Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 “মরণ করিয়ে দিতে থাকো, কারণ স্মরণ করিয়ে দেয়া মোমেনদের উপকার করে ।” অর্থাৎ অস্বীকারকারীদের উপকার করে না। স্মরণ করিয়ে দেয়ার কাজটা নবীদের কাজ। কারো হেদায়াতপ্রাপ্তি বা গোমরাহ হওয়া এ কাজের অন্তর্ভুক্ত নয়। এ বিষয় আল্লাহর হাতে সোপর্দ করে দিতে হবে, যিনি মানুষকে নিজের ঈপ্মিত একটি কাজের জন্যে সৃষ্টি করেছেন । এরপর আসছে সূরার সর্বশেষ নির্দেশিকা । এখান থেকে আল্লাহর কাছে পালানোর অর্থ কি তাও স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে পালানোর উদ্দেশ্যই হলো সেই কাজ সম্পাদন করা, যার জন্যে আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছেন । জ্বিন ও মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ “আমি জ্বিন ও মানুষকে কেবল এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি যেন তারা আমার এই ক্ষুদ্র বক্তব্যটুকু একটি বিরাট সত্যকে ধারণ করে আছে। এটি সবচেয়ে বড় প্রাকৃতিক সত্যসমূহের অন্যতম, যা না বুঝে ও না মেনে পৃথিবীতে মানুষের সফল জীবন যাপন সম্ভব হয় না, চাই তা ব্যক্তির হোক বা সমষ্টির হোক এবং যে কোনো যুগের হোক। এখানে এই মহা সত্যের বেশ কয়েকটি দিক ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমটি এই যে, জিন ও মানুষের অস্তিত্বের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে । এই উদ্দেশ্য ও লক্ষ্য একটি বিশেষ ভূমিকার মাধ্যমে সফলতা লাভ করে। যে ব্যক্তি এই ভূমিকা পালন করবে, সে তার অস্তিত্বের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়িত করবে । আর যে তাতে ব্যর্থ হবে তার অস্তিত্বে উদ্দেশ্য বিফল হবে। এতে তার জীবনের কোনো ভূমিকা থাকবে না এবং উদ্দেশ্য ও লক্ষ্য থাকবে না। তার জীবন মূল্যহীন হয়ে যাবে এবং তার অস্তিত্ব একেবারেই নিরর্থক হয়ে যাবে। এই সুনির্দিষ্ট কাজ ও ভূমিকা, যা জ্বিন ও মানব জাতিকে সৃষ্টি জগতের বিধির সাথে একাত্ম করে ও তার হেফাযতের নিশ্চয়তা দেয়, তা হচ্ছে আল্লাহর এবাদাত, আনুগত্য ও দাসত্ৃ। অর্থাৎ একজন গোলাম ও একজন মনিব থাকবে । গোলাম আনুগত্য করবে ও মনিব আনুগত্য পাবে। বান্দার জীবন এভাবেই সুষ্ঠু ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। | এবাদাত মালে শুধু কিছু আনুষ্ঠানিকতা লয় এর দ্বিতীয় দিকটি এই যে, এবাদাত শুধুমাত্র আনুষ্ঠানিক পূজা-উপাসনার মধ্যে সীমিত থাকবে না। বরং তার চেয়ে ব্যাপকতর ও প্রশস্ততর হবে । জ্বিন ও মানুষ তাদের গোটা জীবন কেবল আনুষ্ঠানিক পূজী-উপাসনা তথা নামায রোযা হজ্জ যাকাত দোয়া দুরূদ পাঠ ইত্যাদি করেই কাটিয়ে দেবে না আর তা করার আদেশও দেয়া হয়নি। তিনি তাদেরকে আরো বহুরকম কাজ করতে আদেশ দেন, যা তাদের সারা জীবন জুড়ে বিস্তৃত থাকবে । জবনদের কত রকমের দায়িত্ব ও কর্তব্য তা আমরা না জানতে পারি। কিন্তু মানুষের কর্মসীমা আমাদের জানতে হবেই । আমরা কোরআন থেকেই তা জানতে পারি। যেমন আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে বললেন যে, আমি পৃথিবীতে খলীফা পাঠাবো ।” তাহলে দেখা যাচ্ছে মানুষের কাজ হচ্ছে খেলাফত । আর এই খেলাফত দুনিয়াকে গড়ার জন্যে বহুরকম তৎপরতা দাবী করে । পৃথিবীর কি কি শক্তি ও সম্পদ আছে এবং তাকে কি কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে দুনিয়ার জীবনকে উন্নত করা যাবে, কিভাবে আল্লাহর বিধানকে বাস্তবায়িত করে মানব জীবনকে

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।