Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 একনি চমকগাদ "ঘটনা “বিখ্যাত মোফাসসের বলেন, আমি বসরার জামে মসজিদ থেকে আসছিলাম । এই সময় জনৈক বেদুইনের সাথে আমার দেখা হলো। সে বললো, তুমি কোন্‌ গোত্রের লোক? আমি বললাম, বনু আসমা গোত্রের । সে বললো, কোথা থেকে আসছো? আমি বললাম, যেখানে দয়াময়ের বাণী পড়া হয় সেখান থেকে । সে বললো, আমাকে একটু পড়ে শোনাও তো । আমি সুরা যারিয়াতের প্রথম থেকে পড়তে লাগলাম । যখন এই আয়াত পড়লাম যে, “আকাশে তোমাদের জীবিকা ও তোমাদের জন্যে প্রতিশ্রুত অন্যান্য জিনিস রয়েছে", তখন সে বললো, থামো। অতপর তার বাহন উন্ত্রীটাকে যবাই করে দুদিক থেকে চলমান পথিকদের মধ্যে বিতরণ করে দিল। অতপর নিজের ধনুক ও তরবারি ভেঙ্গে ফেলে চলে গেলো । পরবর্তীকালে আমি যখন খলীফা হারুনুর রশীদের সাথে হজ্জে গেলাম, তখন তাওয়াফ করার সময় কে যেন আমাকে ডাক দিল। তাকিয়ে দেখলাম, সেই বেদুইন। খুবই জীর্ণশীর্ণ অবস্থায় দীড়িয়ে। সে আমাকে সালাম করলো এবং পুনরায় সূরা যারিয়াত পড়তে বললো । আমি পড়তে লাগলাম । যখন আমি পড়লাম, “আকাশে তোমাদের জন্যে রেষেক রয়েছে... তখন সে চিৎকার করে বলে উঠলো, আন্মাহ তায়ালা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা আমরা পেয়েছি। তারপর বললো, আরো আছে নাকি? আমি এরপর পড়লাম, অতএব আকাশ ও পৃথিবীর অধিপতির কসম। এটা অবশ্যই সত্য ...' তখন সে পুনরায় চিৎকার করে বললো, সোবহানান্নাহ! মহান আল্লাহকে কে এতো রাগালো যে, তিনি কসম খেলেন। নিশ্চয় লোকেরা তার কথায় বিশ্বাস করেনি বলেই তিনি কসমের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।' কথাটা সে তিনবার বললো এবং শেষ নিশ্বীস ত্যাগ করলো । প্রামাণ্যতার দিক দিয়ে এ বর্ণনা শুদ্ধ বা অশুদ্ধ যাই হোক, এটি একটি মূল্যবান বর্ণনা বটে। আল্লাহর নিজের নামে করা এই শপথ যে কত গুরুত্পূর্ণ, সে কথাই এ আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বস্তুত যে বিষয়ে শপথ করা হয়েছে, শপথ না করলেও তা সত্য । এই ছিলো সূরার প্রথমাংশ। দ্বিতীয়াংশে ইবরাহীম, লুত, মুসা, আ.) এবং আদ জাতি, সামুদ জাতি ও নূহের জাতি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য এসেছে এবং তা সূরার পূর্বাপর বক্তব্যের সাথে ংগতিপূর্ণ। এ অংশটি ২৪ থেকে ৩৭ তম আয়াত পর্যন্ত বিস্তৃত। এ আয়াতগুলো নবীদের ইতিহাস সংক্রান্ত, যেমন পূর্ববর্তী আয়াতগুলো পৃথিবী ও মানব-সত্তা সংক্রান্ত । পূর্ববর্তী অংশে যে সকল প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, এ অংশে তার বাস্তবায়নের উল্লেখ রয়েছে। ইবন্বাহীম €আ-)১--এন্স একটি ঘটনা প্রথমে একটি প্রশ্বের মাধ্যমে ইবরাহীম (আ.)-এর ঘটনা দিয়ে কথাটি শুরু হয়েছে। যথা, ইবরাহীমের সম্মানিত অতিথির ঘটনা কি তোমার কাছে পৌছেছে? এ দ্বারা দ্বিতীয় পর্বের সমগ্র আলোচনার জন্যে মনকে প্রস্তুত করা হয়েছে। সেই সাথে ইবরাহীমের অতিথিদের বিশেষণ বর্ণিত হয়েছে যে, তারা সম্মানিত । হয়তো হযরত ইবরাহীম তাদের সম্মান করেছিলেন বলেই এ কথা বলা হয়েছে। এখানে হযরত ইবরাহীমের অতিথিভক্তি বা অতিথিপরায়ণতা, বদান্যতা ও নিজের সম্পদকে অকাতরে ব্যয় করার বৈশিষ্ট্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তার অতিথিরা তার বাড়িতে এসে সালাম করলেন ও তিনি এর জবাব দিলেন । তিনি তাদেরকে চিনতেন না । তথাপি পরিচয় গ্রহণের অপেক্ষা না করেই তিনি নিজের স্ত্রীর কাছে ছুটে গিয়ে অতিথিদের খাবারের আয়োজনে লেগে

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।