17100)://151977)18301.৬%01-0])7055.05010) | উপকর ণগুলো পৃথিবীতেই প্রতিষ্ঠিত, যেখানে মানুষ পরিশ্রম ও চেষ্টা-সাধনা করে এবং তাতে করে সে জীবিকা ও সৌভাগ্য লাভের আশায় ও অপেক্ষায় থাকে, তথাপি কোরআন মানুষের দৃষ্টিকে আকাশের দিকে , অদৃশ্য জগতের দিকে তথা আল্লাহর দিকে ফেরায় । তার কাছ থেকেই জীবিকা লাভের প্রত্যাশা করতে বলে। পৃথিবী ও পৃথিবীতে বিরাজমান জীবিকার বাহ্যিক উপকরণগুলো বিশ্বাসীদের জন্যে নিদর্শনস্বরূপ। এই নিদর্শনসমূহ মানুষের মনকে আল্লাহর দিকে ফেরায়, যাতে সে তার অনুগহস্বরূপ জীবিকা অধ্বেষণ করতে পারে, যাতে পার্থিব লোভ-লালসা থেকে ও জীবিকার বাহ্যিক উপকরণাদির প্রভাব থেকে মুক্ত থাকতে পারে এবং এসব জিনিসকে তার মাঝে ও এসব জিনিসের শ্রষ্টার নৈকট্য লাভের মাঝে আড়াল হয়ে দাড়াতে না দেয়। প্রকৃত ঈমানদার ব্যক্তির মন উক্ত বক্তব্যকে যথাযথভাবে অনুধাবন করতে পারে। সে বোঝে যে, পৃথিবীকে ও পৃথিবীর উপকরণাদি অবজ্ঞা করা এর উদ্দেশ্য নয়। সে তো এই পৃথিবীতেই খেলাফতের দায়িত্ব পালন করতে আদিষ্ট এবং এই পৃথিবীকেই পুনর্গঠন ও পুনর্নির্মাণ করা তার দায়িত্ব । উক্ত বক্তব্য অর্থাৎ “আকাশে রয়েছে তোমাদের জীবিকা" এই কথা বলার একমাত্র উদ্দেশ্য এই যে, মোমেন যেন তার মনকে পৃথিবীর ওপরই নির্ভরশীল করে না ফেলে এবং পৃথিবীর উন্নয়ন ও বিনির্মাণে আল্লাহ তায়ালা থেকে উদাসীন হয়ে না যায়। সে কাজ করবে পৃথিবীতে, কিন্তু তার মনোযোগ থাকবে আল্লাহর দিকে । সে পার্থিব উপকরণাদিকে কাজের হাতিয়ার হিসাবে গ্রহণ করবে, কিন্তু এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে, সেসব হাতিয়ার তার রেষেকদাতা নয়। তার রেষেক নির্ধারিত রয়েছে আকাশে । আল্লাহ তায়ালা তার জীবিকার প্রতিশ্রতি দিয়েছেন। আর আল্লাহ যে জিনিসের প্রতিশ্রুতি দেন তা পুরণ না হয়েই পারে না। এইভাবে বাহ্যিক উপকরণাদির হাতে বন্দী হওয়া থেকে মোমেনের মন নিফকৃতি পায়। বরঞ্চ এই সকল উপকরণ থেকেই সে আকাশের বিশাল রাজ্যে উড্ডয়নের পাখা সংগ্রহ করে নেয়। কেননা, সে এই সকল উপকরণে এমনসব নিদর্শন দেখতে পায়, যা তাকে ওগুলোর স্রষ্টার সন্ধান দেয় এবং তার মনকে সেই মহান স্রষ্টার সাথে যুক্ত করে, যদিও তার পা দুটিকে পৃথিবীর মাটিতেই প্রতিষ্ঠিত রাখে । মানুষের সম্পর্কে আল্লাহর ইচ্ছা এটাই । যে মানুষকে তিনি মাটি দিয়ে তৈরী করেছেন, তার ভেতরে নিজের আত্মা সঞ্ালিত করেছেন এবং তাকে বিশ্বজগতের বহু সৃষ্টির চেয়ে উত্তম সৃষ্টিতে পরিণত করেছেন। আল্লাহ্র নিজ সত্ব কত্নন্ম মাহ 7) জিরার অবস্থান করতে পারে ঈমানই সে পরিবেশ সৃষ্টি করে। কেননা, সে তখন সেই পরিবেশে অবস্থান করে, যা তার জন্যে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। এটাই সেই ফেতরাত বা স্বাভাবিক অবস্থা, যার ভিত্তিতে আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন। বিকৃতি ও বিভ্রান্তির কবলে পড়ার আগে এই স্বাভাবিক অবস্থা নিশ্চিত করাই ঈমানের দাবী । পৃথিবী, মানব-সত্তা ও আকাশ সংক্রান্ত উল্লেখিত তিনটি আয়াতের পর আল্লাহ তায়ালা পরবর্তা আয়াতে নিজের কসম খেয়ে এই সকল উক্তির সত্যতা প্রত্যয়ন করেছেন। তিনি বলেছেন, “অতএব, আকাশ ও পৃথিবীর অধিপতির কসম, তোমাদের নৈমিত্তিক কথাবার্তার মতোই এটা সত্য ।' তাদের নৈমিত্তিক কথাবার্তা যে একটা বাস্তবতা, সেটা তারা সর্বদাই প্রত্যক্ষ করে থাকে। তা নিয়ে তারা কোনো তর্কবিতর্ক করে না। সন্দেহে লিপ্ত হয় না এবং আন্দাজ-অনুমান প্রয়োগ করে না। তদ্রুপ এই সকল উক্তিও অকাট্য সত্য ও বাস্তব । আর আল্লাহ তো সবার চাইতে সত্যবাদী । ংগত যামাখশারী কর্তৃক তাফসীরে কাশশাফে বর্ণিত একটি ঘটনার উল্লেখ করছি, বিশাত ১৯তম ২৮
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।