Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 মহাবিশ্বের যতটুকু আমাদের পরিচিত তার কোথাও এ কাজ হয় না। এ যাবত যতগুলো গ্রহ-নক্ষত্রের পরিচয় আমাদের হস্তগত হয়েছে, শুধু সেগুলোর সংখ্যা হলো শত শত কোটি ছায়াপথ, যার প্রতিটি ছায়াপথে রয়েছে শত শত কোটি নক্ষত্র। আর গ্রহগুলো নক্ষত্রসমূহের অধীন।(€১) এই অগণিতসংখ্যক গ্রহ নক্ষত্রের মধ্যে একমাত্র পৃথিবীই জীবনকে ধারণ ও লালনের উপযোগী । পৃথিবীর বহুসংখ্যক বৈশিষ্ট্য রয়েছে, যার একটিরও যদি অভাব থাকতো বা একটিও যদি ত্রুটিপূর্ণ হতো, তাহলে পৃথিবীতে যে ধরনের জীবনের অস্তিত্ব রয়েছে, তা টিকতে পারতো না। উদাহরণস্বরূপ, পৃথিবীর আকৃতি যদি বর্তমানের চেয়ে আরো বড় বা ছোট হতো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমানের চেয়ে আরো বেশী বা কম হতো, সূর্যের আকৃতি যদি বর্তমানের চেয়ে ছোট বা বড় এবং তার তাপমাত্রা যদি বর্তমানের চেয়ে কম বা বেশী হতো, পৃথিবী যদি তার মধ্যভাগে বর্তমানের চেয়ে আরো বেশী বা কম চাপা হতো, তার আহিক গতি বা বার্ষিক গতি যদি বর্তমানের চেয়ে বেশী বা কম দ্রুত হতো, তার উপগ্রহ চাদ যদি বর্তমানের চেয়ে ছোট বা বড় আকারের হতো বা পৃথিবী থেকে তার দূরত্ব যদি আরো বেশী বা কম হতো এবং এ ধরনের আরো বহু জানা বা অজানা বৈশিষ্ট যা জীবন ধারণের ও লালনের যোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে-যদি না থাকতো, তবে এ গ্রহটিতে জীবনের অস্তিত্ব থাকতো না। এটা কি আল্লাহর এই মেলায় প্রদর্শিত একটি বা একাধিক নিদর্শন নয় £ তাছাড়া যে সকল প্রাণী এই পৃথিবীতে বাস করে, পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে, শৃণ্যে সাতার কাটে, পানিতে চলাচল করে বা পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকে, সেসব অগনিত প্রাণীর জন্যে পৃথিবীতে অসংখ্য প্রকারের তৈরী যৌগিক বা মৌলিক খাদ্য সংরক্ষিত আছে। এই সকল খাদ্য পৃথিবীর পৃষ্ঠে জন্মাক, কিংবা সূর্য থেকে আসুক, পানিতে ভাসমান থাকুক বা অন্য কোনো জানা বা অজানা জগত থেকে আসুক, মহান আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুসারে পর্যাপ্ত পরিমাণে তার সরবরাহ অব্যাহত রয়েছে। কেননা, তিনিই এই পৃথিবীকে এ ধরনের জীবনের লীলাভূমি হিসাবে সৃষ্টি করেছেন এবং জীবন যাপনের যাবতীয় প্রয়োজনীয় উপকরণসহ তাকে অগণিত রকমের প্রাণীর জন্যে প্রস্তুত করেছেন। আর এই পৃথিবীর যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করা যাক এবং যেদিকেই পদচারণা করা যাক, তার বিচিত্র দৃশ্যসমূহের কোনো শেষ নেই। পাহাড়-পর্বত, নদী-নালা, খাল-বিল, সাগর-উপসাগর, . বর্না-পুকুর, পরস্পরের সাথে সংযুক্ত ভূখন্ডসমৃহ, আংগুরের বাগান, শস্যক্ষেত এবং খেজুরের বাগান ইত্যাদি সর্বত্র বিরাজমান । আর এ সকল দৃশ্য মহান স্রষ্টার কুশলী হাতের পরশে প্রতিনিয়ত পরিবর্তনশীল । একটি ক্ষেতে যখন ফসল সবে উদগত হয় তখন তার এক দৃশ্য । আর ফসল যখন কাটা হয়ে যায় তখন আর এক দৃশ্য । অথচ জায়গাটা একই আছে, এক ইঞ্চিও এদিক-ওদিক সরেনি। আর এই পৃথিবীতে যে সকল সজীব সৃষ্টি বিরাজমান, চাই তা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, . পাখী হোক বা মাছ হোক, পোকা-মাকড় বা সরীসৃপ হোক (মানুষ বাদে-কেননা মানুষের কথা (১) অবশ্য অতি সাম্প্রতিক কালে মংগলসহ সৌর জগতের কোনো কোনো গ্রহে প্রাণের অস্তিত্রে ব্যাপারে বিজ্ঞানীরা দারুণ আশাবাদ ব্যক্ত করেছেন। কে জানে আগামী দিনে এ ব্যাপারে আরো কতো নতুন তথ্য আবিষ্কৃত হবে- যার ভিত্তিতে সৌর জগতের আরো অনেক স্থানেই আল্লাহ তায়ালার সৃষ্টির সম্পর্কে মানুষরা অনেক কিছুই জানতে পারবে ।-সম্পাদক

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।