Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) পৃথিবীতে ও মানব সত্তায় বিরাজমান আল্লাহর নিদর্শনাবলীর প্রতি এটি একটি মনোযোগ আকর্ষণকারী আহ্বান। নির্ধারিত জীবিকা ও ভাগ্য সম্পর্কে মহান আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়ার জন্যেও এখানে আহবান জানানো হয়েছে। অতপর নিজের নামে কসম খেয়ে বলেছেন যে, আল্লাহর পক্ষ থেকে আগত এই উক্তি সম্পূর্ণ সত্য ও নিশ্চিত। “বিশ্বাসীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের ভেতরেও রয়েছে, তোমরা কি দেখতে পাওনা? যে গ্রহটির ওপর আমরা বাস করি তা আল্লাহর নিদর্শনাবলী ও তীর বিস্ময়কর কারিগরীর কীর্তিতে পরিপূর্ণ এক মেলা। এ মেলায় যেসব বিল্ময়কর কীর্তি রয়েছে, এ যাবত আমরা তার সামান্য কিছুই জানতে পেরেছি। প্রতিদিন আমরা তার কিছু কিছু নতুন তথ্য জানতে পারি। এ মানবসত্তা। এ সত্তা অত্যন্ত রহস্যপূর্ণ। শুধুমাত্র পৃথিবী নামক গ্রহ নয় বরং গোটা সৃষ্টিজগতের যাবতীয় রহস্য মানবসত্তায় নিহিত রয়েছে। __ এই দুটি মেলার দিকেই উক্ত দুটি আয়াতে সংক্ষেপে ইংগিত করা হয়েছে। এ ইংগিত দিয়ে শুধুমাত্র সেইসব লোকের জন্যে মেলার দ্বার উন্মুক্ত করা হয়েছে, যারা এ মেলা পরিদর্শন করতে চায়, দৃঢ় প্রত্যয় লাভ করতে চায় এবং নিজের জীবনের ডালিকে আনন্দ, শিক্ষা ও নির্ভুল জ্ঞান দ্বারা ভরে তুলতে চায়। বস্তুত এই আনন্দ, শিক্ষা ও নির্ভুল জ্ঞান হৃদয়কে উন্নত করে এবং আয়ুষ্কালকে বাড়িয়ে দেয়। পবিত্র কোরআনের প্রতিটি বক্তব্য সকল অবস্থায় সকল পরিবেশে ও সকল ক্ষেত্রে প্রযোজ্য ও কার্ষোপযোগী । প্রতিটি মানুষের মন, বিবেক ও বোধশক্তিকে তা তার সাধ্য ও সামর্থ অনুপাতে |. সুনির্দিষ্ট কার্ষোপকরণ ও জ্ঞান ভান্ডার দিতে সক্ষম মানুষ যতই জ্ঞান-বিজ্ঞানে উন্নতি সাধন করবে, যতই তার উপলব্ধির ক্ষেত্র সম্প্রসারিত হবে। যতই তার তথ্য ও অভিজ্ঞতার ভান্ার সমৃদ্ধ হবে এবং যতই সে বিশ্ব-প্রকৃতি ও আপন সত্তার ভেতরকার গোপন রহস্য জানতে পারবে, কোরআন থেকে তার অর্জিত জ্ঞানভান্ডার ততোই বৃদ্ধি পাবে । রসূল (স.) এ সম্পর্কে নিজের অর্জিত অভিজ্ঞতা ও নিজের জানা গোপন তত্ব ও তথ্যাবলীর আলোকেই কোরআন সম্পর্কে মন্তব্য করেছেন যে, এটি এমন এক মহাগ্রন্থ, যার বিন্ময় ও বৈচিত্র কখনো শেষ হয় না এবং বারবার এর কাছে প্রত্যাবর্তন করা সত্তেও এটা কখনো পুরানো হয় না। €কোোকআন;ঃ অসুন্ভ্ড নলেজ ব্যাধ্ক যারা এই কোরআনকে সর্বপ্রথম শুনেছে, তারা পৃথিবীতে ও মানবসত্তায় বিরাজিত আল্লাহর নিদর্শনাবলী থেকে নিজ নিজ অংশ লাভ করেছে আপন আপন জ্ঞান, অভিজ্ঞতা ও অন্তরের ওজ্জবল্য অনুপাতে । অনুরূপভাবে প্রত্যেক পরবর্তী প্রজন্ম রকমারি জ্ঞান--বিজ্ঞান, তত্্-তথ্য ও অভিজ্ঞতার যথোচিত অংশ লাভ ফরেছে। আমরাও আমাদের জ্ঞান, তত্ব-তথ্য ও অভিজ্ঞতার যা কিছু আমাদের প্রাপ্য এবং এই মহাবিশ্বের যা কিছু গোপন রহস্য আমাদের সামনে উদঘাঁটিত হয়, তা লাভ করতে পারবো । আর আমাদের পরবর্তী প্রজন্মও মহাবিশ্বে ও আপন সত্তায় বিরাজমান অনুদঘাটিত নিদর্শনাবলী নিজেদের জন্যে সংরক্ষিত দেখতে পাবে। এভাবে আল্লাহর এই দুটো মেলা সৃষ্টির শেষ মুহুর্ত পর্যন্ত অব্যাহত থাকবে । পৃথিবী নামক এই গ্রহটি তার সকল জন্মগত বৈশিষ্ট সহকারে জীবনকে লালন ও সংরক্ষণের জন্যে প্রস্তুত এবং সে জন্যে প্রয়োজনীয় সকল উপকরণাদিতে সমৃদ্ধ। জীবনের এই লালন ও সংরক্ষণ সে এমন সুন্দরভাবে করে যে, স্থবির গ্রহ সমূহ ও চলন্ত নক্ষত্রসমূহ সম্বলিত এই

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।