Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 সত্যানুগ ও সুপরিকল্পিত হওয়ার দিক দিয়ে সমান। আল্লাহ তায়ালা এর পরই বলছেন, “আর কাফেরদের যে বিষয়ে সতর্ক করা হয়, তা থেকে মুখ ফিরিয়ে নেই । এই সর্বাত্ক ও শক্তিশালী ভূমিকা দেয়ার পর আল্লাহ তায়ালা আকীদা সংক্রান্ত বিষয়ের আলোচনা শুরু করেছেন । শুরুতেই বলেছেন যে, তৎকালীন জাহেলী সমাজের মানুষ যে শেরেকের অনুসারী ছিলো, তা একদিকে যেমন প্রাকৃতিক বাস্তবতার ওপর প্রতিষ্ঠিত ছিলো না, অপরদিকে তেমনি তার পেছনে কোন সঠিক তথ্য ও বিশ্বস্ত সনদও ছিলো না, “তুমি বলো, তোমরা আল্লাহ পৃথিবীর কী কী জিনিস সৃষ্টি করেছে আমাকে দেখাও তো দেখি! না কি আকাশে তাদের কোনো অংশদারিত আছে?” সেই সাথে যারা নিজেদের উপাসকদের ফরিয়াদ শুনতেই পায় না, গ্রহণ করা তো দূরের কথা তাদের পূজারীদের ঘোরতর নির্বুদ্ধিতারও নিন্দা করা হয়েছে। সেসব অপদার্থ উপাস্যরা কেয়ামতের দিন তাদের উপাসকদের সাথে ঝগড়া করবে এবং সেই বিপদের দিনে তাদের কৃত উপাসনাকেই প্রত্যাখ্যান করবে! এরপর হযরত মোহাম্মদ (স.) তাদের কাছে যে সত্যের দাওয়াত নিয়ে এসেছিলেন, তার সাথে তাদের অন্যায় ও অশোভন আচরণের বিবরণ দিয়ে বলা হয়েছে যে, “তারা তাকে প্রকাশ্য জাদু তো বলেছেই উপরত্ত তাকে মোহাম্মদ (স.)-এর মনগড়া বাণী বলেও অপবাদ দিয়েছে । এই পর্যায়ে রসূল (স.)-কে শিখিয়ে দেয়া হচ্ছে, তিনি যেন এর এমন দীতভাঙ্গা জবাব দেন, তার নবুওত, আল্লাহভীতি এবং দুনিয়া ও আখেরাতে তার সার্বিক আল্লাহনির্ভরতার সপক্ষে যুক্তি পেশ করেন এবং এসব বিদ্বান আহলে কেতাবের সাক্ষ্য দেয়ার পরও দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্যে যেন তাদের নিন্দা ও সমালোচনা করেন। (আয়াত ৮, ৯, ১০) | এরপর এই অব্যাহত প্রত্যাখ্যানের পক্ষে তারা যেসব খোঁড়া ওজুহাত পেশ করে থাকে, পরবর্তী কয়েকটি আয়াতে তার স্বরূপ উন্মোচন অব্যাহত রাখা হয়েছে। এখানে তাদের এই গোয়ার্তুমির আসল কারণ তুলে ধরা হয়েছে। সেই সাথে পূর্ববর্তী কেতাব তাওরাতের প্রতি কোরআনের সমর্থন এবং এ কেতাবের প্রকৃত ভূমিকা ও লক্ষ্য কি সেটাও উল্লেখ করা হয়েছে। সর্বশেষে যারা ঈমান এনেছে ও ঈমানের ওপর অবিচল থেকেছে, তাদের শুভ পরিণামের বিবরণ দিয়ে প্রথম পর্বের সমাপ্তি টানা হয়েছে। (আয়াত ১১, ১২, ১২ ও ১8) দ্বিতীয় পর্বে মানবীয় স্বভাব প্রকৃতির দুটো নমুনা তুলে ধরা হয়েছে, একটা সুস্থ অপরটা বিকৃত। আকিদা বিষয়ক বিতর্কের ক্ষেত্রে এই দুটো নযুনাই নিজ নিজ ভূমিকা পালন করে। উভয় নমুনার বিবরণ দেয়া শুরু করা হয়েছে উভয়ের প্রথম উন্মেষকাল থেকেই,, অর্থাৎ যখন তারা আপন আপন মা বাবার কোলে অবস্থান করে তখন থেকেই। তারপর তাদের বয়োপ্রাপ্তি ও বিচার বিবেচনার ক্ষমতা প্রাপ্তিকাল পর্যন্ত তাদের কর্মকান্ড পর্যালোচনা করা হয়েছে। প্রথম নমুনার মানুষ আল্লাহর নেয়ামতের ব্যাপারে সচেতন, মা বাবার প্রতি সদাচারী, কৃতজ্ঞ, তাওবাকারী অনুগত ও আত্মসমর্পণকারী ৷ (আয়াত ১৫)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।