Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301,৬%01-0])7055.05010) অপমানজনক শাস্তি তাদের জন্য অবধারিত থাকবে । বলা হবে, “কেমন লাগছে, এটা কি যাদু বলে মনে হয়, না তোমরা চোখে এ অবস্থা দেখতে পাচ্ছ না? এ কথাগুলো বলা হবে এজন্য যে তারা কোরআন সম্পর্কে বলতো এটাত যাদু, তাহলে এখন যে আগুন তারা দেখছে তাও কি যাদু? না এটা সেই ভয়াবহ ও কঠিন সত্য? না তারা এ অবস্থাকে চোখে দেখতে পাচ্ছে না, যেমন করে কোরআনুল করীমে বর্ণিত সত্যকে তারা দেখতে পেতো না! এইসব তিরঙ্কার ও আযাবের হুমকি দেয়ার পর অবিলম্বে তাদেরকে ধাক্কা মেরে আগুনে ফেলে দিয়ে বলা হবে, “দাখিল হয়ে যাও তোমাদের উপযুক্ত স্থানে, সহ্য হোক আর না-ই হোক, তাতে কিছু আসে-যায় না, এখানেই তোমাদের থাকতে হবে। তোমাদের কৃতকর্মের ফলই তোমাদেরকে দেয়া হচ্ছে।' যখন কেউ জানতে পারে যে, শাস্তি এসে পড়ার পর “সহ্য করি আর না-ই করি, কোনো ছাড়াছাড়ি নাই', তখন তার অবস্থা কসাইখানায় নিয়ে যাওয়া পশুর মতোই হয়ে যায়। অতএব এ অবস্থা যখন এসে যাবে তখন শাস্তি হবেই, সে আযাব কিছুতেই বন্ধ করা যাবে না। এ অবস্থাতে সবর করলেই বা কি, আর না করলেই বা কি, কষ্ট যা হওয়ার তা তো হবেই। যত অস্থিরই হোক না কেন, সে আযাবের সময় তো পূর্ব থেকে নির্ধারিত রয়েছে। এ পরিণতির কারণ তো এই যে, এটা তার কৃতকর্মের প্রতিদান। যে কারণে এ প্রতিদান সে পাবে তা তো সে নিজেই ইচ্ছা করে ঘটাচ্ছে, সুতরাং তার পরিবর্তন বা এ আযাব দূর হয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। এই দৃশ্যের বিবরণ দান করার পর এই ভয়ানক অবস্থার বর্ণনা শেষ হচ্ছে, একই ভাবে সূরায় বর্ণিত প্রথম কথাগুলোর উদ্দেশ্যও এখানে শেষ হচ্ছে। বালা সেদিন পল আলন্দে থাকতে আলোচ্য সূরায় বর্ণিত কথাগুলোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, মানুষের অনুভূতিতে তাদের কাজের পরিণতি সম্পর্কে রেখাপাত করানো । কিন্তু সূরাটিতে দুঃখের সাথে, আরাম-আয়েশ ও আনন্দধ্বনি উচ্চারণের কথাও এসেছে। এমন সুখ-সন্তোগের বিবরণ এসেছে যার কোনো তুলনাই হতে পারে না। বিশেষ করে সে কঠিন আযাবের বিবরণ দানের পর যখন নেয়ামতের বিবরণ আসে, তখন তা বড়ই মধুর লাগে । এরশাদ হচ্ছে, “অবশ্যই আল্লাহ-ভীরু লোকেরা থাকবে নেয়ামতে পরিপূর্ণ জান্নাত (বাগ-বাগিচা) সমূহে । তাদের রব তাদেরকে যা দেবেন তাতে তারা আনন্দে বিভোর থাকবে এবং তাদের রব তাদেরকে বাচিয়ে নেবেন জাহান্নামের আযাব থেকে । বলা হবে, “খাও, পান করো তৃপ্তির সাথে-এহচ্ছে তোমাদের সেই সকল কাজের প্রতিদান যা তোমরা (পৃথিবীর বুকে) করতে থেকেছো । ওরা পরিষ্কার-পরিচ্ছন্ন খাটের ওপর তাকিয়ায় আরামছে ঠেস দিয়ে বসে থাকবে । আর তাদের সাথে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের বিয়ে দেব ।* ১৭ ও ১৮ নং আয়াতেও একই ধরনের কথা বলা হয়েছে। যে সব নেয়ামতের দৃশ্যের কথা ওপরে বলা হলো, তা যে কোনো ব্যক্তির অনুভূতির কাছেই বোধগম্য । যে সব নেয়ামতের স্বাদের কথা বলা হয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। এ পরিচ্ছন্নতার উল্লেখ হয়েছে সে কঠিন আযাবের উল্লেখের পাশাপাশি যা ছিদ্রাৰেষণকারী এবং বিদ্রপকারীদেরকে দেয়া হবে। এরশাদ হচ্ছে, “নিশ্চয়ই আল্লাহ ভীরুরা থাকবে নেয়ামত ভরা জান্নাতসমূহে। তাদের রবের কাছে থেকে যে প্রতিদান তারা পাবে তাতে তারা খুশীতে বিভোর থাকবে এবং তাদেরকে তাদের রব জাহান্নামের আযাব থেকে অবশ্যই বাঁচিয়ে নেবেন।'

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।