17100)://151971)18301.৬%01-0])7055.050100 দেখলেই কোন্টি গ্রহণযোগ্য তা প্রতীয়মান হয়ে যাবে । এমনকি দার্শনিকদের ইতিহাসে যারা খ্যাতিমান বলে পরিচিত সেই সকল দার্শনিকের কাছে মানবরচিত এসব চিন্তাধারা নিছক ছেলেখেলা বলে মনে হয়েছে। যেহেতু সীমাবদ্ধ জ্ঞান ও বুদ্ধি নিয়ে তারা অসীম বিশ্বের রহস্যরাজি সম্পর্কে চিন্তাভাবনা করেছে এবং নিজেদের সংকীর্ণ বুদ্ধি বলে সত্যকে উদঘাটনের চেষ্টায় নিয়োজিত থেকেছে। যে সকল সত্য ইসলামী মতবাদে বিধৃত হয়েছে, বিশেষ করে কোরআন মজীদে উল্লিখিত হয়েছে , তা অবশ্যই নিখুত ও সব কিছু থেকে সুন্দর সুবিস্তীর্ণ ব্যাপক ও সুগভীর অর্থব্যঞ্জক। সে ব্যবস্থা যে প্রকৃতির সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল এ কথা বুঝতেও কোনো কষ্ট পেতে হয় না। এ কথা বিনা চেষ্টাতেই বুঝা যায় এবং কোনো প্রকার অস্পষ্টতাও এখানে নেই, কেননা এ সত্য সত্যের সেই মূল শেকড়ের সাথে বাধা রয়েছে, যেখান থেকে মূল সত্য উৎসারিত হয়েছে এবং সেই মূল থেকেই গোটা সৃষ্টির অস্তিত্ব ও পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ কাজ স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই করছেন এবং তীর ইচ্ছাই সবখানে কার্যকর রয়েছে। তারই ইচ্ছা অনুযায়ী সবকিছু চলছে। এ বিষয়ের ওপর যতবারই আমি চিন্তা করেছি মোশরেক মিথ্যার ধ্বজাধারী নেতৃবৃন্দের আচরণে আমি বিন্ময়ে হতবাক হয়ে গিয়েছি। বড় বড় দার্শনিকের চিন্তাধারা আমি গভীরভাবে অধ্যয়ন করেছি। দেখেছি, তারা লাগামহীনভাবে চিন্তা করতে গিয়ে অযথাই কষ্ট পাচ্ছে। তারা এই সৃষ্টির রহস্য উদঘাটনের জন্য এবং সৃষ্টির বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের চেষ্টায় তেমনি গবেষণা করে চলেছে, ঠিক যেমন করে ছোট এক বাচ্চা কোনো জটিল অংকের সমাধান খোজার চেষ্টা করে । অথচ আমাদের সবার সামনে রয়েছে আল্ কোরআনের সুস্পষ্ট চিন্তাধারা, যা অবিমিশ্র সত্য, সহজ এবং বাস্তব জীবনে প্রয়োগের কোনো জটিলতা বরং তা সরল ও স্বাভাবিকভাবে জীবনের সকল বিষয়ের মীমাংসা করে দেয়। তার মধ্যে কোনো বক্রতা নেই, নেই কোনো গৌজামিল বা অস্পষ্টতা এবং এমন কোনো জটিলতা এতে নেই যার সমাধান খুঁজে পাওয়া যায় না। এ পাক কালামের মধ্যে উপস্থাপিত কথাগুলো সবই আমাদের স্বভাব-প্রকৃতির সাথে সাম স্যপূর্ণ। এই বিশ্ব-প্রকৃতির যে ব্যাখ্যা কোরআন দিয়েছে তা হচ্ছে স্বয়ং এর সৃষ্টিকর্তা ও নির্মাতার নিজস্ব ব্যাখ্যা। এর প্রকৃতি কি এবং সব কিছুর পারস্পরিক সম্পর্কই বা কি তা তিনিই আমাদের জানিয়েছেন। অথচ সীমাবদ্ধ বয়সের, সীমাবদ্ধ জ্ঞান, বুদ্ধি ও দৃষ্টিসম্পন্ন দার্শনিকদের সমীক্ষায় অতি অল্প কিছু রহস্য ধরা পড়ে যার ওপর জ্ঞান-গবেষণা চালাতে গিয়ে জীবনভর তারা শুধু হোচটই খেতে থাকে। তাদের সীমাবদ্ধ চেষ্টা-সাধনার ফল একইভাবে সীমাবদ্ধই হতে বাধ্য। জীবলনেন্র স্ুলঠাক্সন ও হকোন্সআনেন্র দৃষ্টিভৎলী আল কোরআন যখন মানব কল্যাণের লক্ষ্যে পরিপক্ চিন্তাধারা ও পূর্ণ জীবনদর্শন পেশ করছে, তখন বিদগ্ধ ব্যক্তিদের কাছে এসব দার্শনিকের জ্ঞান-গবেষণা এবং অলীক চিন্তা, জগাখিচুড়ি সাধনা ও কষ্ট-কল্পনা সবই মিথ্যা বলে প্রতিভাত হবে, তখন তারা সেসব নিক্ষল ক্রুটিপূর্ণ, অবাস্তব ও অসন্তব প্রয়াস পরিত্যাগ করতে বাধ্য হবে এবং তখনই তারা তাদের সেই সব জ্ঞান-সাধনা প্রত্যাখ্যান করবে যা কোনো দিন পরিপকৃতা লাভ করবে না কিংবা তা পরিপূর্ণ উৎকর্ষ বয়ে আনতে পারবে না। জীবন সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মানুষ পেরেশান হয়েছে, লাগামহীন চিন্তা-গবেষণা করতে গিয়ে বরাবর তারা শুধু কষ্টই পেয়েছে, বিপরীতমুখী চিন্তাধারার জালে আবদ্ধ হয়ে তারা |
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।