17100)://151971)18301.৬%01-0])7055.05010) 225 টি ৪৮. (হে নবী,) তুমি তোমার মালিকের সিদ্ধান্ত আসা পর্যস্ত ধৈর্য ধারণ করো, তুমি (অবশ্যই) আমার চোখের সামনে আছো, তুমি যখন শৈষ্যা ত্যাগ করে) উঠো তখন তুমি ₹সার সাথে তোমার মালিকের মাহাত্ম্য ঘোষণা করো, ৪৯. রাতের একাংশেও তুমি তার তাসবীহ পাঠ করো, আবার (রাতের শেষে) তারাগুলো অন্তমিত হবার পরও (তার মাহাত্য ঘোষণা করো) । সধক্ষিপ্ত আব্লোচলা আলোচ্য সূরাটি মানুষের অন্তরে গভীরভাবে রেখাপাত করে এবং পড়ার সময় পাঠকের অন্তর থেকে যাবতীয় পেরেশানী, সন্দেহ ও দ্বিধাদন্দব এবং নানাভাবে আগত যেসব ভুল চিন্তা ও চেতনা, যা তার অন্তরে বাসা বেঁধে রয়েছে-দূর হয়ে যায়, আর যেসব ওযর-অজুহাত দিয়ে এই মিথ্যার মায়াজাল তাকে অভিভূত করে রেখেছিলো এবং সত্য গ্রহণ করা থেকে সরিয়ে রেখেছিলো তা খান খান হয়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। সূরাটি এত গভীরভাবে অন্তরকে প্রভাবিত করে যে, কোনো পাঠকই এ প্রভাবকে উপেক্ষা করতে পারে না, যার ফলে আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে, তার হুকুম মানতে সে বাধ্য হয়ে যায়। সূরাটির মধ্যে ব্যবহৃত শব্দাবলী এবং হৃদয়ে গেথে যাওয়ার মতো বিভিন্ন আলোচ্য-বিষয় রয়েছে, এ উভয়ের সমব্য়েই গঠিত হয়েছে এ বশীভূত করার ক্ষমতা । উপর্তু এতে রয়েছে অর্থ ও শক্তিশালী যুক্তি-প্রমাণের ব্যাপকতা । আরও রয়েছে এর মধ্যে ছবির মতো আঁকা বিবরণসমূহ। বিভিন্ন ঘটনার সমাবেশ ঘটেছে সূরাটির মধ্যে এতো সুন্দরভাবে যে, বিভিন্ন অনুচ্ছেদ ও অধ্যায়ে বর্ণিত কথাগুলো যেন সুরের এক মুষ্ছনা সৃষ্টি করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণিত ঘটনা পরম্পরা তাই পাঠকের হৃদয়কে দারুণভাবে অভিভূত করে। সুরাটির শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতগুলো যেন তীরবেগে পাঠকের হৃদয়ে বিদ্ধ হয়, ঘটনাবলী যেন বজ্রপাতের মতো এবং চিত্রের মতো আপতিত হয় আঁকা কথাগুলো যেন অনুভূতির দুয়ারে এমনভাবে কষাঘাত করতে থাকে যে, শুরু থেকে শেষ পর্যস্ত একটি মুহ্র্তও যেন তা থামতে চায় না। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা যমীন ও আসমানের বিভিন্ন পবিত্র বিষয় ও জিনিসের নাম নিয়ে শপথ গ্রহণ করার সাথে সূরাটি শুরু করছেন। সে বিষয়গুলোর মধ্যে কোনো কোনোটি আমাদের সুপরিচিত যা খোলাখুলি বাহ্যিক চোখে দেখা যায় এবং কোনো কোনোটি থাকে চোখের আড়ালে এবং মানব সাধারণের কাছে অপরিচিত ও বুদ্ধিরও অগম্য ৷ এরশাদ হচ্ছে, “কসম তুর পর্বতের এবং লিপিবদ্ধ কেতাবের, যা লিখিত হয়েছে সপ্রশস্ত কেতাবে। কসম বায়তুল মা*মুর-এর সমুন্নত ছাদের এবং উত্তাল সমুদ্রের ।' এখানে অতি ভয়ানক কিছু বিষয়ের কসম খাওয়া হয়েছে, যা অন্তরকে ভীষণভাবে কীপিয়ে তোলে এবং অনুভূতিকে প্রবলভাবে ভীতসন্ত্স্ত করে। সূরাটির ব্যাখ্যার মধ্যে “ভয়” কথাটিই প্রাধান্য লাভ করেছে। আর যেসব দৃশ্যের অবতারণা করা হয়েছে তাতে দারুণভাবে হৃদয় প্রকম্পিত হতে থাকে। এরশাদ হচ্ছে,
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।