17100)://151977)18301.৬%01-0])7055.05010) পরস্পরের প্রতি দরদী ও সহানুভূতিশীল ছিলাম, তাই না? এজন্যই আল্লাহ তায়ালা আমাদের প্রতি এই দয়া করেছেন এবং আমাদেরকে প্রচন্ড উত্তপ্ত আগুনের আযাব থেকে বাঁচিয়ে নিয়েছেন। ও নেক কাজের প্রতিদান দেন এবং তিনি অতি মেহেরবান।' আমরা দেখতে পাচ্ছি, আলোচ্য সুরার মধ্যে প্রথমেই মানুষের সামনে আযাবের কষাঘাতের কথা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় বিষয়ের মধ্যে বলা হয়েছে যে, মানুষের অন্তর আল্লাহ্ পাকের অতুলনীয় নেয়ামতের স্বাদ অবশ্যই অনুভব করে এবং তৃতীয় আলোচ্য বিষয়ের মধ্যে দেখানো হয়েছে, মানুষ এমনই এক জীব যে সে কোনো কিছু যেন বেশীদিন স্থিরভাবে ধরে রাখতে পারে না, বরং নানা প্রকার পেরেশানী ও প্ররোচনা তাকে যেন তাড়িয়ে বেড়ায়, তার মনের মধ্যে সন্দেহ-সংশয় দানা বাধতে থাকে এবং নানাপ্রকার ভ্রান্তির বেড়াজালে সে আবদ্ধ হয়ে যায়। তখন সে বিবিধ হিলা-বাহানা ও ওযর-আপত্তি পেশ করে সত্যকে প্রত্যাখ্যান করতে চায়, অথচ পরিষ্কারভাবে তাদের সামনে সত্যকে তুলে ধরা হয়েছে এবং অত্যন্ত ব্যাপকভাবে সত্যের বাতিকে উজ্জ্বল করে তোলা হয়েছে। সত্যের বাণীকে এমন উত্তম যুক্তি সহকারে পেশ করা হয়েছে যে অন্য কোনো ব্যাখ্যা করে সত্য থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। সত্য-সঠিক পথ হচ্ছে এমন সরল ও মযবুত পথ যে তার মধ্যে কোনো অল্পষ্টতা বা মারপ্যাচ নেই। সত্যের জোরালো যুক্তির কাছে মানুষের ঘাড় আপনা থেকেই ঝুঁকে পড়ে এবং পরিশেষে মেনে নিয়ে তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, আর এ উদ্দেশ্যকে কেন্দ্র করেই কথা বলার জন্য রসুলুল্লাহ (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে, যেন তিনি মানুষকে সঠিক উপদেশ দিতে পারেন । যদিও রসূলুল্লাহ (স.)-এর সাথে তারা চরম বেআদবী করে আসছিলো, তবু অত্যন্ত শক্তিশালী ও যুক্তিপূর্ণ কথা দ্বারা তাদের হৃদয় দুয়ারে বারবার আঘাত হানার জন্য রসূলুল্লাহ (স.)-এর প্রতি এ নির্দেশ ছিলো । এরশাদ হচ্ছে, . অতএব, (হে আমার নবী) উপদেশ দিতে থাকো, তুমি তোমার রব-এর মেহেরবানীতে কোনো গনক নও এবং পাগলও নও । ওরা কি (তোমাকে) বলছে, ও তো নিছক একজন কবি, যার জন্য আমরা মৃত্যুসম কোনো এক (দৈব) দুর্ঘটনার অপেক্ষা করছি ? হে রসূল, (তুমিও) বলো, আমার ওপর এধরনের বিপদ আসুক তোমরা এ অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে সে বিপজ্জনক অবস্থার জন্য অপেক্ষা করছি......... তার ক্ষমতায় কেউ অংশীদারি গ্রহণ করুক এ দুর্বলতা থেকে তিনি সম্পূর্ণ পবিত্র । মোটকথা, এইসব উপর্মুপুরি প্রশ্নের পেছনে একথা বলা রয়েছে, নবী (স.)-কে আঘাত দেয়ার উদ্দেশ্যে নিক্ষিপ্ত এই প্রশ্নবাণের মূলে কোন, ইচ্ছা কাজ করছে? হা, এসব কটুক্তি দ্বারা তারা চাইছে যে, যে সত্য সমাগত হয়েছে তা বাতিল শক্তির এইসব প্রশ্নবাণে জর্জরিত হয়ে ময়দান থেকে নিশ্চিহ্ন হয়ে যাক শ্রেষ্ঠতৃ লাভের প্রতিযোগিতায় এবং হিংসাত্মক কাজ করার সংগামে তারাই বিজয়ী হোক, মোহাম্মদ (স.)-এর পয়গাম পৌছানোর কণ্ঠ স্তব্ধ হয়ে যাক, সত্য প্রচারের আন্দোলন থেমে যাক এবং এর প্রচারক হাল ছেড়ে দিক। এর পেছনে সত্যের নিশানবর্দারকে নিস্তেজ করে দেয়ার অসৎ ইচ্ছা ও বিদ্বেবপ্রসূত মনোভাব যে প্রকটভাবে রয়েছে তা সহজেই অনুভব করা যায়। এরশাদ হচ্ছে, “যদি ওরা কখনও আকাশের কোনো টুকরাকে পতিত হতে দেখে তখন বলে উঠে এটা তো নিছক ঘণীভূত এক খন্ড মেঘমালা” । কিন্তু “আকাশ থেকে কোনো টুকরার স্থলিত হওয়া এবং মেঘমালার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সে সব কিছু জেনে-বুঝেও স্পষ্ট সত্যের বিরোধিতা করার অসদুদ্দেশ্যে তারা সন্দেহ-সংশয় সৃষ্টি করার চেষ্টা করে চলেছে।
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।