17100)://151977)18301.৬%01-0])7055.050100 অপ্রতিরোধ্যভাবে আঘাত হানে, তখন তার গোটা সত্তা প্রচত্ডবেগে কেঁপে উঠে এবং তাকে যেন এই অনুভূতি ভেংগে চুরমার করে দেয়। এ প্রসংগে হাফেয আবু বকর ইবনে আবিদ্দুনিয়া একটি হাদীস বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত “ওমর (রা.) রাতের বেলায় সংগোপনে প্রজাদের খবর নেয়ার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দীড়িয়ে গেলেন, শুনতে পেলেন, ভেতর থেকে নামাযের মধ্যে কোরআন পড়ার শব্দ ভেসে আসছে। পড়া হচ্ছিল, সূরায়ে “ওয়াত তুর' | যখন সে ব্যক্তি এই আয়াত পড়লেন, “তোমার রব-এর আযাব অবশ্যই সংঘটিত হবে, তা থামাবার মতো কেউই নেই", তখন লোকটি বলে উঠল, “কা”বাঘরের রব-এর কসম- একথা অবশ্যই সত্য ।” একথা শোনার সাথে সাথে ওমর (রা.) তার গাধার পিঠ থেকে নেমে বহুক্ষণ ধরে দেয়ালে ঠেস দিয়ে দীড়িয়ে থাকলেন । তারপর বাড়িতে ফিরে এলেন। এরপর তিনি মাসাধিককাল সময় শয্যশায়ী হয়ে রইলেন । এ সময়ে কত মানুষ তাকে সেবা-শুশ্রষা করতে ও দেখতে এলো । কিন্তু কেউ তার রোগ নির্ণয় করতে পারলো না।” ওমর (রা.) ইতিপূর্বে সূরাটি বহুবার অন্যকে পড়তে শুনেছেন, নিজেও পড়েছেন । এ সূরা তিনি নামাযেও অনেকবার পড়েছেন। রসূলুল্লাহ (স.)-ও মাগরেবের নামাযে প্রায়ই এ সূরাটি পড়তেন তাই ওমর (রা.) এ সূরাটি অবশ্যই জানতেন এবং বহুবার এ সু'রাটি পড়েছেন এবং পড়ার সময় অনেক দীর্ঘ নিশ্বাসও ছেড়েছেন। কিন্তু সে রাতে, কি জানি কী হলো, তীর অন্তরের ওপর কী আজব আছর হলো, তার হৃদয়ানুভূতি যেন খুলে গেলো, যার ফলে সুরাটি তার ওপর দারুণ ক্রিয়া করলো এবং তার অবস্থা এমন হয়ে গেলো যে, তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। আসলে এ সময়ে তিনি এ সূরার মধ্যে ব্যক্ত কথাগুলোর চাপ সহ্য করতে পারেননি । এর মধ্যে বর্ণিত কথাগুলোর তাৎপর্য তার হৃদয়ে সরাসরি প্রবিষ্ট হয়ে তীর হৃদয়কে গলিয়ে দিয়েছিলো এবং তিনি অনুভব করেছিলেন সূরাটি মূল উত্স থেকে উৎসারিত হয়ে এসে যেন তীর হৃদয়-দুয়ারে এই বিশেষ মুহৃতটিতে আঘাত হেনেছিলো। এর ফলে হৃদয়ের অন্তস্তলে তা গভীরভাবে ক্রিয়া করেছিলো । এ ক্রিয়া ছিলো (মূলত) প্রত্যক্ষ এক স্পর্শ । রসূলুল্লাহ (স.)-এর হৃদয়কে এসব আয়াত যেমন করে স্পর্শ করতো, সেই রকমই এক গভীর ও প্রত্যক্ষ স্পর্শ তীকে অভিভূত করে ফেলেছিলো। যারা আয়াতের এই অংশটি খেয়াল করে পাঠ করে তাদের ওপরেও এই ধরনের অনুভূতি অবশ্যই কিছু না কিছু প্রতিফলিত হবে যেমন করে ওমর (রা.)-এর অন্তরে এসেছিলো । কেক়ামতেব দিন আকাশ ও পাহাড়েব্স অবস্থা এরপর আরও অধিকতর ভয়ংকর একটি ঘটনার বর্ণনা আসছে, “যে দিন ভয়ানকভাবে আকাশ আন্দোলিত হতে থাকবে এবং পর্বতমালা (নিজ নিজ স্থান থেকে) উৎখাত হয়ে যাবে ।' স্থির আকাশের মধ্যে এই ধরনের পরিবর্তন আসার জন্য প্রয়োজন এক মহাশক্তির যা মহাকাশকে অস্থির করে দিতে পারে এবং তার চেহারাকে ওলট-পালট করে দিতে পারে-যেমন করে প্রচন্ড তুফান মহাসাগরের অথৈ পানিকে তোলপাড় করে ফেলে এবং উত্তাল তরংগ শান্ত সাগরের চেহারাকে সম্পূর্ণ পাল্টে দেয়। আবার তাকিয়ে দেখুন, সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত পাথরের পাহাড়গুলো চালিত হওয়ার দৃশ্যের দিকে, কেমন করে এগুলো হালকা হয়ে যাবে এবং স্থানচ্যুত হয়ে প্রচন্ডবেগে সঞ্চালিত হতে থাকবে । এসব দৃশ্য মানুষের বৃদ্ধিকে হতভম্ব করে দেয় এবং হৃদয়ের মধ্যে প্রচন্ড এক কম্পন সৃষ্টি করে। এসব বর্ণনা যখন আমাদের সামনে আসে, তখন
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।