Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301,৬%01-0])7055.05010) গেলেন। অনতিবিল্বে তিনি এতো খাবার নিয়ে এলেন যে, দশজনেরও বেশী লোক তা খেয়ে তৃপ্ত হতে পারতো । অথচ তারা ছিলেন মাত্র তিনজন । ইবরাহীম দ্রুতবেগে ছুটে গেলেন নিজের স্ত্রীর কাছে এবং একটি মোটামোটা বকরী নিয়ে এলেন।' অতপর যখন দেখলেন, তারা খাচ্ছেন না এবং খাওয়ার কোনো লক্ষণও নেই, তখন “আপনারা খাবেন নাঃ “অতপর তিনি তাদের প্রতি আতংকণ্রস্ত হয়ে পড়লেন।” এর একটি সম্ভাব্য কারণ এই যে, কোনো নবাগত অতিথি যখন খাদ্য গ্রহণ করে না, তখন বুঝা যায় যে, তার উদ্দেশ্য ভালো নয় বরং তার কোনো অসদুদদেশ্য রয়েছে। এর কারণ এও হতে পারে যে, তাদের মধ্যে আশ্চর্যজনক বা অস্বাভাবিক কিছু প্রত্যক্ষ করে থাকতে পারেন। ঠিক তখনই তারা নিজেদের আসল পরিচয় তুলে ধরলেন অথবা তাদেরকে আশ্বস্ত করলেন ও সুসংবাদ দিলেন । “তারা বললো, ভয় পেয়ো না। অতপর তারা তাকে একটি জ্ঞানী পুত্রের সুসংবাদ দিল।' এটা ছিলো তার বন্ধ্যা স্ত্রীর পেট থেকে এসহাক (আ.)-এর ভূমিষ্ঠ হবার সুসংবাদ । “তখন তার স্ত্রী চিৎকার করতে করতে এলেন এবং মুখ চাপড়ে বললেন, আমি বুড়ি বন্ধ্যা হয়ে গেছি।” তিনি সুসংবাদ শুনতে পেয়েছিলেন এবং তাতে বিস্ময়জনিত চিৎকার ফুটে উঠেছিলো তার মুখ দিয়ে । মহিলাদের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি হাত দিয়ে মুখ চাপড়ে বললেন, একে তো তিনি বন্ধ্যাই ছিলেন, তদুপরি একেবারেই বৃদ্ধা। এমতাবস্থায় এই সুসংবাদ তাকে বিশ্বয়ে হতবুদ্ধি করে ফেলেছিলো। একেবারেই অপ্রত্যাশিত এই সুসংবাদে তিনি এতোই বিহ্বল হয়ে পড়েছিলেন যে, ফেরেশতারা যে সুসংবাদ বহন করে এনে থাকেন তা তিনি ভুলেই গিয়েছিলেন। এই সময় প্রেরিত ফেরেশতারা মূল সত্যটি উদঘাটন করে জানালেন যে, আল্লাহ্‌র শক্তি সীমাহীন এবং তিনি প্রতিটি বিষয়ে গভীর জ্ঞান ও প্রজ্ঞা সহকারে সিদ্ধান্ত নিয়ে থাকেন। “তারা বললেন, তোমার প্রতিপালক এরকমই বলেছেন, তিনি মহাজ্ঞানী ও প্রাজ্ঞ ।” অর্থাৎ আল্লাহ তায়ালা যখনই কোনো জিনিসকে “হও" বলেন, অমনি তা হয়ে যায়। তিনি তো “হও' বলেছেন। এরপর আর কী বলার থাকতে পারে? প্রচলিত অভ্যাস ও রীতিপ্রথা মানুষের কল্পনাশক্তি ও বোধশক্তিকে সীমাবদ্ধ করে ফেলে এবং যা দেখতে অভ্যস্ত নয় তা দেখলে অবাক হয়ে যায় ও ভাবে, এটা কী করে সম্ভব । কখনো কখনো হঠকারী হয়ে পড়ে এবং বলে, এটা হতে পারে না। অথচ আল্লাহর ইচ্ছা ও ক্ষমতা সীমাহীন এবং তা তার নিজন্বগতিতেই চলে । ক্ষুদ্র সীমাবদ্ধ মানুষ কী দেখতে অভ্যস্ত বা অনভ্যস্ত তার তোয়াক্কা সে করে না। যখন যা খুশী তাই করে। এই সময় ইবরাহীম তাদেরকে জিজ্ঞাসা করতে গেলেন। আগেই তিনি তাদের পরিচয় জেনেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, “হে (আমাদের কাছে) পাঠানো ব্যক্তিবর্গ, আপনারা কী বলতে চান?” তারা বললেন, “আমরা একটি অপরাধী জাতির কাছে প্রেরিত হয়েছি।' অন্যান্য সূরায় বলা হয়েছে যে, এই জাতিটি ছিলো লৃতের জাতি । “যেন আমরা তাদের ওপর মাটি থেকে তৈরী পাথর নিক্ষেপ করি, যা তোমার প্রতিপালকের

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।