়। সুতরাং প্রকৃতপক্ষে শয়তানই এই উভয় প্রকার দোষের জন্য দায়ী। “সে হয়তো বা জ্যোতিবিদ একথা বলে তারা মহাগুণাবিত নবী (স.)-এর ওপর এই ধরনের কথা প্রয়োগ করতো, অর্থাৎ কখনও বলতো তিনি জ্যোর্তিবিদ, কখনও বলতো পাগল । এর কারণ অবশ্য এটিই যে কোরআনে করীমের অলৌকিক বাণীর সামনে তাদের বুদ্ধি খেই হারিয়ে ফেলতো । তারা বুঝতেই পারতো না যে কি বলবে । যে কথা তারা বলত, তাদের নিজেদের কাছেই তা খাপ খাওয়ার মতো কথা মনে হতো না। তারা নিজেরাও ছিলো কথার রাজা । আল্লাহর কাছ থেকে এ বাণী এসেছে তাদের মানসিক ব্যাধির কারণে তারা এ কথা যখন মানতে পারছিলো না তখন তারা এমন একটি কথা বলতে শুরু করলো যা মানুষের বুদ্ধিতে ধরে না। এজন্যই তারা বলছিলো, এটা জিনদের পক্ষ থেকে আসা কথা, অথবা তাদের সাহায্যে আসা অন্য কোনো কথা । কাজেই যার কাছে এসেছে সে হয় এমন একজন জ্যোতিবিদ যাকে শয়তান কিছু শিখিয়ে দিয়েছে, অথবা এমন একজন যাদুকর, যে নিয়মিত জিনদের সাহায্য পেয়ে থাকে, কিংবা একজন কবি, যে জিনদের পক্ষ থেকে আসা কোনো কবিত্ প্রতিভা হাসিল করেছে, নতুবা এমন একজন পাগল, যার ওপর শয়তান “'আছর' করায় সে পাগল হয়ে গেছে এবং এইসব অদ্ভুত কথা বলতে শুরু করে দিয়েছে। মোশরেকদের এই কথাগুলো ছিলো অবশ্য অত্যন্ত বিশ্রী ও মারাত্মক! এ ব্যাপারে আন্রাহ রব্বুল আলামীন রসূলুল্লাহ (সে.)-কে সান্ত্বনা দিচ্ছেন এবং সেসব কথাকে তুচ্ছ জ্ঞান করার জন্য

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।