17100)://151971)18301.৬%01-0])7055.050100 এখান থেকেই দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে মানুষের নীতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। সে দেখবে তার কাজের মধ্যে এবাদাতের তাৎপর্য বাস্তবায়িত হয়েছে কিনা । তা যদি হয়ে থাকে, তবে তার দায়িত্ ও কর্তব্য পালিত ও উদ্দেশ্য সফল হয়েছে। এরপর সে কাজের ফলাফল যা হয় হোক । এই ফলাফল তার দায়িত্বের আওতাধীন নয় এবং তা তার হাতেও নেই। ফলাফল কী হবে সেটা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। তার চেষ্টা, উদ্দেশ্য ও কাজ আল্লাহর ইচ্ছার একটা দিক মাত্র! | আর যখনই মানুষ তার মনকে নিজের চেষ্টা ও কর্মের ফলাফলের ভাবনা থেকে মুক্ত করে এবং বুঝতে পারে যে, নিজের চেষ্টা ও কর্মের পেছনে সদুদ্দেশ্য থাকায় এবাদাতের সঠিক অর্থ সে বাস্তবায়িত করতে পেরেছে আর তাতেই তার করণীয় কাজ সম্পন্ন হয়েছে ও কাজের প্রতিদানপ্রাপ্তি তার নিশ্চিত হয়েছে, তখন আর তার মনে কোনো লোভ লালসা অবশিষ্ট থাকবে না। আর যেহেতু পার্থিব সহায়-সম্পদের ওপর এই লোভ-লালসাই যাবতীয় দ্বন্দ ও কলহের মূল কারণ, তাই তা থেকেও সে রেহাই পেয়ে যাবে । তখন একদিকে সে খেলাফতের দায়িত্ব পালনের জন্যে যতদূর শক্তি সামর্থ ও চেষ্টা তৎপরতা চালানো তার পক্ষে সম্ভব, তা সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করবে, অপরদিকে সে নিজের হাত ও মনকে পার্থিব সম্পদের সম্পর্ক থেকে ও এই সকল তৎপরতার ফলাফল থেকে মুক্ত করতে পারবে । কেননা, সে তো এই সকল ফলাফল বাস্তবায়িত করেছে শুধু এবাদাতের প্রকৃত তাৎপর্য সফল করার তাগিদেই-সেগুলো নিজে দুনিয়াতে ভোগ করার জন্যে নয়। কোরআন মানুষকে জীবিকার দুশ্চিন্তা থেকে এবং মনের সংকীর্ণতা ও কার্পণ্য থেকে মুক্ত করার মাধ্যমে তার এই অনুভূতিকে শক্তিশালী করে। জীবিকার দুশ্চিন্তায় সে কেন ভূগবে? জীবিকার নিশ্চয়তা তো আল্লাহ তায়ালা নিজেই দিয়ে রেখেছেন। তিনি যখন বান্দাদেরকে তাদের সম্পদ অভাবী ও বঞ্চিতদের মধ্যে বিতরণের নির্দেশ দেন, তখন বান্দারা তীকে জীবিকা দিক ও আহার করাক-তা কখনো স্বভাবতই প্রত্যাশা করেন না! “আমি তাদের কাছে কোন জীবিকা চাই না এবং আমাকে তারা আহার করাক-তাও কামনা করি না। নিশ্চয় আল্লাহই জীবিকাদাতা, শক্তিমান ও চিরঞ্জীব । সুতরাং কাজ করার পেছনে ও খেলাফতের দায়িত্ব পালনের পেছনে মোমেনকে যে জিনিস উৎসাহ যোগায়, তা জীবিকা অর্জনের মোহ নয় বরং এবাদাতের প্রকৃত অর্থের বাস্তবায়নই এই উৎসাহের উৎস। আর সর্বোচ্চ চেষ্টা ও সাধনা করা দ্বারাই এবাদাতের প্রকৃত অর্থ বাস্তবায়ন করা সম্ভব। এ জন্যে মোমেনের মন যাবতীয় চেষ্টা-সাধনা করার সময় শুধু এবাদাতের প্রকৃত অর্থ বাস্তবায়নের ওপরই কেব্দ্রীভূত থাকে, চেষ্টা-সাধনার ফলাফল কী হলো না হলো সেচিন্তায় নয়। আর এটা একটা মহৎ চেতনা, যা সঠিক ঈমান থেকেই উৎসারিত হয়ে থাকে । এই মহৎ চেতনা থেকে যদি মানুষ বঞ্চিত হয়ে থাকে, তবে তার একমাত্র কারণ এই যে, প্রথম যুগের মুসলমানরা যে ভাবে কোরআনের শিক্ষাকে গভীরভাবে অনুধাবন ও অনুসরণ করতো, এ যুগের মানুষ তেমন অনুধাবন ও অনুসরণ করে না এবং এই কোরআনের ন্যায় মহান সংবিধান থেকে তাদের জীবন যাপনের রীতিনীতি গ্রহণ করে না।
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।