17100)://151977)18301.৬%01-0])7055.050100 উল্লেখিত আয়াত থেকে আমরা এও বুঝতে পারি যে, আধুনিক বৈজ্ঞানিক গবেষণা মানব জাতিকে প্রকৃত সত্যের দিকেই নিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এই সত্যে উপনীত হবার কাছাকাছি এসে গেছি যে, গোটা বিশ্বজগত সৃষ্টির মূল হলো পরমাণু । আর এই পরমাণু বিদ্যুতের একটি জোড়া দিয়ে তৈরী-নেগেটিভ ও পজেটিভ । তাই বলা যেতে পারে যে, আধুনিক বৈজ্ঞানিক গবেষণা কার্যত এই আয়াতের ভিত্তিতেই পরিচালিত হয়েছে। যাবতীক্ম আশ্রক্স তো আল্লাহর কাছেই আকাশ, পৃথিবী ও সৃষ্টিজগতের এই নিগৃঢ় তত্ব আলোচিত হবার পর মানব জাতিকে এই পার্থিব আবিলতা থেকে মুক্ত হয়ে একাগ্রচিত্তে একমাত্র আন্মাহর প্রতি ঘনিষ্ঠ হবার আহবান জানানো হয়েছে। বলা হয়েছে, “অতপর, তোমরা আল্লাহর দিকে পালাও। ......আমি তোমাদের জন্যে প্রকাশ্য সতর্ককারী ।' এখানে “পালাও' কথাটা খুবই তাৎপর্যবহ। পৃথিবীতে মানব-সত্তী যে অসংখ্য বোঝার নিচে চাপা পড়ে আছে ও অসংখ্য বাধা-বিপত্তি ও দায়দায়িত্রে বেষ্টনীতে আবদ্ধ হয়ে এক ধরনের বন্দীদশা ও গোলামীর জীবন যাপন করছে, বিশেষত জীবিকা উপার্জনের কাজে নিয়োজিত হয়ে ও লোভ-লালসার শিকার হয়ে যে অবরুদ্ধ জীবন কাটাচ্ছে, তা থেকে মুক্ত হওয়ার জন্যে জোরদার কষ্ঠে আহবান জানানো হয়েছে যে, এইসব বাধা-বিপত্তি ছুঁড়ে ফেলে আল্লাহর দিকে পালাও ও তার নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করো এবং একমাত্র তার কাছেই আশ্রয় নাও । “আমি তোমাদের জন্যে প্রকাশ্য সতর্ককারী এ কথাটা দু”বার উচ্চারণ করে হুশিয়ার করে দেয়া হয়েছে যে, অতপর মানুষের আর কোনো ওজুহাত ও ওযর আপত্তি খাটবে না। উপরোক্ত আয়াতটিতে আকাশ, পৃথিবী ও সমগ্র সৃষ্টির নিদর্শনের পাশাপাশি নবীদের ইতিহাসের নিদর্শনের দিকেই সম্ভবত ইংগিত করা হয়েছে। অতপর পূর্ববর্তী নবীদের ঘটনার ওপর তখনই তারা বলেছে যে, ও তো হয় জাদুকর, না হয় পাগল । এটা কি তাদের পারস্পরিক উপদেশ বিনিময়? ...... ্ বস্তুত সত্যকে অস্বীকারকারী কাফেরদের এটা চিরন্তন মজ্জাগত স্বভাব-রসূলদের সাথে তারা চিরকাল এরূপ আচরণই করেছে। তারা নবীদেরকে জাদুকর অথবা পাগল বলে আখ্যায়িত করেছে। আর এটা যুগ যুগকালের ব্যবধান সত্ত্বেও এভাবেই যেন তারা পারস্পরিক উপদেশ বিনিময় করে এসেছে যে, নবীদেরকে প্রত্যাখ্যান করা চাই। অতীত ও পরবর্তী খোদাদ্বোহীদের এটাই ছিলো অভিন্ন চরিত্র: সত্যকে অগ্রাহ্য করা ও নবীদের অবাধ্য হওয়া । আর কাফেরদের এই চিরন্তন বিদ্রোহ ও অবাধ্যতার স্বাভাবিক ফল এটাই হতে পারে যে, রসূল (স.) যেন মোশরেকদের অস্বীকৃতি ও প্রত্যাখ্যানে মনোক্ষু্ন না হন। কেননা তারা গোমরাহ .| হয়ে গেলে তাতে তো তার কোনো দোষ নেই । পক্ষান্তরে হেদায়াতের কাজে তার কোনো কমতি রাখাও চলবে না। তাই বলা হয়েছে, “অতএব তুমি তাদের কাছ থেকে সরে যাও, কারণ তুমি দোষী নও।' স্মরণ করিয়ে দেয়াই যখন তোমার কাজ, তখন তারা যতই প্রত্যাখ্যান করুক, স্মরণ করিয়ে দিয়ে থাক।
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।