Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 জানে তার কোনোটিই থাকবে না । থাকবে না তাতে কোনো বকাবকি বা অপরাধ প্রবণতা । এ সুরা পান করার. পর তারা নিজেদের প্রিয় সমাবেশে পরস্পর মহববত বিনিময় করবে । এ মধুময় পরিবেশে তাদের মধ্যে মহববত যেমন অন্য যে কোনো সময়ের থেকে বেশী হবে, তেমনি বেশী হবে ওখানকার নেয়ামত ও তার স্বাদ। এ সময়ে তাদের খেদমতে নিয়োজিত থাকবে শুত্র শিশির-বিন্দুর মতো মনোরম কিশোর দল। এরা যেমন হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, তেমনি রাতের শিশির-বিন্দুর এরা সুকোমল স্বচ্ছ ও সজীব । “যেন তারা গুপ্ত হীরক খন্ড।” এই সুন্দর কিশোররা এ সমাবেশের শোভা ও শরীরের অংগ-প্রত্যংগের মধ্যে আনন্দানুভূতি বহুগুণে বৃদ্ধি করে দেবে। এই সুন্দর-সুমিষ্ট পরিবেশের পরিপূর্ণতা আসবে তাদের খোশগল্লের আসর জমে উঠা ও জীবনের স্ৃতিচারণের মাধ্যমে তাদের এ অবস্থানের বৈশিষ্ট্য হবে পরিপূর্ণ নিরাপত্তা, হাসি-খুশী ও প্রাচুর্য, ভালবাসা ও সর্বপ্রকার মনোলোভা ভোগ-বিলাস সামগ্রী, €এ সময়ে) তারা একে অন্যের সামনে এগিয়ে আসবে এবং তারা পরস্পর প্রশ্ন করতে থাকবে । বলবে, “আমরা অবশ্যই ইতিপূর্বে আমাদের পরিবারের মধ্যে শ্নেহ ও মায়ার বন্ধনে আবদ্ধ ছিলো । তারপর আল্লাহ তায়ালা আমাদের প্রতি এহসান করলেন এবং আমাদেরকে প্রচন্ড তাপসম্পন্ন আগুনের আযাব থেকে বাচিয়ে নিলেন। আমরা এর আগে তাকে ডাকতাম, তিনি বড়ই মেহেরবান এবং সৎ কাজের প্রতিদানকারী ।” একমান্র পকরহেজগারন্রাই মুক্তি পাবে এতে যে তথ্য পাওয়া যাচ্ছে, তা হচ্ছে, দুনিয়ার জীবনে তারা আজকের দিন সম্পর্কে ভেবে ভেবে ভয়ে ভয়ে কালাতিপাত করতো । তারা আন্মাহর সাথে সাক্ষাত হওয়ার ভয় করতো । তার | কাছে হিসাব দিতে হবে এ ভয় তাদের ছিলো। যখন পরিবারের সাথে জীবন যাপন করেছে, তখনও এ ভয় তাদের থেকেছে । কোনো কোনো মানুষের সাথে ধোকাবাজি করার সুযোগ এসেছে, কিন্তু তারা ধোকাবাজি করেনি । বাজে খেলাধুলা ও অবৈধ তৎপরতার সুযোগ পেয়েও তারা তা গ্রহণ করেনি। ভীষণ উত্তপ্ত সেই আগুনের আযাব থেকে বাচিয়ে নিয়েছেন যা শরীরের মধ্যে সাপের দংশনে নির্গত গরম বিষের মতো প্রবেশ করে। আল্লাহ তায়ালা তার মেহেরবানীতে তাদের প্রতি এহসানস্বরূপ এবং তাদেরকে মর্যাদা দিতে গিয়ে এইভাবে এ আযাব থেকে বাচিয়ে নিয়েছেন। যেহেতু তিনি জানতে পেরেছেন যে, তারা আল্লাহর ভয়ে ভীত হয়ে মন্দ কাজ পরিহার করে চলেছে । সব ব্যাপারেই তারা আল্লাহর ভয় অন্তরে রেখেছে এবং মানুষের সাথে সদ্যবহার করেছে। এসব ভাল কাজ করার সময়ে তাদের এ চেতনাও প্রবলভাবে থেকেছে যে, যত ভাল কাজই তারা করুক না কেন, নাজাতের জন্য সেগুলো মোটেই যথেষ্ট নয়, বরং মুক্তি ও জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ পাকের মেহেরবানীই হচ্ছে একমাত্র সহায় । মোমেন ব্যক্তির নেক কাজ করার দাবী এর থেকে বেশী কিছু নয় যে, তার কাজ সাক্ষ্য দেবে যে, সে যথাসাধ্য চেষ্টা করেছে এবং আল্লাহ পাকের নিকটেই নেক প্রতিদানের আশা করেছে। প্রকৃতপক্ষে এটাই তাকে আল্লাহ পাকের রহমত পাওয়ার যোগ্য বানিয়েছে। অবশ্যই অত্যন্ত সতর্কতা, আল্লাহর ভয় ও অন্যায় থেকে দূরে থাকার মানসিকতা নিয়েই সে বরাবর আল্লাহকে ডেকেছে। এজন্যেই তারা সে দিন বলতে পারবে, “এর আগে অবশ্যই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি।” হা তারা জানে ও বিশ্বাস করে যে মহান আল্লাহ তায়ালা তার বান্দার প্রতি বড়ই মেহেরবান এবং তার বান্দার সকল নেক আমলের প্রতিদান দানকারী । সেই জন্যই তো. তিনি “বাররুর রহীম" অর্থাৎ নেক আমলের মৃূল্যায়নকারী মেহেরবান।

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।