Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) আসলে আল্লাহ পাকের মেহেরবানী ও নেয়ামতের কারণেই তারা সাধারণভাবে আযাব থেকে বেঁচে যাবে । তারপরও জান্নাতের বাগবাগিচাসমূহ এবং নানাপ্রকার নেয়ামত দেয়া হবে-একথার অর্থ কি হতে পারে? এর অর্থ হচ্ছে, তাদের রব তাদেরকে যা দেবেন তার স্বাদ তারা আকণ্ঠভাবে গ্রহণ করবে এবং আনন্দ-উন্লাসে তারা মেতে থাকবে । জান্নাতের অপল্রিলসীম নাযষ-নলোক্সামত এসব নেয়ামত, স্বাদযুক্ত ফলমূল, সম্মান ও সাদর সন্তাষণের সাথে বলা হয়েছে, “খাও, পান করো পরম পরিতৃত্তির সাথে, তোমরা যা কিছু করে এসেছো তার প্রতিদান হচ্ছে আজকের এই আপ্যায়ন।' ও আল্লাহর পক্ষ থেকে এইভাবে যে মেহমানদারী করা হবে, তা-ই তাদের মর্যাদাপ্রাপ্তির এক উজ্জ্বল নিদর্শন । তাদেরকে সুউচ্চ মর্যাদা দিয়ে ডাকা হবে এবং যে অধিকার ও নেয়ামত তাদেরকে দেয়া হবে আজকে তারই ঘোষণা দেয়া হচ্ছে, 'পরিষ্কার-পরিচ্ছন্্ন খাট-পালং-এ তারা আরামে ঠেস দিয়ে বসে থাকবে । এইসব আদর-আপ্যায়ন, নেককার লোকদের মান-মর্যাদার সাথে সম্পূর্ণ ংগতিপূর্ণ হবে। এই নেয়ামত ভরা পরিবেশে তারা ভাই-বেরাদরের সাথে থাকার মজা পাবে। আরও ওয়াদা দেয়া হয়েছে, “আমি তাদের সাথে বড় বড় সুন্দর চোখ বিশিষ্ট হুরদের বিয়ে দেবো” মানুষ সৌন্দর্যের যে নেয়ামত সব থেকে বেশী পছন্দ করে তাই ওখানে দেয়া হবে। আল্লাহ তায়ালা প্রদত্ত এই সম্মান দানের মধ্যে আরও উল্লেখযোগ্য হচ্ছে তাদের নেক সন্তান-সন্ত্ুতিদেরকেও তাদের সাথে (এসব নেয়ামতের মধ্যে) মিলিত করে দেয়া হবে। এটা হবে তাদের প্রতি শুভেচ্ছা ও অতিরিক্ত পুরস্কার-এর একটি বিশেষ নিদর্শন। তাদের সন্তানরা তাকৃওয়া-পরহ্যেগারীর মানদন্ডে তাদের সাথে মিলিত হওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও শুধু ঈমানদার হওয়ার সুবাদে এই বিশেষ এহসান দান করা হবে, আর এই কারণে সে পিতামাতাদের পুরস্কার বা মর্যাদা থেকে কোনো কিছু হ্রাস করা হবে না, আর এজন্য তাদের অনুসারীদের মধ্যে কোনো ব্যক্তির মধ্যস্থৃতারও প্রয়োজন হবে না, বা কারও কোনো কিছুর বদৌলতে এ নেয়ামত দেয়া হবে তা নয়। নিছক আল্লাহ পাকের মেহেরবানীতেই তাদেরকে এই মহামূল্যবান মর্যাদা দান করা হবে । এরশাদ হচ্ছে, | “আর তাদের বংশধরদের মধ্য থেকে যারা ঈমানদার হবে তাদেরকে আমি তাদের সাথে মিলিয়ে দেবো এবং এ কারণে তাদের সৎকর্ম থেকে কোনো কিছু কমিয়ে দেবো না এবং যে কোনো ব্যক্তি যা কিছু উপার্জন করবে তার জন্য সেই দায়ী হবে।' বেরকমের নেয়ামত এবং প্রাণ-মাতানো স্বাদযুক্ত বিভিন্ন জিনিসের বিবরণ পেশ করা হচ্ছে। দুনিয়ায় মানুষ যা কামনা করে তারই অনুরূপ ফলমূল এবং চাহিদামতো গোশত থাকবে, আর তারা পরস্পর পানপাত্র বিনিময় করবে, যাতে কোনো মাদকতা থাকবে না, যা দুনিয়ার মদের মধ্যে মানুষ প্রত্যক্ষ করে । এ পানীয় পান করে কারও বুদ্ধি নষ্ট হওয়া অথবা আবোল-তাবোল বকাবকি করার মতো বিভ্রান্তিকর কোনোটিই এতে থাকবে না। সাধারণত দুনিয়ায় মানুষ যে সুরা পান করে তাতে মানুষের হুশ নষ্ট হয়, হাত পাগুলো নিসাড় হয়ে যায়, আবার অনেক সময় যৌন অনুভূতি তীব্রতর হয় যার কারণে তার হিতাহিত জ্ঞান থাকে না এবং একারণে লঙ্জাকর কাজের প্রসার ঘটে । আল্লাহ পাকের সরবরাহ করা পানীয়তে আকর্ষণীয় সব কিছুই থাকবে । কিন্তু এর মন্দ পার্বক্রিয়া যা মানুষ

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।