17100)://151977)18301.৬%01-0])7055.05010) এই প্রাথমিক আকীদা বিশ্বাসের ওপরই ইসলাম তার সমগ্র ইমারতের ভিত্তি গড়ে তোলে । এ | করেছে। এমনকি মুসলিম জাতি ও ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার পর মাদানী সূরাগুলোতে যখনই সে জীবন যাপনের কোনো বিধিবিধান বা নির্দেশ জারী করতে চেয়েছে, তখনও সে এই ঈমান ও আকীদা বিষয়ক মূলনীতিসমূহের ওপর নির্ভর করেছে। কেননা এই দ্বীনের প্রকৃতিই এরূপ যে, তা আল্লাহর একত্, মোহাম্মদ (স.)-এর রেসালাত এবং আখেরাতের হিসাব নিকাশ ও কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপনকে তার যাবতীয় নিয়ম বিধি আইন কানুন, রীতিনীতির ভিত্তি, তার সবচেয়ে মযবুত যোগসূত্র ও তার সফল প্রেরণা ও উদ্দীপনার উৎস গণ্য করে । আর এই ঈমানের শাশ্বত প্রেরণায় উজ্জীবিত হয়েই ইসলামের সকল আইন কানুন, রীতিনীতি ও বিধিবিধান চিরঞ্জীব, চিরউদ্দীপ্ত ও চির উষ্ণ থাকে । মনোজ্ঞ ও হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেছে, তার তন্ত্রীতে আঘাত হেনেছে এবং সর্বপ্রকারের জাগতিক, মানসিক ও এতিহাসিক প্রভাব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন অঙ্গনে তাকে তুলে ধরেছে। এমনকি এই ঈমান ও আকীদার বিষয়কে এ সূরা শুধু মানবজাতির নয়, বরং সমগ্র সৃষ্টিজগতের শ্রেষ্ঠ লক্ষ্যবস্তু রূপে গণ্য করে। এ কারণেই সে কোরআনের সাথে জ্বিনদের সংশ্লিষ্টতার ঘটনার একটা দিকও বর্ণনা করে, যেমন বর্ণনা করে কোরআনের প্রতি বনী ইসরাঈলের কারো কারো আকৃষ্ট হওয়ার প্রসংগটিও। একইভাবে এ সূরায় সত্যের নীরব সাক্ষী প্রাকৃতিক জগতের সাক্ষ্য এবং বনী ইসরাঈলের এক (তাওরাত অভিজ্ঞ) ব্যক্তির সাক্ষ্যকেও সমান গুরুতৃ সহকারে উল্লেখ করা হয়েছে। পরিশেষে এই সুরা মানব হৃদয়কে আকাশ ও পৃথিবীর বিশাল দিগন্তে ও পরকালের কেয়ামত নামক প্রান্তরে বিচরণ করায় । অনুরূপভাবে এটি তাদেরকে হুদ সম্প্রদায় এবং মক্কার চারপাশের বিধ্বস্ত জনপদগুলোর ধ্বংসলীলাও পরিদর্শন করায়। সেই সাথে আকাশ ও পৃথিবীকে সে কোরআনের মতোই একটা সত্যভাষী গ্রন্থ রূপে উপস্থাপন করে। সুরাটি এমন চারটি পর্বে বিভক্ত, যার প্রতিটি পরস্পরের সাথে গভীরভাবে সম্পৃক্ত পুরো সূরাটা চারটা অংশে বিভক্ত হলেও মূলত একটা একক ও একীভূত সূরা । প্রথম পর্বের সাথে সাথেই সূরার সূচনা হয়েছে। পূর্ববর্তী ছণ্টা সূরার মতোই এটিও আরবী বর্ণমালার অক্ষর “হা মীম' দিয়ে আরন্ত হয়েছে। আর এ দুটো অক্ষরের অব্যবহিত পরই মহান আল্লাহর পক্ষ হতে মহাগ্রন্থ আল কোরআনের নাযিল হওয়ার কথা ঘোষিত হয়েছে। বলা হয়েছে, “এই কেতাব নাধিল হয়েছে মহাবিজ্ঞানী ও মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে ।' এর পরপরই মহাবিশ্বরূপী গ্রন্থের উল্লেখ করে বলা হয়েছে যে, তা সত্যের ওপর প্রতিষ্ঠিত এবং তা সুপরিকল্পিত ও সুপরিচালিত । “আমি আকাশ পৃথিবী ও উভয়ের মাঝে বিরাজমান সব কিছুকে কেবল সত্যের ভিত্তিতে ও নির্দিষ্ট সময়ের জন্যেই সৃষ্টি করেছি।' সুতরাং পঠিত কোরআনরপী গ্রন্থ ও দৃশ্যমান জগতরপী গ্রন্থ উভয়েই
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।