Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) নেবেন। সুতরাং গোটা সৃষ্টির প্রয়োজনেই উপরোক্ত প্রশ্নগুলোর জওয়াব হতে হবে তাৎপর্যপূর্ণ এবং এই জওয়াবের মধ্যে তার নিজের যাবতীয় সম্পর্ক এবং অন্য সকল মানুষের সম্পর্কের কথাও নিহিত থাকতে হবে । আরও থাকতে হবে এ জওয়াবের মধ্যে সর্বসাধারণের সাথে সম্পর্কের কথা এবং সবার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সাথে সম্পর্কের কথাও । গোটা মানব জীবনে যেসব দুঃখ-কষ্ট বিরাজ করছে তার মধ্যে ওপরে বর্ণিত ব্যাখ্যারই মোটামুটি প্রতিফলন দেখা যায়। তিনি মানুষকে তার সঠিক অবস্থানে পৌছে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দিয়েছেন। আর এই উদ্দেশ্যেই মানুষকে আল্লাহ তায়ালা বহু দুঃখ-কষ্ট ও চিন্তা-ভাবনার মধ্যে রেখেছেন। মুসলমানকে এই মহা সৃষ্টির মধ্যে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য নিয়োজিত করা হয়েছে তাই এব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য তাকে সাধারণ খেলোয়াড়দের মতো তুচ্ছ দুঃখ-কষ্টভারে নুয়ে পড়লে চলবে না। বরং সর্বপ্রকার পরিস্থিতির মোকাবেলায় তাকে মর্দে মোজাহিদের মতো মযবুত হয়ে দীড়াতে হবে। মানুষের মধ্যে মুসলমানদের জীবন আসলেই এক মহৎ জীবন । অর্থাৎ মহৎ এক উদ্দেশ্য পূরণ করার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। গোটা বিশ্বের অস্তিত্রে সাথে তার যাবতীয় কর্মকান্ড সম্পৃক্ত। তার সকল ব্যবহার ও কাজকর্মের প্রভাব পড়ে এই মহা-বিশ্বের ওপর। তার আত্ম-সন্ত্রমবোধের দাবী হচ্ছে, সে তার সময়, মনোযোগ, কার্যকলাপ ও জ্ঞান-গবেষণাকে কোনো হেলা ও খেলার বস্তু বানাবে না। মহাবিশ্বের সৃষ্টির মূল উদ্দেশ্যকে সফল করার জন্য মানুষকে অর্থাৎ মুসলমানকে (যে আল্লাহর ইচ্ছা পূরণ করতে স্বেচ্ছায় প্রস্তুত হয়েছে)-সৃষ্টি করা হয়েছে। যখন এ মহান উদ্দেশ্যকে সফল করার জন্য সে আত্মনিয়োগ করে, তখন তার যাবতীয় কর্মকান্ডের তুলনায় অন্যদের সমস্ত কাজ ও ব্যবহার তুচ্ছ, অর্থহীন ও বেফায়দা বলে মনে হয়। (১) সেদিন যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে চরম দুর্দশা এবং আল্লাহর অভিশাপ সেসব দার্শনিক বুদ্ধিজীবীর জন্য যারা নানাপ্রকার মনগড়া কথা ও চিন্তাভাবনায় বিভোর রয়েছে এবং রসূলুল্লাহ (স.)-এর প্রতি নানা কটাক্ষপাত করছে। এরশাদ হচ্ছে, জার লরি রর মধ্যে নিক্ষেপ করা হবে ।” সারে দাতা বাব ীাপারন হিলি ই নানি তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হবে আর এটা হবে এ জ্ঞানপাপী মূর্খদের জন্য উপযুক্ত শাস্তি, যারা প্রকৃতপক্ষে চতুষ্পার্শস্থ প্রাকৃতিক বিষয়সমূহের প্রতি খেয়াল করে না, হিসাব করে দেখে না যে, এ মহা সৃষ্টির বুকে চলমান ঘটনাবলী কোন্‌ মহা শক্তির ইশারায় নিরন্তর কাজ করে যাচ্ছে। সুতরাং তাদেরকে টেনে-হেঁচড়ে নিয়ে তাড়িয়ে যাওয়া হবে, তাদের পিঠে প্রচন্ড ধাক্কা মারা হবে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে যখন আগুনের একেবারে কিনারায় পৌছিয়ে দেয়া হবে, তখন বলা হবে, “এই যে সেই আগুনে ভরা জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করতে এবং রসূলুল্লাহ সে.)-কে মিথ্যাবাদী বলে গালি দিতে ।” এই কঠিন দুঃখজনক অবস্থায় তাদের পড়তে হবে এটা তারা কোনো দিন কল্পনাও করেনি । মূলত তাদের ইচ্ছা-ইখতিয়ারের বাইরেই এ কঠিন শাস্তি প্রদত্ত হবে। পার্থিব জীবনে তাদের অস্বীকৃতি, হঠকারিতা ও নিষ্ঠুর আচরণের প্রতিদানস্বরূপ (১) আরো ব্যখ্যার জন্য আমার “ফিকরাতুল ইসলামি আনিল কওনে আল হায়াতিল ইনসানে।' গ্রন্থটি দ্রষ্টব্য বিলাল ১৯তম ৩১

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।