Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 সমবয় ও সহযোগিতা এবং এগুলোর পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া ইত্যাদির সবই অলৌকিক ও বিম্ময়কর। এ সব বিস্ময়কর জিনিসের প্রতিটির আওতায় আবার বহু বিম্ময় রয়েছে। প্রতিটি অংগ-প্রত্যংগ ও তার প্রতিটি অংশ এক একটি অলৌকিক জিনিস যা দেখে মানুষ স্তপ্তিত হয়ে যায়। তা ছাড়া প্রাণ ও তার জানা-অজানা শক্তিসমূহের গোপন রহস্য, বোধগম্য জিনিসসমূহ অনুধাবন করা ও অনুধাবন করার পদ্ধতি এবং তার স্মরণ করা ও স্মরণ করার পদ্ধতি এই সকল সংরক্ষিত তথ্য ছবি কোথায় আছে, কিভাবে আছে? কিভাবে হৃদয়ে এ সকল ছবি ও দৃশ্যের ছাপ পড়ে, কোথায় পড়ে ইত্যাদি ইত্যাদি । এ সকল তো জানা বিষয়। আর অজানা বিষয়গুলোর তো কোনো সীমা-পরিসীমাই নেই। সেগুলোর লক্ষণ মাঝে মাঝে দেখা যায় এবং অদৃশ্য তথ্যাদি জানা যায়। অতপর আসে এই জাতিটির প্রজননের রহস্য । একটি মাত্র জীবকোষ গোটা মানব জাতির বৈশিষ্টসমূহ বহন ও সংরক্ষণ করে থাকে । সেই সাথে এই কোষ পিতামাতা ও নিকটতম পিতামহ ও মাতামহের বৈশিষ্টগুলো ধারণ করে। প্রশ্ন জাগে যে, এতোসব বৈশিষ্ট উক্ত ক্ষুদ্ৰাতিক্ষুদ্র কোষটিতে কোথায় থাকে? কিভাবেই বা তা আপনা-আপনি তার সুদীর্ঘ এতিহাসিক পথ বেয়ে চলে এবং এতো নিখুঁতভাবে এই বিস্ময়কর মানুষের পুনর্জন্ম ঘটায়? (১) একটি সদ্যপ্রসূত শিশু যে মুহুর্তে মায়ের পেট থেকে ভূঁমিষ্ট হয়ে পৃথিবীতে নিজের জীবন শুরু করে, নিজের ওপর নির্ভর করতে শুরু করে, তার হৃৎপিম্ড ও কিডনীকে জীবন যাপন শুরু করার অনুমতি দেয়া হয়, সেই মুহূর্তে সেই শিশুটির গতিবিধি পর্যবেক্ষণ করলে মানুষ মাত্রেই বিন্ময়ে | অভিভূত না হয়ে পারবে না এবং তার মন-মগযে ঈমানী আবেগের সয়লাব বয়ে যাবে। তারপর যে মুহূর্তে নবাগত শিশু একটু একটু করে ভাংগা ভাংগা ভাষায় প্রথমে এক একটা অক্ষর, তারপর একটা শব্দের ভগ্নাংশ তারপর পুরো শব্দ এবং তারপর বাক্য উচ্চারণ করতে শেখে, তখন এই কথা বলার ভংগিটা পর্যবেক্ষণ করলে মনে হবে, এটা একটা বিন্ময়কর ব্যাপার । আমরা এটা সব সময় হতে দেখি বলে এই বিষ্ময়কর কাজটি আমাদের মনে তেমন কোনো সাড়া জাগায় না। কিন্তু একটু থেমে যদি চিন্তা-ভাবনা করি, তাহলে শুধু বিস্ময়কর নয় বরং অলৌকিক ঘটনা বলেই মনে হবে, এমন অলৌকিক যে, তা শুধু আল্লাহর অসীম কুদরতের কথাই মনে করিয়ে দেয়। এভাবে মানব শিশুর যে কোনো খুঁটিনাটি তৎপরতা নিয়ে চিন্তা-ভাবনা করলে প্রতিটি তৎপরতাই এক একটা অলৌকিক ঘটনা মনে হবে, যার বিস্ময় কখনো শেষ হতে চায় না। প্রতিটি মানুষকে মনে হবে এক একটা পৃথক জগত। তাকে এমন একটি আয়নার মতো মনে হবে, যার ভেতর দিয়ে গোটা বিশ্ব-প্রকৃতি প্রতিফলিত হয় এবং এমন অসাধারণ রূপে প্রতিফলিত হয় যে যুগ যুগ কালেও তার পুনরাবৃত্তি ঘটে না। আর প্রতিটি মানুষ এমন এক অভাবনীয় (১) সাইয়েদ কুতুব শহীদ যখন এই কথাগুলো তার তাফসীরে লিখেছেন, তখন বিজ্ঞানের সবচাইতে বড়ো আবিষ্কার হিউম্যান ডি এন এ সংক্রান্ত জেনিটিং ম্যাপ-এর বি্ময়কর তথ্য সমীক্ষাগুলো তার সামনে ছিলো না। সদ্য আবিফৃত এসব তথ্য আমাদের সামনে আল্লাহর তায়ালার কেতাবে বর্ণিত প্রতিটি কথাকে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত করেছে যতোই দিন এগুচ্ছে ততোই যেন মানব সৃষ্টি তত সম্পর্কে বিজ্ঞান আমাদের চোখের সামনে আল্লাহ তায়ালার অসীম কুদরতের নিত্যনতুন দিগন্ত খুলে ধরছে। বিষয়টি এতো ব্যাপক ও জটিল যে, এ সংক্ষিপ্ত পরিসরে তা নিয়ে আলোচনায় প্রবৃত্ত হওয়া মহাসাগর পাড়ি দেয়ার সমান । উৎসাহী পাঠকদের বিষয়টি নিয়ে ব্যাপক পড়াশুনার আবেদন জানাবো ।-সম্পাদক

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।