17100)://151977)18301.৬%01-0])7055.050100 এখানে আয়াতে ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়নি। শুধু তার শেষ পরিণতিকে তুলে ধরা হয়েছে এভাবে, 'অতপর আমি তাকে ও তার সৈন্য-সামন্তকে সাগরে নিক্ষেপ করলাম, সে তো ছিলো তিরস্কারযোগ্য ৷ অথাৎ বিদ্রোহ ও সত্যকে অস্বীকার করার কারণে সে তিরক্কারের ও ধিকারের উপযুক্ত ছিলো। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, ফেরাউনকে ও তার জাতিকে পাকড়াও করা ও তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করাটা ছিলো আল্লাহ্র প্রত্যক্ষ পদক্ষেপ । আর পৃথিবীতে, মানব-সত্তায় ও নবীদের ইতিহাসে আল্লাহর নিদর্শন পেশ করতে গিয়ে মুসা (আ.)-এর ঘটনায় আল্লাহর এই নিদর্শনই তুলে ধরা অভিপ্রেত ছিলো । আদ জাতিন্ ক্ঘটিনা “আর আদ সম্পর্কে, যখন আমি তাদের ওপর বন্ধ্যা বাতাস পাঠালাম । সেই বাতাস যার ওপরই গিয়ে পড়ে তাকে চূর্ণবিচূর্ণ করে দেয়।' আদ জাতির ওপর নাধিল করা বাতাসকে “বন্ধ্যা বাতাস' বলা হয়েছে এ জন্যে যে, তাতে তাদের প্রত্যাশা অনুযায়ী পানি বা জীবনের কোনো উপকরণ ছিলো না-ছিলো শুধু মৃত্যু ও ধ্বংস । আর যার ওপরই এই বাতাস পড়তো তাকে টুকরো টুকরো ও ছিন্নভিন্ন করে দিতো মৃত লাশের মতো । বাতাস প্রকৃতির একটি শক্তি এবং আল্লাহর এক সৈনিক। আল্লাহর সৈনিকের সংখ্যা কত তা কেবল আল্লাহই জানেন। এ সব সৈনিককে তিনি যখন যে আকারে যার ওপর ইচ্ছা ধ্বংসের নির্দেশ দিয়ে পাঠাতে পারেন অথবা জীবন গড়ার নির্দেশ দিয়েও পাঠাতে পারেন। এরপ ক্ষেত্রে এমন কোনো আপত্তি তোলার কোনোই অবকাশ নেই যে, বাতাস তো একটা প্রাকৃতিক নিয়মে চলে এবং বিভিন্ন প্রাকৃতিক কার্যকারণ হেতু কোথাও তা প্রবাহিত হয়, আবার কোথাও হয় না। মনে রাখতে হবে যে, শক্তি বাতাসকে উক্ত নিয়ম অনুসারে ও উক্ত কার্যকারণ অনুসারে পরিচালিত করে, সেই শক্তি তাকে যার ওপর যখন আপন ইচ্ছা ও পরিকল্পনা অনুসারে পাঠাতে চায় পাঠাতে পারে । আর সে শক্তি তাকে আপন নির্ধারিত নিয়ম ও কার্ষকারণ অনুসারেও পাঠাতে পারে । এতে কোনো বিরোধিতা, সন্দেহ বা আপত্তির কোনো অবকাশ নেই। স্াাম্ুদ ও নুহেক্র ঘটনা “আর সামুদের ইতিহাসেও নিদর্শন রয়েছে। যখন তাদেরকে বলা হলো ..... এবং তারা সাহায্য গ্রহণ করতে সক্ষম ছিলো না ।' “যখন তাদেরকে বলা হলো নির্দিষ্ট সময় পর্যন্ত আনন্দ উপভোগ করো” এর অর্থ উল্ভরীকে হত্যা তোমরা তিন দিন আনন্দ উপভোগ করো ।' আবার এর অর্থ এও হতে পারে যে, রেসালাতের পক্ষ থেকে ঈমানের দাওয়াত আসার পর থেকে উন্ত্রী হত্যার ঘটনা পর্যন্ত তাদেরকে যা কিছু আনন্দ উপভোগ করতে দেয়া হয়েছে, সেটাই আরো কয়েক দিন চলতে থাকুক । এভাবে উন্ত্রী হত্যার মাধ্যমে তারা তাদের প্রতিপালকের নির্দেশ লংঘন করার ফলে তাদের ধ্বংস অনিবার্ধ হয়ে ওঠে। আর লুতের জাতির ওপর বর্ষিত পাথর এবং আদ জাতির ওপর প্রেরিত বাতাস সম্পর্কে যা যা বলা হয়ে থাকে, সামুদের ওপর প্রেরিত বিকট চিৎকার সম্পর্কেও তা বলা যেতে পারে । এ সবই আল্লাহর আদেশে পরিচালিত এবং তারই ইচ্ছায় নিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তি। আল্লাহ তায়ালা যার ওপর খুশী একে পরিচালিত করে থাকেন এবং আল্লাহর অন্যান্য সৈনিকের মতো সেও নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করে থাকে।
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।