17100)://151971)18301.৬%01-0])7055.05010) নিশ্যয়ই তোমার মালিকের আযাব সংঘটিত হবে, কোনো কিছুই তাকে রোধ করতে পারবে না। সে দিন আকাশ ভীষণভাবে আন্দোলিত হতে থাকবে এবং পাহাড়-পর্বত স্থানচ্যুত হয়ে ভীষণ গতিবেগে সঞ্গালিত হতে থাকবে ।” এ ভয়ংকর দৃশ্যের মধ্যে আমরা প্রবল কম্পনের একটা দৃশ্য দেখতে পাব এবং তার ভয়ানক আওয়াযও শুনতে পাব । চতুর্দিকে দেখা যাবে শুধু ধ্বংস-বিপর্যয়, প্রচন্ড ধাক্কা ও সব কিছু ফেটে চৌচির হয়ে যাওয়ার ভয়ংকর দৃশ্য । তাই এরশাদ হচ্ছে, “সুতরাং চরম ধ্বংস নেমে আসবে সেদিন সেইসব মিথ্যারোপকারীদের জন্য, যারা হেলায় খেলায় নানা প্রকার মিথ্যা কথা বলে। সেদিন জাহান্নামের আগুনে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, এ-ই হচ্ছে সেই অগ্নিকুম্ড, যাকে তোমরা অস্বীকার করতে এবং যার খবর দেয়ার কারণে তোমরা নবীদের মিথ্যাবাদী বলতে । কেমন, এটা কি কোনো জাদু? না তোমরা প্রকৃতপক্ষে তোমরা দেখতেই পাচ্ছ না! যাও, প্রবেশ করো এর মধ্যে, সহ্য করতে পারো আর না পারো এর মধ্যেই ধৈর্য ধরে থাকতে হবে তোমাদের । সহ্য করো, আর না করো উভয় অবস্থা আজ তোমাদের জন্য সমান। তোমাদের তো সেই সকল কাজের প্রতিদান দেয়া হচ্ছে যা তোমরা দুনিয়াতে) করতে থেকেছো ।” পাপীদের প্রতি উপধু্পরি যে আক্রমণ হবে তার শেষ পরিণতি হবে এই দোযখ । অবশ্য অন্য | আরও অনেকভাবে কঠিন পরিণতি তাদের জন্য অপেক্ষমান থাকবে । অতি কঠিন ও ভয়ানক এ পরিণামের দিকে তাদের এগিয়ে যাওয়ার কারণ হবে তাদের বন্নাহারা কুপ্রবৃত্তির চাহিদা মেটাতে গিয়ে বেপরোওয়া হয়ে যাওয়া। যখন দুনিয়াতে তারা নিরাপত্তা লাভ করেছে ও নানাপ্রকার বিলাসিতার উপকরণ লাভে ধন্য হয়েছে, তখনই কুপ্রবৃত্তির তাড়নে তারা গা ভাসিয়ে দিয়েছে কেয়ামতের সে ভয়াবহ দিনে তারা আশাভরা চাহনি নিয়ে তাকাতে থাকবে নিরাপদ অবস্থানে থেকে নেয়ামতপ্রাপ্ত বান্দাহদের দিকে আল্লাহ তায়ালা প্রদত্ত নানা বর্ণের নানা প্রকৃতির ভোগ-বিলাসের অফুরন্ত উপকরণ ও সম্মানপ্রাপ্তি দেখে, আযাবে পতিত সে হতভাগারা লালায়িত হবে, সেসব নেয়ামতের প্রাচুর্য দেখে তাদের অনুভূতি ছটফট করবে । এরশাদ হচ্ছে. | “অবশ্যই আল্লাহভীরু লোকেরা বাগ-বাগিচায় ভরা বেহেশতে এবং স্বয়ং আল্লাহ পাকের দেয়া নেয়ামতের মধ্যে মাতোয়ারা হয়ে থাকবে এবং তাদেরকে আল্লাহ তায়ালা জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। তাদেরকে বলা হবে, “খাও পান করো তৃপ্তির সাথে, যে সকল কাজ তোমরা (অতীতে) করেছো তারই বিনিময়ে এসব নেয়ামত তোমাদের জন্য দেয়া হচ্ছে। সারিবদ্ধ খাট-পালং-এ হেলান দিয়ে তারা আরামের সাথে উপবিষ্ট থাকবে ।" আল্লাহ তায়ালা আরও জানাচ্ছেন, আমি আয়ত-লোচনা সুন্দরী রমণীদের সাথে তাদের বিয়ে দেব। আর যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে যে সকল সন্তান-সন্ততি তাদের অনুসরণ করেছে, তাদেরকে ওদের সাথে মিলিত করে দেব, তাদের নেক কাজকে কিছুমাত্র-হ্রাস করবো না। প্রত্যেক মানুষই তার নিজের কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী হবে। আমি তাদেরকে, তাদের চাহিদা মতো ফলমূল ও গোশত সরবরাহ করবো । শরবতের পাত্রগুলো তারা পরম্পর বিনিময় করতে থাকবে, যার মধ্যে কোনো মাদকতা, মাথাধরা অথবা বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার খারাবী থাকবে না। এসব পানপাত্র নিয়ে মতির মতো সুন্দর সুন্দর বালকের দল তাদের মধ্যে ছুটোছুটি করতে থাকবে । বেহেশতীরা এই বলে পরস্পরের দিকে এগিয়ে যাবে, “আমরা তো এর পূর্বেও এমনি করে বিলাল ১৯তম ৩০
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।