Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) ব্যক্তিত্বের অধিকারী, যার আকৃতি, স্বভাব-প্রকৃতি, জ্ঞান-বুদ্ধি, আত্মা ও চেতনা এবং তার অনুভূতিতে ও কল্পনায় বিশ্বজগতের যে ছবি প্রস্ফুটিত তা এসবের কোনো কিছুতেই তার কোনো তুলনা নেই। মহান আল্লাহর এই আজব ও অদ্ভুত সৃষ্টির প্রতিটি সদস্য যেন এক একটি এঁশী জাদুঘর । প্রত্যেক ব্যক্তি এক একটা স্বতন্ত্র নমুনা ও এক একটি অতুলনীয় সত্তার অধিকারী। এহেন এঁশী জাদুঘরের সংখ্যা কয়েক শত কোটি। এদের মধ্য দিয়ে গোটা বিশ্বজগত একটা নযীরবিহীন জগতে পরিণত । সৃষ্টির আদি থেকে নিয়ে এ পর্যন্ত একটি বুড়ো আংগুলেও অন্য কোনো বুড়ো আংগুলের সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না। মানবীয় সত্তার অনেক বিস্ময়কর বৈশিষ্টই প্রকাশ্যভাবে দৃশ্যমান। এজন্যেই আল্লাহ তায়ালা বলেছেন, “তোমাদের সত্তায়ও অনেক নিদর্শন রয়েছে। তোমরা কি দেখতে পাওনা?' বন্তৃত যা দৃশ্যমান তার আড়ালে অনেক অদৃশ্য সত্যও লুকিয়ে আছে বলে আভাস পাওয়া যায়। মানব-সত্তায় বিরাজিত এইসব বিস্ময়কর বৈশিষ্ট্য কোনো পুস্তকে লিপিবদ্ধ নেই। তা থাকাও সন্ভব নয়। কেননা, যে বৈশিষ্টগুলো আমাদের জানা ও আমাদের চোখে দৃশ্যমান, শুধুমাত্র সেগুলো লিখে রাখলে বিপুল সংখ্যক ভলিউমের প্রয়োজন হবে, আর অজানাগুলো তো জানাগ্তলোর চেয়ে সংখ্যায় অনেক বেশী, কোরআনও এগুলো সম্পূর্ণরূপে উল্লেখ করেনি । তবে তা মানুষের হৃদয়ে এমন চেতনার সৃষ্টি করে যে, তা চাক্ষুষ দৃষ্টি ও অন্তর্দৃষ্টি উভয় রকমের দৃষ্টি দিয়েই সেই এঁশী জাদুঘর দেখার জন্যে উদগ্রীব হয়ে থাকে । শুধু মানব নামক এই জাদুঘর নয় বরং চিন্তা-গবেষণার মধ্য দিয়ে পৃথিবী নামক এই সমগ্র গ্রহটিতেই সে তার ভ্রমণ সম্পূর্ণ করতে ব্যথ হয়ে ওঠে । আর তার সত্তার অভ্যন্তরের এই বিম্ময়কর সৃষ্টিকে যার সম্পর্কে সে এ যাবত উদাসীন রয়েছে, তাকেও পরিদর্শন করতে উদগ্রীব হয়ে ওঠে । কোনব্তআন ছচেতলা জাশিক্ে তোজ্ে বিশ্বের যাবতীয় সৃষ্টিকে নিয়ে চিন্তা-ভাবনা করতে মানুষ যে মুহূর্তগুলো অতিবাহিত করে, নিসন্দেহে তা অত্যন্ত তৃপ্তিকর ও উপভোগ্য মুহূর্ত । শ্রেষ্ঠতম স্রষ্টার অপূর্ব সৃষ্টির এই জাদুঘরকে আল্লাহর একজন যথার্থ অনুগত ও সঠিক বান্দার চোখ দিয়ে দেখা যথার্থই আনন্দদায়ক, আর যে ব্যক্তি তার গোটা জীবনই কাটিয়ে দেয় মহান ত্রষ্টার এই বিচিত্র মেলা ও জাদুঘরকে পরিদর্শন ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে, সে যে কত মহিমান্বিত ও সৌভাগ্যশালী ব্যক্তি, তা আর বলার অপেক্ষা রাখে না। কোরআন মানুষকে এরূপ অনুপ্রেরণা ও উদ্দীপনা দিয়ে নতুন করে সৃষ্টি করতে চায়, তাকে নতুন চেতনা ও অনুভূতি দিতে চায়, তাকে নতুন জীবন দিতে চায় এবং এমন সহায়-সম্বল ও সাজ-সরঞ্জাম দিতে চায় পৃথিবীতে যার কোনো তুলনা নেই। কোরআন ঈমানেরই মাধ্যমে মানুষকে এরূপ উচ্চাংগের চিন্তা-গবেষণায় অনুপ্রাণিত করতে চায়। কোননা, ঈমানই মানুষের জন্যে এই মুল্যবান পাথেয় ও এই উচ্চাংগের সম্পদ প্রস্তুত করে দেয় এবং তাকে নিঙ্সস্তর থেকে ওপরে টেনে তোলে । “পৃথিবীতে মোমেনদের জন্যে নিদর্শন রয়েছে আগের 'এ আয়াতে পৃথিবীর মেলা এবং “তোমাদের সত্তার মধ্যেও নিদর্শন রয়েছে" এ আয়াতে মানব-সত্তার মেলার দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। অতপর এর পরই আকাশের অদৃশ্য মেলার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যেখানে জীবিকা বন্টিত ও নির্ধারিত হয়ে রয়েছে। বলা হয়েছে, “আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা ও প্রতিশ্রুত অন্যান্য জিনিস।" এটা একটা চমকপ্রদ বক্তব্য । যদিও জীবিকার বাহ্যিক

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।