Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 লুত জাতিন্ন ঘটনা লুতের জাতি যথার্থই সভ্য ও প্রাকৃতিক রীতি, সত্য ও দ্বীনের নীতি লংঘন করে দুঙ্কৃতকারী জাতিতে পরিণত হয়েছিলো ৷ এই পাথর কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণে নির্গত পাথরও হতে পারে, যা ভূগর্ভস্থ উত্তাপের দরুন উদ্গত হয়ে থাকে । “তোমার প্রভুর কাছে চিহ্নিত” অর্থাৎ এই .| পাথর কখন কাদের ওপর নিক্ষেপ করতে হবে এবং ফেরেশতাদের মাধ্যমেই নিক্ষেপ করতে হবে- এটা তিনিই স্থির করে রেখেছিলেন । ফেরেশৃতাদের প্রকৃত স্বরূপ কী, মহাবিশ্বের সাথে ও মহাবিশ্বে বিরাজমান বস্তু ও প্রাণীর সাথে তাদের সম্পর্ক কী, এবং মহাবিশ্বের বিভিন্ন শক্তি, যেগুলোকে পরিচয় কী তা কি আমরা জানি? আল্লাহ তায়ালা যতি আমাদেরকে সংবাদ দেন যে, তিনি কোন হেনেছেন, তাহলে এ সংবাদে আমাদের আপত্তি তোলার অধিকার থাকে না । বিভিন্ন প্রাকৃতিক শক্তি সংক্রান্ত আমাদের তথ্য, তত্ব ও ব্যাখ্যাসমূহ নিছক আন্দায-অনুমান ছাড়া কিছু নয়, এ সবের প্রকৃত তত্ব আমাদের নাগালোর বাইরে । সুতরাং নিক্ষিপ্ত পাথর আগ্নেয়গিরির পাথরই হোক বা অন্য কোনো পাথর হোক, তা যে আল্লাহর তৈরী পাথর, তাতে কোনো সন্দেহ নেই। এর প্রকৃত পরিচয় আমাদের অজানা । আল্লাহ যখন জানাবেন, তখনই আমরা জানতে পারবো । “আমি সেখানকার মোমেনদেরকে বের করলাম ।” অর্থাৎ তাদেরকে বাচানো ও রক্ষা করার জন্যে বের করলাম । “সেখানে একটিমাত্র ঘর ছাড়া মুসলমানদের আর কোনো ঘর আমি পাইনি ।” এই ঘরটিই ছিলো হযরত লৃতের ঘর। হযরত লুতের স্ত্রী ছাড়া এই ঘরের সকল অধিবাসী বেঁচে গিয়েছিলো । তীর স্ত্রী অন্যান্য কাফেরদের সাথে ধ্বংস হয়ে গিয়েছিলো । “সেখানে আমি যন্ত্রণাদায়ক শাস্তিকে যারা ভয় করে তাদের জন্যে একটা নিদর্শন রেখে দিয়েছিলাম ।' যারা আল্লাহর শাস্তিকে ভয় পায়, তারা এ নিদর্শন দেখে চিনতে পারে । অন্যরা আল্লাহর কোনো নিদর্শনই দেখতে পায় না এবং চিনতে পারে না-পৃথিবীতেও নয়, তাদের সত্তার ভেতরেও নয় এবং ইতিহাসের ঘটনাবলীতেও নয়। স্মুসনা আ-)-এ্ক ্ঘটলা নবীদের ইতিহাসে বিরাজমান নিদর্শনাবলীর বর্ণনার প্রেক্ষাপটে হযরত মুসা সম্পর্কেও কয়েকটি আয়াতে সংক্ষিপ্ত কাহিনী বর্ণনা করা হয়েছে । আল্লাহ তায়ালা বলেন, “আর মূসা সম্পর্কে, যখন আমি তাকে প্রকাশ্য দলীল-প্রমাণ সহকারে ফেরাউনের কাছে 'খাঠালাম |? যে প্রকাশ্য দলীল-প্রমাণ দিয়ে আল্লাহ তায়ালা মৃসাকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন তা ছিল তার অকাট্য যুক্তি এবং অত্যন্ত ভীতিপ্রদ প্রভাবশালী ব্যক্তিতৃ। মুসা (আ.) তীর ভাই সহকারে প্রেরিত হয়েছিলেন এবং তাদের উভয়কে আল্লাহ তায়ালা গভীর পর্যবেক্ষণে রেখেছিলেন । অথচ 4 ফেরাউন তার ক্ষমতার দন্তে মুখ ফিরিয়ে নিলো এবং অকাট্য সত্যকে প্রত্যাখ্যান করলো। হযরত মূসা (আ.)-এর মধ্যে আল্লাহর অলৌকিক নিদর্শন ও অকাট্য প্রমাণ দেখেও সে তীর সম্পর্কে বললো যে, “মুসা হুয় জাদুকর, না হয় পাগল ।" এ থেকে দ্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে, যে হৃদয় হেদায়াত গ্রহণের জন্যে প্রস্তুত হয়নি, তাকে হেদায়াত করা এবং যে জিহ্বা বাতিল ও মিথ্যাকে ক্রমাগত স্বীকৃতি দিতে থাকে, তাকে মিথ্যা থেকে ফেরানো অলৌকিক ঘটনা দ্বারা সম্ভব নয়।

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।