17100)://151971)18301.৬%01-0])7-055.050100 মহাবিশ্বের নিয়ম-বিধির সাথে একাত্ম করা যাবে, তাও জানা ও মানা খেলাফতের দায়িত্বে আওতাভুক্ত । সুতরাং এবাদাত নিছক আনুষ্ঠানিক পূজা-অর্চনা নয়, বরং খেলাফতের কাজ |. অপরিহার্যভাবে এবাদাতের আওতাভুক্ত । আর এবাদাত বলতে প্রধানত দুটো জিনিস বুঝায় । প্রথমত, অন্তরে আল্লাহর দাসত্বের অনুভূতি বদ্ধমূল হওয়া । অর্থাৎ এই ধারণা বদ্ধমূল হওয়া যে, গোলাম ও মনিবের বাইরে তৃতীয় কেউ নেই। উপাসক ও উপাস্য, গোলাম ও মনিব ছাড়া এ. বিশ্বচরাচরে আর কেউ নেই। আল্লাহ তায়ালা একমাত্র মনিব, আর সব কিছু তার দাস ও গোলাম। দ্বিতীয়ত, অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গের প্রতিটি কাজ দ্বারা একমাত্র আল্লাহর দিকে সার্বক্ষণিক ও সর্বাত্মক মনোযোগী হওয়া ও অনুগত হওয়া। আর এ ছাড়া অন্যসব রকমের আনুগত্যের ধারণা মন থেকে মুছে ফেলা । এই দুটি জিনিস মিলিত হয়েই এবাদাতের প্রকৃত অর্থ ও তাৎপর্য। এতে আনুষ্ঠানিক এবাদাত ও দুনিয়ার পুনর্গঠনের কাজ একই পর্যায়ে উন্ীত হবে। দুনিয়ার উন্নয়নের কাজ আর আল্লাহর পথে জেহাদে কোনো পার্থক্য থাকবে না। আর আল্লাহর পথে জেহাদ আল্লাহ্র ফায়সালায় সন্তুষ্ট হওয়া ও দুঃখ-মুসিবতকে সহ্য করার সমান হবে । সবটাই হবে এবাদাত, যার জন্যে আল্লাহ তায়ালা জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছেন। আর এভাবেই সমগ্র বিশ্বজগতের বিধানের সাথে তথা “সব কিছু একমাত্র আল্লাহর বান্দা-আর কারো নয়' এই নীতির সাথে একাত্ম হয়ে যাবে। | এরূপ যখন হবে, তখনই মানুষ অনুভব করবে যে, সে এ পৃথিবীতে কেবল আল্লাহর এবাদাত করতে, আন্মাহর বিধান বাস্তবায়িত করতে এসেছে। এ ছাড়া এখানে তার আর কোনো কাজ নেই। আর এর বিনিময়ে সে ইহজগতে মানসিক শান্তি ও পরিতৃপ্তি পাবে আর আখেরাতে পাবে অশেষ | মর্যাদা, অনুগধহ ও সম্মান! এরূপ করতে যখন কেউ সমর্থ হবে, তখনই প্রমাণিত হবে যে, সে যথার্থই আল্লাহর কাছে পালিয়েছে ও আশ্রয় নিয়েছে । তখন বুঝা যাবে সে, দুনিয়ার সকল চাপ, সকল বাধা-বিপত্তি ও সকল আকর্ষণ থেকে মুক্ত হয়েছে এবং নিরংকুশভাবে ও নিষলুষভাবে একমাত্র আল্লাহর গোলামে পরিণত হয়েছে। তখনই প্রমাণিত হবে যে, সে তার অস্তিত্বে উদ্দেশ্য সফল করেছে। বস্তুত এবাদাত বা গোলামীর স্থিতিশীলতা অর্জন করতে হলে পৃথিবীতে খেলাফাতের দায়িত্ব পালন করা অপরিহার্য । এই খেলাফাতের দায়িত্ব নিজের কোনো স্বার্থ উদ্ধারের জন্যে পালন করতে হবে না, বরং এবাদাতের প্রকৃত অর্থ বাস্তবায়িত করার জন্যে এবং আল্লাহর দিকে পালানোর জন্যে । এবাদাতের প্রকৃত তাৎপর্য বাস্তবায়নের ও তার স্থিতির আরো একটা দাবী এই যে, মানুষের অন্তরে কোনো কাজের মূল্য নির্ণীত হবে সেই কাজের পেছনে কী উদ্দেশ্য ও প্রেরণা কার্যকর ছিলো তার আলোকে, তার পার্থিব পরিণতি ও ফলাফল কী দেখা দিয়েছে তার ভিত্তিতে নয় । ফলাফল যা হয় হোক। মানুষের তাতে কিছু এসে-যায় না। সে এইসব কাজ সম্পন্ন করার সময়ে এবাদাত অর্থাৎ আল্লাহর আনুগত্য ঠিকমত করতে পেরেছে কিনা সেটাই আসল লক্ষণীয় বিষয় । মনে রাখতে হবে, আখেরাতে তার কাজের প্রতিদান সে এ কাজের পার্থিব ফলাফলের ভিত্তিতে পাবে না, বরং এ কাজ আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে করা বা না করার ভিত্তিতে পাবে।
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।