17100)://151977)18301.৬%01-0])7055.05010) এখানে তাদের প্রতি শেষ বাণ নিক্ষেপ করা হচ্ছে, এ হচ্ছে প্রচন্ড এক ধমকের বাণ যখন এ ভয়ানক দৃশ্য তারা দেখবে তখনই আল্লাহর পক্ষ থেকে আসবে আযাবের এই ধমক, আর এরই উল্লেখ হয়েছে সুরাটির শুরুতে, “ছেড়ে দাও ওদেরকে সেই প্রলয়ংকরী চীৎকারধ্বনির আযাবের মধ্যে পতিত হওয়ার জন্য যখন তারা তার মুখোমুখি হয়ে যাবে। সে দিন তাদের চক্রান্ত তাদের কোনো কাজেই লাগবে না এবং তাদেরকে কোনো দিক থেকে সাহায্যও করা হবে না।” এইভাবে এই রকম আরও একপ্রকার শাস্তির ধমক তাদেরকে দেয়া হচ্ছে, “যারা যুলুম করেছে তাদেরকে এ আযাব ছাড়া আরও একপ্রকার আযাব দেয়া হবে । কিন্তু ওদের অধিকাংশই এ বিষয়ে কোনো জ্ঞান রাখে না।' এরপর কিছু নমনীয় ও সন্তোষজনক কথা দ্বারা সূরাটিকে সমাপ্ত করা হয়েছে, ওরা রসূল (স.)-কে যে সব কথা বলতো তার উল্লেখ করে আয়াতে বলা হয়েছে, “ও তো একজন কবি, যার ওপর মৃত্যুসম কোনো বিপদ নেমে আসুক এরই অপেক্ষায় আমরা আছি।' ওরা নবী সম্পর্কে আরও বলতো, “এ লোকটি একজন গনক বা জ্যোতির্বিদ অথবা পাগল ।” আল্লাহ্র পক্ষ থেকে নবী (স.)-কে লক্ষ্য করে সন্ত্রম ও সান্ত্বনার স্বরে এমন মধুর বচনে বলা হয়েছে যার কোনো নযির ইতিপূর্বে কোরআন করীমে পাওয়া যায়নি এবং কোনো নবী-রসূলকে এর আগে এই ভাবে সম্বোধন করাও হয়নি-“তোমার রব-এর পক্ষ থেকে আসা ফায়সালার অপেক্ষা করো, আমি বলছি, কিসের চিন্তা, যখনই তুমি নামাযে দীড়াবে, তখন তোমার রব-এর প্রশংসায় আত্মনিয়োগ করবে এবং রাতের এক অংশে তার নামের গুণ গাইতে থাকবে আর তখনও তীর প্রশংসায় তোমার কষ্ঠধ্বনি যেন সোচ্চার হয়, যখন তারকারাজি অস্তাচলে যায় ।' | উক্ত মধুর বচন দ্বারা মেহেরবান পরওয়ারদেগার তার প্রিয় নবীর ওপর দুশমনদের পক্ষ থেকে নিক্ষিপ্ত বাক্যবাণের প্রলেপ দান করছেন। অবশ্যই সর্বশক্তিমান আল্লাহ্ পাকের তরফ থেকে আসা এ কথাগ্ডলো রসূল (স.)-এর জর্জরিত হৃদয়ে এমন মধুর প্রশ বুলিয়ে দিয়েছিলো, যার কারণে শক্র কর্তৃক উপর্যুপরি আঘাতের ঘা সহজেই শুকিয়ে গিয়েছিলো । আল্লাহ্ তায়ালা তুর পর্বতের কসম খেয়ে বলছেন, “কসম তৃর পর্বতের, লিখিত আকারে আসা কেতাবের, ............ ।” (আয়াত ১-১৬) এই ছোট ছোট আয়াতগুলো যা বড়ই মনোরম সংগীতের মতো অবতীর্ণ হয়ে ধীরে ধীরে মানুষদের কাছে গাওয়া হয়েছে। সূরাটির শুরুর দিক লক্ষ্যণীয়, এক একটি শব্দ উচ্চারণ করে তার কসম খাওয়া হয়েছে, তারপরই দুটি শব্দ উচ্চারিত হয়েছে, তারপর একটু একটু করে অগ্রসর হয়ে সুরাটি সমাপ্ত হয়েছে বারোটি কথায় । এই কথাগুলোতে শক্তিশালী একটি প্রসংগ বিধৃত হয়েছে। তাফসীব “€ওয়াত্ তুর'-কসম তুর পর্বতের, যার মধ্যে বহু গাছপালাও রয়েছে । বরং আরও বেশী গ্রহণযোগ্য এই অর্থটি-যা কোরআনে উল্লিখিত হয়েছে এবং যা মূসা (আঃ)-এর কেস্সাতেও বর্ণিত হয়েছে, এই প্রসংগে তার ওপরে কিছু ফলকও নাযিল হয়েছে। এ সময় বায়ুমন্ডলে যে পবিত্র অবস্থা বিরাজ করছিলো তার কসম খেয়ে আল্লাহ তায়ালা সেই মহা বিষয়টির উল্লেখ করছেন-যা শীঘ্ব আসতে যাচ্ছে। বিস্মকল্ন কিছু জিনিসের কসম কসম সেই লিখিত কেতাবের যা প্রশস্ত খোলাপাতায় রয়েছে । এ কথার দ্বারা মূসার কাছে প্রেরিত কেতাব-এর অর্থই বেশী গ্রহণযোগ্য, তা কয়েকটি ফলকে লিখিত আকারে নাধিল
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।