Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) হয়েছিলো, কারণ এ কেতাবের সাথে তুর পর্বতের সম্পর্ক আছে। অবশ্য এ বিষয়ে আর একটি অর্থ বলা হয়েছে, তা হচ্ছে, 'লাওহে মাহ্‌ফুষ' (সুরক্ষিত সেই মহা প্রশস্ত ফলক), আল্লাহ্‌ পাকের কাছে সৃষ্টির শুরু থেকেই এটি খোলা অবস্থায় রয়েছে। এই ফলক ও এর পরবর্তী দুটি জিনিস চির আবাদ (মন্কধা নগরে অবস্থিত কাবা) ঘর এবং সমুন্নত ছাদ সে ফলকের সাথে একই কাজে নিয়োজিত বলে মনে হয়। অবশ্য এ অর্থের সাথে আগের অর্থের তেমন কোনো বিরোধ নেই। বায়তুল মা*মুর বলতে যদিও কা'বা ঘরকে বুঝানো হয়, কিন্তু আরও বেশী গ্রহণযোগ্য অর্থ হচ্ছে সেই ঘরটি যা মহাকাশে ফেরেশতাদের এবাদাতের জন্য বর্তমান রয়েছে, বোখারী ও মুসলিম শরীফে “ইস্রা' সংক্রান্ত হাদীসে এসেছে, “এরপর আমাকে বায়তুল মা'মূরের দিকে নিয়ে যাওয়া | হলো। আর সেটি এমন এক গৃহ যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা প্রবেশ করে, যারা আর কখনও ফিরে আসে না । অর্থাৎ প্রবেশকারী প্রতিটি ফেরেশতার দল সেই গৃহে এবাদাত করে এবং পৃথিবীর অধিবাসীরা যেমন করে কা'বাঘরের তাওয়াফ করে সে ঘরেও ফেরেশতার দল একইভাবে তাওয়াফ করে । এভাবে প্রতিদিনই একই সংখ্যক ফেরেশতার দল প্রবেশ করে চলেছে। আর সমুন্নত ছাদ কি? এ হচ্ছে আমাদের মাথার ওপরে অবস্থিত আকাশ । এ বিষয়ে সুফিয়ান ছওরী, শো"বা এবং আবুল আহ্ওয়াস সাম্মাক ইবনে খালিদ ইবনে আ'রআ'বার বরাত দিয়ে হযরত আলী (রা.) থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “তারপর রসূলুল্লাহ সে.) পড়লেন, “আমি মহাকাশকে সুরক্ষিত ছাদ হিসাবে বানালাম, কিন্তু ওরা আমার এসব নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিলো (ইচ্ছা করেই দেখল না)।" এরপর কলম খাওয়া হয়েছে উত্তাল তরংগাভিঘাতে উন্মত্ত মহাসাগরের, অর্থাৎ পরিপূর্ণ এ মহাসমুদ্রের। আলোচ্য অংশে আকাশের বর্ণনা প্রসঙ্গে এই মহাসাগরের উল্লেখ বড়ই উপযোগী, কেননা মহাকাশের পূর্ণতু ও প্রশস্ততার সাথে অকুল সমুদ্রের পূর্ণত্‌ ও প্রশস্ততার যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। এ এমন একটি আয়াত যার মধ্যে যেমন রয়েছে ভয়, তেমনি রয়েছে ভয় সৃষ্টি করার মতো উপাদান। আলোচ্য বিষয়টিকে বুঝানোর জন্য এই দুটি জিনিসেরই সমধিক গুরুত্‌ রয়েছে, “মাস্জুর' শব্দটির অর্থ দীড়ায়, জলে উঠা ও বিক্ষোরিত হওয়া। যেমন অপর আর একটি সূরাতে বলা হয়েছে, (স্মরণ করে দেখো সে সময়ের কথা, যখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে, অথবা সমুদ্রে আগুন লেগে তা বিস্ফোরিত হবে। এভাবে আর একটি সৃষ্টির দিকে ইশারা করা হয়েছে, যেমন, “বাইতুল মাফু"-অর্থাৎ সমুন্নত ঘরটি, এটা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। আল্লাহ রববুল আলামীন একটি গুরুতৃপূর্ণ বিষয় বুঝানোর উদ্দেশ্যে মহাসৃষ্টির কসম খেয়েছেন, যাতে করে আমাদের অনুভূতিসমূহ বর্ণিত এসব ঘটনা অনুভব করে এবং এই তীব্র অনুভূতির মাধ্যমে আগামীতে যে মহা বিষয়টি সংঘটিত হবে তা অনুধাবন করতে সক্ষম হয়। এরশাদ হচ্ছে, আবধাজ্িত আহ্মাহকস আমাক “নিশ্চয়ই, তোমার রব-এর (পক্ষ থেকে) আযাব আসবে । কেউ সেই আযাবকে রুখতে পারবে না।' সে অবস্থাটি অবশ্যই আসবে । কেউই সে আযাব আসাকে বন্ধ করতে পারবে না। পৃথক পৃথকভাবে এই দুটি ঘটনা সংঘটিত হওয়াটা অকাট্য সত্য এবং অবশ্যন্তাবী। এর বর্ণনাভগি অনুভূতির দুয়ারে আঘাত হেনে বলে, অবশ্যই এ ভয়ানক ঘটনার আগমন অকাট্য সত্য, তা যখন আসবে তখন সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে । সে অবস্থা থেকে কেউ বাচতে পারবে না বা সে অবস্থাকে কেউ রুখতেও পারবে না। এ ভয়ানক ঘটনার অনুভূতি যখন মানুষের হৃদয়পটে

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।