Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

71(0)://151911011301,৬৬ 01-0])1995,.600077) প্রচন্ড বেগে আকাশের মধ্যে আন্দোলন হওয়ার ঘটনা বুঝা কিছুটা সহজ হয়ে যায়। আকাশ ও পৃথিবীর বুকে যখন এই ভীষণ অবস্থা সংঘটিত হবে, তখন ধরণীর বক্ষে অবস্থিত এই তুচ্ছ ও অতি দুর্বল মানবকুলের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমেয়! কেয়ামত অস্বীকান্রকাক্সীদেত্র ভস্বাবহ্্‌ অন্বস্থা এই প্রলয়ংকর ও ভীষণ ভীতিজনক অবস্থাতে যখন কিছুই স্থির হয়ে থাকতে পারবে না এবং প্রচন্ড গতিবেগে যখন সব কিছু সঞ্চালিত হতে থাকবে, তখন সে দিনকে অস্বীকারকারীদের অবস্থা আরও মারাত্মক হবে । এরশাদ হচ্ছে, ও “সুতরাং নিদারুণ দুঃখ সেদিন নেমে আসবে তাদের জন্য, যারা রসূল (স.)-কে মিথ্যাবাদী বলে দাবী করতো, যারা খেলাচ্ছলে (রসূল (স.)-কে কষ্ট দেয়ার উদ্দেশ্যে) নানা প্রকার ঠাট্টা-বিদ্রুপ করতো ।” আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষণ এবং দুঃখের ডাক দেয়ার অর্থই হচ্ছে তাদের প্রতি দুঃখ নেমে আসার ফায়সালা শুনিয়ে দেয়া। সুতরাং হঠকারী, বিদ্রোহী, সত্যকে জেনে বুঝে অস্বীকারকারী ও রসূল (স.)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টায় লিপ্ত ব্যক্তিদের জন্য প্রচন্ড বেদনাদায়ক কষ্ট আসাটা অবধারিত। এ কঠিন অবস্থাকে কেউই ঠেকাতে পারবে না। সেদিন আসবেই আসবে । এই দুঃসহ অবস্থায় যেদিন আকাশ ভীষণভাবে আন্দোলিত হবে এবং পর্বতমালা প্রচন্ড গতিবেগে সঞ্চালিত হতে থাকবে । আর এ কারণেই এই ভয়ানক পরিস্থিতিতে সর্বগ্রাসী ভয় মানুষকে ঘিরে ফেলবে এটা স্বাভাবিক । আর বিশেষভাবে মিথ্যাবাদী ও মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টায় লিপ্ত ব্যক্তিদেরকে এই ভয় স্থায়ীভাবে এসে গ্রাস করবে, “যারা হেলা ও খেলাচ্ছলে নবী (স.)-কে বিদ্রুপবাণে জর্জরিত করেছে। নবীকে উপহাস বিদ্রুপ করা প্রথমত মোশরেকদেরই বৈশিষ্ট্য এবং তাদের ভ্রান্ত বিশ্বাসের বহিপ্রকাশ। যেসব ভুল বিশৃঙ্খল এবং অর্থহীন চিন্তাধারার মধ্যে তারা ডুবে ছিলো তারই কারণে দয়ার নবী, সর্বগুণে গুণান্বিত ও পরম দরদী নবী (স.)-কে তারা নিষ্ঠুর বাক্যবাণে কষ্ট দিয়েছে। তাদের হেলা খেলার জীবন, অসংলগ্ন আচরণ এবং স্বার্থপরতায় অন্ধ তাদের এই নিষ্ঠুর জীবন গোটা সমাজকে অতল তলে তলিয়ে দেয়, এই নিষ্ঠুর ব্যবহারের আওতায় এনে তারা গোটা মানবদেহকে দুঃখ-বেদনায় ভরে দেয়। এ বিষয়গুলো কোরআনের বহু জায়গায়ই উন্লেখিত হয়েছে। এগুলো সবই তাদের অর্থহীন এক খেলা, প্রকৃতপক্ষে এর মধ্যে কোনো কল্যাণ নেই। যেসব জিনিস নিয়ে তারা মেতে থাকে তা হচ্ছে এমনই এক খেলা যার সাথে সেই সীতারুর তুলনা করা যায় যে পানিতে লক্ষ্যহীনভাবে সীতার কেটে বেড়ায়, যার কিনারায় উঠার কোনো খেয়াল থাকে না। অবশেষ যে চরম শ্রান্ত-ক্লান্ত হয়ে পানিতেই শেষ নিশ্বাস ত্যাগ করতে বাধ্য হয়। এধরনের সীতার না নিজের কোনো উপকার করতে পারে, না তার এই আচরণে অন্য কেউ উপকৃত হয়। সৃষ্টিজগত ম্পর্ক্টে জড়বাদী দার্শনিকছেন্র চিজ্তাখাা কিন্তু যখনই এই মোশরেক ব্যক্তি ইসলামী চিন্তাধারা বহির্ভূত অন্য চিন্তা-চেতনার আলোকে নিজের কার্যকলাপকে সত্য ও কল্যাণকর বলতে চায়, তখনই তার চিন্তার অসারতা তার কাছে ধরা পড়ে বিশেষ করে যখন সে তার সকল চিন্তা-চেতনা তখন বিষয়টা তার কাছে আরো পরিস্কার হয়ে উঠবে । মানুষের অস্তিত্ব ও অন্যসব সৃষ্টির কল্যাণের নিরিখে ইসলামী চিন্তাধারার সাথে তুলনা করবে । অর্থাৎ পাশাপাশি দুটি ব্যবস্থার ভাল-মন্দ ও উপযোগিতা ও অনুপযোগিতা পরীক্ষা করে

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।