Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) মানুষ যখন এবাদাত ও দাসত্বের উপরোক্ত সর্বোচ্চস্তরে উন্নীত হয় এবং এই স্তরে আপন অবস্থানকে সংহত ও স্থিতিশীল করে, তখন তার মন নিশ্চয়ই একটি মহৎ লক্ষ্য বাস্তবায়নের নিমিত্ত একটি নিকৃষ্ট পন্থা অবলম্বন করাকে ঘৃণা করে থাকে । এমনকি এই মহৎ লক্ষ্য যদি আল্লাহর দ্বীনের দাওয়াতকে ও আল্লাহর কালেমাকে বিজয়ী করাও হয়ে থাকে । কেননা, নিকৃষ্ট পন্থা অবলম্বন এবাদাতের সঠিক, পরিচ্ছন্ন ও মহান অর্থকে বিনষ্ট করে দেয়, এবাদাতের লক্ষ্য অর্জন নিয়ে মাথা ঘামানো বান্দার কাজ নয়। বরং এবাদাতের অর্থকে বাস্তবায়িত করার জন্যে আন্তরিকতার সাথে অবণ্য করণীয় কাজগুলো সম্পন্ন করাই তার দায়িতৃ। উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়ন একমাত্র আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। তিনি যখন যেভাবে তা চান সেভাবেই তা সফল করেন। এবং তা এবাদাতকারী মোমেন বান্দার দায়িতবরেও আওতায় পড়ে না। তাকে শুধু আন্মাহর সন্তুষ্টির লক্ষ্যে আন্তরিকতা সহকারে উত্তম পন্থায় কাজ করে যেতে হয়। এরপর এবাদাতকারী বান্দাকে বিবেক ও মনের পরিপূর্ণ নিশ্চিন্ততা ও স্থিরতা সহকারে সর্বাবস্থায় কাজ করে যেতে হবে, চাই পার্থিব জীবনে তার সুফল দেখুক বা শ দেখুক, অথবা নিজে তার যেমন ফলাফল আশা করেছে, তেমন হোক বা তার বিপরীত হোক। কেননা, সে তো সাধ্যমত তার কাজ সম্পন্ন করেছে এবং এবাদাতের অর্থ বাস্তবায়িত করে তার প্রতিদান লাভ নিশ্চিত করেছে। এতটুকু করেই সে নিশ্চিন্ত হতে পারে। এরপর যা কিছু হয় তা তার দায়িত্বহির্ভূত। বান্দার এটা জানা থাকা চাই যে, সে বান্দা। সুতরাং নিজের খেয়ালখুশী মতো কাজ করতে গিয়ে বান্দার সীমা অতিক্রম করা উচিত নয়। তার এও জানা থাকা চাই যে, আল্লাহ তায়ালা তার প্রভু ও মনিব। কাজেই আল্লাহর দায়িত্রে সীমানায় অনধিকার প্রবেশের চেষ্টা করা তার উচিত নয়। এ পর্যায়ে এসেই তার ভাবাবেগকে শান্ত ও স্থির করতে হবে । সে আল্লাহর ওপর সন্তুষ্ট থাকবে এবং আল্লাহ তার ওপর সন্তুষ্ট থাকবেন। “আমি জ্বিন ও মানুষকে শুধু আমার এবাদাতের জন্যেই সৃষ্টি করেছি।' এই ক্ষুদ্র আয়াতে যে বিরাট ও বিশাল সত্য উপস্থাপন করা হয়েছে, ওপরে তারই বিভিন্ন দিক ব্যাখ্যা করা হলো। আর এ সত্যটি যখন যথাযথভাবে মন-মগজে বদ্ধমূল হয়, তখন তা গোটা জীবনের মোড় পরিবর্তন করে দিতে সক্ষম! এই বিরাট সত্যের আলোকেই আল্লাহ তায়ালা সেইসব লোককে সতর্ক করে দিচ্ছেন যারা যুলুম করেছে, ঈমান আনেনি, আল্লাহর প্রতিশ্রুতি পূরণের জন্যে তাড়াহুড়া করেছে এবং ইসলামের আহবানকে অগ্রাহ্য করেছে। “যারা যুলুম করেছে। তাদের জন্যে তাদের সহযোগীদের মতোই পরিণতি নির্ধারিত রয়েছে। কাজেই তাদের তাড়াহুড়া করার কিছু নেই। যে দিন সম্পর্কে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়, তাকে যারা অস্বীকার করে, তাদের ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।' ১ সুক্সা আম ালীন্মাত ০২২৭১ শাক্সা ২৬ সনবিব্লপ ৭,

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।