Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 “আর নূহের জাতিকে স্মরণ করো, তারা ছিলো একটা পাপিষ্ঠ জাতি।' এখানে কোনো ব্যাখ্যা-বিশ্লেষণ ছাড়াই অতি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। এটিকে পরবর্তী আয়াত “আকাশকে নির্মাণ করেছি স্বহস্তে..এর সাথে যুক্ত করা হয়েছে। আর এরই মাধ্যমে সূরার দ্বিতীয় অংশকে তৃতীয় অংশের সাথে যুক্ত করা হয়েছে, “আকাশকে নির্মাণ করেছি হাত দিয়ে । আমি তার বিস্তৃতিও ঘটাই। ....আমি তোমাদের জন্যে সতর্ককারী । আকাশের নির্মশীণ প্রসঘণে এখানে এসে পুনরায় সেই প্রাকৃতিক মেলায় প্রত্যাবর্তন করা হয়েছে, যা সূরার শুরুতে আলোচিত হয়েছে। বলা হয়েছে, “আকাশকে আমি হাত দিয়ে তৈরী করেছি এবং তার বিস্তৃতি ঘটাই।” এখানে হাত অর্থ শক্তি। আর এই "শক্তি" সুগঠিত বিশাল আকাশ তৈরী সম্পর্কে সবচেয়ে সুস্পষ্ট বর্ণনা দান করে । আকাশ বলতে গ্রহ-নক্ষত্রের কক্ষপথকে বুঝানো হতে পারে। ছায়াপথসমূহের কোনো সমষ্টিকে বুঝানো হতে পারে, যাতে হাজার হাজার কোটি নক্ষত্র বিদ্যমান, অথবা এ দ্বারা মহাশূন্যের অসংখ্যস্তরের মধ্য থেকে কোনো বিশেষ স্তরকে বুঝানো হয়ে থাকতে পারে, যেখানে গ্রহ-নক্ষত্র ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করে । আবার অন্য কিছুও বুঝানো হতে পারে। বিস্তৃতি" বলতে কি বুঝানো হয়েছে, তাও এখানে সুস্পষ্ট । কেননা, বিশাল বিশাল আকৃতির কোটি কোটি নক্ষত্র এই আকাশে বিন্দুর চেয়ে বড় কিছু নয়। সম্ভবত এখানে “বিস্তৃতি” শব্দটি দ্বারা ইর্থগিতে এ কথাও বুঝানো হয়েছে যে, এটা জীবিকার ভান্ডার। কেননা, ইতিপূর্বে বলা হয়েছে, তোমাদের জীবিকা রয়েছে আকাশে । যদিও সেখানে আকাশে বলতে আল্লাহর কাছে বুঝানো হয়েছে। কিন্তু কোরআনের ভাষা একটা সুনির্দিষ্ট তাৎপর্য বহন করে এবং মনে হয় মানুষের আবেগ-অনুভূতিকে আলোড়িত করার জন্যে এখানে সেই তাৎপর্যই ঈন্দিত। অনুরূপ ইংগিত রয়েছে পরবর্তী আয়াতেও । বলা হয়েছে, “আর পৃথিবীকে আমি বিস্তৃত করেছি। আমি কত সুন্দর বিস্তৃতকারী । আগেই বলেছি যে, আল্লাহ এই পৃথিবীকে জীবনের লীলাভূমি হিসাবে তৈরী করেছেন। “ফারশ' শব্দটির মধ্যে আরাম, সাবলীলতা ও তত্বাবধানের ভাব নিহিত রয়েছে। পৃথিবীকে এমনভাবে তৈরী করা হয়েছে যে, তা আরামদায়ক লালন-পালনের সুপ্রশস্ত ক্ষেত্র হিসাবে ভূমিকা পালন করতে পারে । এখানে প্রতিটি জিনিস জীবনকে সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে অত্যন্ত নির্ভুলভাবে প্রস্তুত 2৮54 ১৬2৬ ূ রি তাই। মনে হয় জোড়ায় জোড়ায় বানানোই সৃষ্টির নিয়ম । এটা বাহ্যত প্রাণী জগতে সীমিত। কিন্তু কোরআনে বল। হয়েছে “প্রত্যেক জিনিসের .....” এ দ্বারা বুঝা যায় যে, শুধু প্রাণী নয়, জড় পদার্থকেও আল্লাহ তায়ালা জোড়ার ভিত্তিতে সৃষ্টি করেছেন। - আমরা লক্ষ্য করি যে, জোড়ায় জোড়ায় সৃষ্টির এই নিয়ম মানব জাতি ১৪শ' বছর আগেই কোরআনের মাধ্যমে জেনেছে । সে সময় পদার্থে তো দূরের কথা, প্রাণীদের জন্মও যে জোড়া ভিত্তিক, তাও মানুষ জানতো না। এ বিষয়টা যখন লক্ষ্য করি, তখন দেখতে পাই যে, আমরা প্রাকৃতিক জগত সংক্রান্ত বহু তত্র ও তথ্য এরূপ বিস্ময়করভাবে অনেক আগেই জানতে পেরেছি।

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।