Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 বিভ্রান্ত হয়েছে এবং ক্রুটিপূর্ণ চেষ্টায় শুধু সময়ের অপচয়ই করেছে। এরপর আল-কোরআনের আয়াতে পেশ করা দাওয়াত পেয়ে তারা একদিন সচকিত হয়ে উঠেছে। তারপর তাদের দীর্ঘদিনের পেরেশানীর ব্যাপারে যখন তৃপ্তিজনক সমাধান খুঁজে পেয়েছে, তখন হেদায়াতের এ নূরকে তারা সাদরে আলিঙ্গন করেছে। তারা দেখতে পেয়েছে এ মহাগ্রন্থের মধ্যে রয়েছে পরিপূর্ণ ইনসাফের বিধান। প্রতিটি জিনিস নিজ নিজ স্থানে সুদৃঢ়ভাবে সংস্থাপিত । প্রতিটি বিষয় স্বস্থানে সমাদৃত এবং প্রত্যেকটি সত্য বিষয় সুনির্দিষ্টভাবে ও দৃঢ়তার সাথে দিক-নির্দেশনা দিয়ে চলেছে। সেখানে কোনো অস্থিরতা নেই, নেই কোনো দোদুল্যমান অবস্থা । এসব সত্যসন্দর্শনে তাদের মন বড়ই আরাম বোধ করেছে, তাদের মেজাজ শান্ত হয়েছে এবং তাদের বুদ্ধি প্রশান্তি লাভ করেছে, এটা এই কারণে যে, স্পষ্ট সত্যপ্রান্তির প্রয়াসে তারা সফল হয়েছে। তারা অন্তর থেকে বিগত জীবনের সকল প্রকার অস্পষ্টতা ও পেরেশানীকে ঝেড়ে-মুছে ফেলতে পেরেছে এবং তাদের জীবনের সকল বিষয় এখন স্থির হয়ে গেছে। আল কোরআনের উজ্জ্বল আভায় তিমিরাচ্ছন্ন মানুষগুলো যখন সমুজ্্ল হয়ে গেছে, তখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, এতদিন তারা সত্যিই অন্ধ বিশ্বাসের পংকিলতার মধ্যে আকষ্ঠ ডুবেছিলো এবং জীবনের অমূল্য সময় তারা হেলায় ও খেলায় কাটিয়ে দিয়েছে। আজ তারা ইসলামের সুমহান শিক্ষার আলোকে উদ্ভাসিত । এই যে সত্য মতাদর্শ তাদেরকে প্রিয় বন্ধনে আবদ্ধ করে ফেলেছে এতে তারা ধন্য । আজ ইসলামের ছায়াতলে এসে তারা সুষ্ঠু চিন্তা-ভাবনার সুযোগ পেয়েছে এবং সত্য প্রতিষ্ঠার আন্দোলনে তারা নিয়োজিত হতে পেরেছে এই পরম তৃপ্তিতে তারা পুলকিত । তাদের কাছে জাহেলিয়াতের যাবতীয় পেরেশানী ও ভ্রান্ত পরিচালনার কথা পরিষ্কারভাবে ধরা পড়েছে। মুসলমানরাও নয়ন-ভরে দেখছে, যারা মতাদর্শের পাকের কারণে দূরে ছিলো এবং বৈরীভাব পোষণ করছিলো তারা ধীরে ধীরে তাদের সাথে শামিল হয়ে যাচ্ছে, বরং তাদের সাথে মিলে-মিশে একাকার হয়ে যাচ্ছে। তাদের হারানো সম্মান আবার ফিরে আসছে এবং তাদের সাথে যখন কথা বলছে তখন ইসলামের বিশ্বজনী তাকে তারা যেন স্বীকার করে নিচ্ছে! মুসলমানরা সেইভাবে খুশীর সাথে তাদের দিকে তাকাচ্ছে যেমন করে কোনো অনুষ্ঠানে মিষ্টি-মন্ডা ও কোরবানী করা পশুর দিকে বাচ্চারা খুশীর সাথে তাকিয়ে থাকে । তারা ভাবে, এই তো মজার মজার খাবার তৈরী হয়ে আসছে আরএই আশাতেই তারা গান, বাজনা ও খেলাধুলায় সময় কাটাতে থাকে। মানব গোষ্ঠীর অস্তিত্বের জন্য এবং বিশ্ববাসী সবার প্রয়োজনের খাতিরে যতটুকু জরুরী, ইসলাম অবশ্যই ততটুকু দুশ্চিন্তা ও দুঃখ-কষ্ট দূর করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে । বিপদ আসার পরও ইসলাম ততটাই তা দূর করার উদ্যোগ নেয় যতটা মানুষের জন্যে অস্তিত্ের প্রয়োজন আর ততদিন ইসলাম মানুষকে দুনিয়াতে টিকিয়ে রাখতে চায় যতদিন তার মধ্যে মৃত্যুর পরে আসা প্রশ্নাবলীর জওয়াব দেয়ার যোগ্যতা পয়দা না হয় ততোদিনই তার প্রয়োজন । সে প্রশ্নগুলো হচ্ছে, “কোথেকে এসেছি, কেন এসেছি এবং কোথায় যাবো?” এসব প্রশ্নের জওয়াব দিতে গিয়ে মানুষের নিজের ও গোটা সৃষ্টিলোকের অস্তিত্্র প্রয়োজনে ইসলাম বিশেষ এক সীমারেখা টেনে দিয়েছে । আসলে মানুষ সৃষ্টির সব কিছু থেকে পৃথক, নতুন কোনো এক জীব নয়, বরং সৃষ্টির সকল কিছুর মধ্যে সেও একজন, তা সে যেখান থেকেই আসুক না কেন। তার অস্তিত্রে প্রয়োজনে সে সবার সাথে একজন শরীকদার হিসেবে থাকতে বাধ্য । যে সময় তার সৃষ্টিকর্তার মেহেরবানী হবে এবং তাকে তিনি তুলে নিতে চাইবেন, সেই সময়েই তুলে

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।